বুধবার ২৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
দুর্নীতি ও অনিয়ম

যাত্রাবাড়ীর ধলপুরে রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

ছবি ছবি

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় রাজউকের অনুমোদিত নকশা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নির্মাণকাজ বন্ধ রাখার পাশাপাশি সংশ্লিষ্ট ভবন মালিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
 

রাজউকের জোন-৬ কার্যালয় থেকে জারি করা নোটিশে ভবনটির মালিক হিসেবে মো. রাজু হোসেন, হোল্ডিং নং ৪৪/১, ধলপুর নতুন রাস্তা, যাত্রাবাড়ী, ঢাকা-এর নাম উল্লেখ করা হয়েছে। নোটিশে বলা হয়, সংশ্লিষ্ট স্থানে নির্মাণাধীন ভবনের বিষয়ে রাজউকের অনুমোদিত নকশা দাখিলের জন্য পূর্বে নোটিশ দেওয়া হলেও তা দাখিল করতে ব্যর্থ হয়েছেন মালিক।
 

নোটিশ অনুযায়ী, রাজউকের অনুমোদন ছাড়া ইমারত নির্মাণ এবং অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে নির্মাণকাজ পরিচালনার বিষয়টি ইমারত নির্মাণ আইন, ১৯৫২ এবং সংশ্লিষ্ট বিধিমালার লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে অনুমোদন গ্রহণ ব্যতীত নির্মাণকাজ চালিয়ে যাওয়ার কারণ জানতে চাওয়া হয়েছে।
 

রাজউকের নোটিশে আরও বলা হয়, অনুমোদন গ্রহণ ব্যতীত নির্মাণকাজ করা যাবে না এবং নির্মাণাধীন ইমারতকে অবৈধ ঘোষণা অথবা প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়ার আগে সংশ্লিষ্ট মালিকের বক্তব্য ও কারণ ব্যাখ্যা বিবেচনা করা হবে।
 

নোটিশে সংশ্লিষ্ট ভবনের সকল প্রকার নির্মাণকাজ/ব্যবহার বন্ধ রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি নোটিশের অনুলিপি রাজউকের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জের কাছেও পাঠানো হয়েছে।
 

আইন অনুযায়ী, রাজউকের আওতাধীন এলাকায় কর্তৃপক্ষের অনুমতি ছাড়া ইমারত নির্মাণ বা পুনর্নির্মাণ করা যায় না। অনুমোদনহীন নির্মাণের ক্ষেত্রে কর্তৃপক্ষ নির্মাণকাজ স্থগিত বা অননুমোদিত স্থাপনা অপসারণের নির্দেশ দিতে পারে।
 

এদিকে রাজউকের নোটিশের পরও সংশ্লিষ্ট স্থানে নির্মাণকাজ অব্যাহত রয়েছে কি না, অনুমোদিত নকশা পরবর্তীতে দাখিল করা হয়েছে কি না এবং ভবনটি শেষ পর্যন্ত কীভাবে আইনানুগ প্রক্রিয়ায় নিষ্পত্তি হয়—তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
 

অনুসন্ধানে দেখা যায়, মূল সড়কে বিস্ফোরক জাতীয় গ্যাস সিলিন্ডারের মজুদ করে পাইকারি ও খুচরা হিসেবে বিক্রি করতে দেখা যায়। এসব বিস্ফোরক জাতীয় দ্রব্য যেকোনো কারণবশত বিস্ফোরিত হলে, নিমতলার মত বড় ধরনের ট্রাজেডি হতে পারে। এসব ব্যবসা পরিচালনা করার ক্ষেত্রে, জোনাল ডিসির অনুমোদন, ফায়ার সার্ভিসের অনুমোদন এবং পরিবেশ অধিদপ্তরের অনুমোদন বাধ্যতামূলক। 

এমতাবস্থায় জানমালের নিরাপত্তার স্বার্থে গুরুত্ব সহকারে বিবেচনা করার জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়, মাননীয় জ্বালানি মন্ত্রী মহোদয় ও মাননীয় পরিবেশ মন্ত্রীর হস্তক্ষেপ প্রয়োজন বলে এলাকাবাসী মনে করে জনস্বার্থে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ডিএসসিসির কর অঞ্চল-৫: স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে দোকানপ্রতি ১ হাজার টাকা আদায়ের অভিযোগ

news image

টেন্ডার ছাড়াই ১০ বছর ধরে শিল্প মন্ত্রণালয়ের ক্যান্টিন পরিচালনার অভিযোগ

news image

মুগদা সরকারি মেডিকেল হাসপাতালে আউটসোর্সিংয়ের নামে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ, শতাধিক কর্মী ছাঁটাই নিয়ে প্রশ্ন

news image

অঞ্চল-৫-এ রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ: কর কর্মকর্তা জসিম উদ্দিনকে ঘিরে প্রশ্ন, তদন্তের দাবি

news image

পোস্তগোলা বিদ্যুৎ অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যা দেখার কেউ নাই

news image

কমলাপুর রেলস্টেশনে মাস্টাররোল কর্মীদের বেতন থেকে টাকা কাটার অভিযোগ

news image

অভয় দাস লেন সরু গলির ভিতরে বহুতল ভবন: জনদুর্ভোগের 'মরণ ফাঁদ'

news image

যাত্রাবাড়ীর ধলপুরে রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

news image

ধলপুরে রাজউকের অনুমোদন ছাড়াই জি+৯ ভবন নির্মাণের অভিযোগ

news image

মাতুয়াইল ডিপিডিসির লাইনম্যান যখন কোটিপতি, তাহলে প্রকৌশলীদের অবস্থা কী?

news image

রাজউকের নকশা পরিবর্তনের অভিযোগ, আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে ডায়াগনস্টিক সেন্টার—ঝুঁকিতে তারেক টাওয়ার

news image

যাত্রাবাড়ীতে রাজউকের অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, মালিককে কারণ দর্শানোর নোটিশ

news image

ঢাকা দক্ষিণ ৪৯ নং ওয়ার্ড থেকে মোবারক হোসেনের বদলি

news image

তদবির বাণিজ্যে ও মুদ্রা পাচারের মাধ্যমে অর্জিত অঢেল সম্পত্তির মালিক কে এই কোহিনূর চোকদার?

news image

শরীরে আয়রনের অভাব? যেসব খেতে পারেন

news image

শিশু নির্যাতন বন্ধে চাই মানুষের মধ্যে সুকুমারবৃত্তির বিকাশ