নিজস্ব প্রতিবেদক : ঢাকা নিউজ অনলাইন ২৪ ১৩ আগষ্ট ২০২৬ ০৭:৫৩ পি.এম
নির্মাণাধীন ভবন
রাজধানীর মীর হাজীরবাগ এলাকায় রাজউকের অনুমোদিত নকশা ও ইমারত নির্মাণ বিধিমালা অমান্য করে রাস্তার জায়গা দখল করে ইমারত নির্মাণের অভিযোগ উঠেছে।
অভিযোগকারী স্থানীয় বাসিন্দা জানান মীর হাজীরবাগের আবু হাজী স্কুলের পশ্চিম পাশের গলিতে হোল্ডিং নং-২৫১/৬-এর মালিক মোঃ হারুন অর রশিদ মুকুল ইমারত নির্মাণের কাজ করছেন। অভিযোগ অনুযায়ী, নির্মাণকাজের সময় প্রয়োজনীয় জায়গা না ছেড়ে রাস্তার অংশ দখল করে ভবন নির্মাণ করা হচ্ছে।
স্থানীয় বাসিন্দাদের আশঙ্কা, এভাবে নির্মাণকাজ সম্পন্ন হলে রাস্তা সংকুচিত হয়ে এলাকাবাসীর স্বাভাবিক চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হতে পারে।
পাশাপাশি ভবিষ্যতে ফায়ার সার্ভিস, অ্যাম্বুলেন্সসহ জরুরি সেবা প্রদানকারী যানবাহন চলাচলেও সমস্যা দেখা দিতে পারে বলে অভিযোগকারীর দাবি।
এ বিষয়ে রাজউকের ৭ নম্বর জোনের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিষয়টি সরেজমিনে পরিদর্শন ও তদন্তের দাবি জানিয়েছেন অভিযোগকারী।
অভিযোগকারী রাজউক কর্তৃপক্ষের কাছে আবেদন করে নির্মাণাধীন ভবনটি অনুমোদিত নকশা ও প্রচলিত ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী নির্মাণ করা হচ্ছে কি না তা যাচাই করার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।
অন্য আরেকজন স্থানীয় বাসিন্দা জানান রাজউকের অনুমতির তোয়াক্কা না করে এভাবে ভবন নির্মাণ করলে পারিপার্শ্বিকভাবে সেটা নেতিবাচক প্রভাব সৃষ্টি করবে জনমনে, তাই ব্যক্তিস্বার্থ কে প্রাধান্য না দিয়ে জনগণের কথা চিন্তা করে রাজউকের বিল্ডিং কোড মেনে চলার জন্য রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ও গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মহোদয়ের নিকট দাবী জানিয়েছেন এলাকাবাসী।
অগ্রণী ব্যাংকে অস্থায়ীদের স্থায়ীকরণের প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ
বাঘ ও মানুষের সংঘাত ঠেকাতে সুন্দরবনে নাইলনের বেড়া
জি+৯ ভবন ঘিরে যত প্রশ্ন—ইঞ্জিনিয়ার আসাদের ভবনে নকশার ব্যত্যয়ের অভিযোগ
নকশায় বেজমেন্টসহ ১০ তলা, বাস্তব নির্মাণ কতটা অনুমোদন অনুযায়ী?
বসুন্ধরা গ্রুপের জমি ও আর্থিক অনিয়মের অভিযোগে সরকারি সংস্থার নজরদারি
নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশাহকে ঘিরে অনিয়মের অভিযোগ ও তার মতামত
ঢাকা দক্ষিণ সিটির ৪৯ নম্বর ওয়ার্ডে রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ
রেলের ডিজির পিএস নাসির উদ্দীনকে ঘিরে অভিযোগের পাহাড়
রাজস্ব ফাঁকি থেকে ঘুষ-দুর্নীতি: ডিএসসিসিতে প্রশাসকের ‘জিরো টলারেন্স’ কতটা কার্যকর?
ভাওতাবাজির শীর্ষে মীর হাজিরবাগের আরিফুল ইসলাম—রাজউকে অভিযোগ, উঠছে নানা প্রশ্ন
আধ্যাত্মিকতা ও জ্ঞান সাধনার অনন্য কেন্দ্র "চন্দ্রপাড়া পাক দরবার শরীফ"
গোলাপবাগে রাজউকের অনুমোদন ছাড়াই ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ
রাজধানী ডেমরার ডেভেলপারদের নয়নমণি "রমজান মাস্টারের" রূপসী পল্লী টাওয়ার-১৫ কি রাজউকের সমস্ত নিয়ম মেনেই তৈরি হচ্ছে?
হোটেল-রেস্তোরাঁর ধোঁয়ায় বায়ুদূষণের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
মীর হাজীরবাগে রাজউকের অনুমোদিত নকশার বাইরে ইমারত নির্মাণের অভিযোগ
পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী
নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভাইরাল ভিডিও বিতর্ক: প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেছেন বলে দাবি এমপি গাজী নজরুল ইসলামের
বিস্ফোরক মামলায় গ্রেফতার সেলিম প্রধান
একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি
শাপলা চত্বর মামলা: একাত্তর টিভির লাইসেন্স ও নথি তলব
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত