নিজস্ব প্রতিবেদক : ঢাকা নিউজ অনলাইন ২৪ ০১ আগষ্ট ২০২৬ ০১:৫৭ পি.এম
ছবি : কোহিনূর চোকদার
গত আওয়ামী লীগের সময় অগ্রনী ব্যাংকের ফরেন কারেন্সি শাখা অডিটের সময় জনৈক মুদ্রা পাচারকারী সুলতান ফরেন কারেন্সি শাখায় আসেন, ১০ লক্ষ টাকার ডলার নেওয়ার জন্য। অডিট চলাকালীন সময় তিনি ভয়ে টাকা গুলো ময়লার ঝুড়ি( অপ্রয়োজনীয় কাগজপত্র) তে ফেলে দিয়ে পলায়ন করে। এই সুযোগে সুচতুর কোহিনূর চোকদার টাকা গুলো নিয়ে সরে পড়ে।
পরবর্তীতে টাকার মালিক সুলতান টাকা পুনরায় খুজতে আসলে তার টাকা আর উনি খুজে পায় নি বলে সুলতান জানায়। নিয়ম অনুযায়ী ব্যাংকের অভ্যন্তরে পরিত্যক্ত টাকা পাওয়া গেলে তা জব্দ করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রাখার কথা থাকলেও উক্ত ১০ লক্ষ টাকা ঐ সময়ের সিবিএ নেতা এবং গংরা সহ কোহিনূর চোকদার উক্ত টাকা পদ পদবী অনুযায়ী ভাগ বাটোয়ারা করে নেন বলে অভিযোগ উঠেছে।
কোহিনুর চোকদারের বিরুদ্ধে রয়েছে বহুমুখী নানান অভিযোগ। শিক্ষা যোগ্যতা কম হলেও ঢাকা ইউনিভার্সিটির সনদ পত্র নিয়ে ঘোরে বলে গুঞ্জন রয়েছে। কোহিনূর চোকদারের রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকাতে রয়েছে একাধিক ফ্লাট ও বাড়ি। এমনকি ব্যাংকে রয়েছে কয়েক কোটি টাকার এফডিআর।এই সমস্ত সম্পদের মালিক হয়েছেন কোহিনূর চোকদার ফ্যাসিবাদী সরকারের আমলে তদবির বাণিজ্যের মাধ্যমে।
অগ্রণী ব্যাংকের সিবিএ-র নেতা হলেও ৫ ই আগস্টে ছাত্র আন্দোলনে সরকার পতনের ফলে কোহিনূর চোকদার কে তার রাম রাজত্ব ও তদবীর বাণিজ্যের জলাঞ্জলি দিয়ে দূর ভাগ্যবশত বদলী হতে হয়েছে ঢাকার যাত্রাবাড়ী থানার অগ্রণী ব্যাংকের শাখায়। তাছাড়া তার নামে আরো বিস্তর দূর্নীতির খবর পাওয়া যায় যা অনুসন্ধানাধীন। জানা যায় কোহিনূর চোকদার যেখানেই যায় সেখানেই ডলার সহ বৈদেশিক মুদ্রার রমরমা ব্যবসায়ের জড়িত হয়ে যায়।
সাবেগ সিবিআই নেতা জনাব কোহিনুর চোখদার এর সাথে সাক্ষাতে বিভিন্ন অনিয়মের কথা উপস্থাপন করলে তিনি জানান, ৬২ লক্ষ টাকা এখনো সে ঋণ আছে, কিন্তু অনুসন্ধানে জানা যায়, কোহিনুর চোকদার অঢেল সম্পত্তির মালিক, এই সমস্ত সম্পত্তির নেপথ্যে রয়েছে তদবির বাণিজ্য ও মুদ্রা পাচার, এই সমস্ত সে ঘটিয়েছে ফ্যাসিবাদি সরকারের আমলে। বর্তমানে সে যাত্রাবাড়ী অগ্রণী ব্যাংকে কর্মরত আছেন।
তার রয়েছে গাড়ি-বাড়ি একাধিক কিন্ডার গার্ডেন ও ব্যাংকে রয়েছে কয়েক কোটি টাকার এফডিআর, এই সমস্ত সে অর্জন করেছে ফ্যাসিবাদী সরকারের আমলে, তদবির বাণিজ্য ও হুন্ডি ব্যবসার মাধ্যমে, তার সাথে জরিত রয়েছে অনেক রাঘব বোয়াল যার অনুসন্ধান চলমান।
ডিএসসিসির কর অঞ্চল-৫: স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে দোকানপ্রতি ১ হাজার টাকা আদায়ের অভিযোগ
টেন্ডার ছাড়াই ১০ বছর ধরে শিল্প মন্ত্রণালয়ের ক্যান্টিন পরিচালনার অভিযোগ
মুগদা সরকারি মেডিকেল হাসপাতালে আউটসোর্সিংয়ের নামে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ, শতাধিক কর্মী ছাঁটাই নিয়ে প্রশ্ন
অঞ্চল-৫-এ রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ: কর কর্মকর্তা জসিম উদ্দিনকে ঘিরে প্রশ্ন, তদন্তের দাবি
পোস্তগোলা বিদ্যুৎ অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যা দেখার কেউ নাই
কমলাপুর রেলস্টেশনে মাস্টাররোল কর্মীদের বেতন থেকে টাকা কাটার অভিযোগ
অভয় দাস লেন সরু গলির ভিতরে বহুতল ভবন: জনদুর্ভোগের 'মরণ ফাঁদ'
যাত্রাবাড়ীর ধলপুরে রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ
ধলপুরে রাজউকের অনুমোদন ছাড়াই জি+৯ ভবন নির্মাণের অভিযোগ
মাতুয়াইল ডিপিডিসির লাইনম্যান যখন কোটিপতি, তাহলে প্রকৌশলীদের অবস্থা কী?
রাজউকের নকশা পরিবর্তনের অভিযোগ, আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে ডায়াগনস্টিক সেন্টার—ঝুঁকিতে তারেক টাওয়ার
যাত্রাবাড়ীতে রাজউকের অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, মালিককে কারণ দর্শানোর নোটিশ
ঢাকা দক্ষিণ ৪৯ নং ওয়ার্ড থেকে মোবারক হোসেনের বদলি
তদবির বাণিজ্যে ও মুদ্রা পাচারের মাধ্যমে অর্জিত অঢেল সম্পত্তির মালিক কে এই কোহিনূর চোকদার?
শরীরে আয়রনের অভাব? যেসব খেতে পারেন
শিশু নির্যাতন বন্ধে চাই মানুষের মধ্যে সুকুমারবৃত্তির বিকাশ