বুধবার ২৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
দুর্নীতি ও অনিয়ম

টেন্ডার ছাড়াই ১০ বছর ধরে শিল্প মন্ত্রণালয়ের ক্যান্টিন পরিচালনার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা নিউজ অনলাইন ২৪ ১৭ অক্টোবার ২০২৬ ০৮:২৩ পি.এম

ছবি ছবি

ক্যান্টিনের ইজারা ও ভাড়ার অর্থ কোথায় যাচ্ছে? সরকারি রাজস্ব আদায় ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন

 

 

শিল্প মন্ত্রণালয়ের ক্যান্টিন দীর্ঘ প্রায় ১০ বছর ধরে নিয়মিত দরপত্র বা টেন্ডার প্রক্রিয়া ছাড়াই পরিচালিত হচ্ছে—এমন অভিযোগ উঠেছে। দীর্ঘ সময় ধরে ক্যান্টিনটি কীভাবে পরিচালিত হচ্ছে, এর অনুমোদন ও চুক্তির ভিত্তি কী এবং নির্ধারিত ভাড়ার অর্থ সরকারি কোষাগারে জমা হচ্ছে কি না, তা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

সংশ্লিষ্ট সূত্রের দাবি, শিল্প মন্ত্রণালয়ের কর্মচারী ইউনিয়ন—সিবিএর কয়েকজন নেতার সংশ্লিষ্টতায় ক্যান্টিনটি দরপত্র প্রক্রিয়ার বাইরে রেখে পরিচালনা করা হচ্ছে। অভিযোগ রয়েছে, নির্ধারিত অর্থের বিনিময়ে ক্যান্টিন পরিচালনার সুযোগ দেওয়া হলেও ওই অর্থ যথাযথভাবে সরকারি হিসাবে জমা হচ্ছে কি না, তা স্পষ্ট নয়।

সূত্রের আরও দাবি, ক্যান্টিনের ভাড়া ও পরিচালনাসংক্রান্ত আর্থিক লেনদেন নিয়ে স্বচ্ছতার ঘাটতি রয়েছে। তবে এসব অভিযোগের সত্যতা যাচাই করতে সংশ্লিষ্ট চুক্তিপত্র, অনুমোদন, ভাড়া আদায়ের রসিদ, ব্যাংক জমার তথ্য এবং সরকারি হিসাবের নথি পরীক্ষা করা প্রয়োজন।

১০ বছরে টেন্ডার না হওয়ার কারণ কী?

সরকারি একটি প্রতিষ্ঠানের অভ্যন্তরে দীর্ঘ সময় ধরে ক্যান্টিন পরিচালিত হলেও কেন নিয়মিত দরপত্র আহ্বান করা হয়নি—এ প্রশ্নের উত্তর জানতে চান সংশ্লিষ্টরা। ক্যান্টিন পরিচালনার জন্য কোনো বৈধ ইজারা, নবায়নকৃত চুক্তি, প্রশাসনিক অনুমোদন কিংবা বিশেষ বিধান রয়েছে কি না, তা খতিয়ে দেখা জরুরি।


সরকারি রাজস্বের অর্থ কোথায় জমা হচ্ছে?

অভিযোগের অন্যতম গুরুত্বপূর্ণ দিক হলো ক্যান্টিনের ভাড়া বা পরিচালনাসংক্রান্ত অর্থের হিসাব। সরকারি স্থাপনায় ক্যান্টিন পরিচালনার বিনিময়ে কোনো অর্থ আদায় করা হলে তা কোন খাতে, কার অনুমোদনে এবং কী পদ্ধতিতে গ্রহণ করা হচ্ছে—সেই তথ্য প্রকাশের দাবি উঠেছে।


কর্তৃপক্ষের জবাবদিহি জরুরি

এ বিষয়ে শিল্প মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, প্রশাসন শাখা এবং সংশ্লিষ্ট সিবিএ নেতাদের বক্তব্য পাওয়া গেলে তার পরবর্তীতে প্রকাশ করা হবে ।

আরও খবর

news image

ডিএসসিসির কর অঞ্চল-৫: স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে দোকানপ্রতি ১ হাজার টাকা আদায়ের অভিযোগ

news image

টেন্ডার ছাড়াই ১০ বছর ধরে শিল্প মন্ত্রণালয়ের ক্যান্টিন পরিচালনার অভিযোগ

news image

মুগদা সরকারি মেডিকেল হাসপাতালে আউটসোর্সিংয়ের নামে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ, শতাধিক কর্মী ছাঁটাই নিয়ে প্রশ্ন

news image

অঞ্চল-৫-এ রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ: কর কর্মকর্তা জসিম উদ্দিনকে ঘিরে প্রশ্ন, তদন্তের দাবি

news image

পোস্তগোলা বিদ্যুৎ অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যা দেখার কেউ নাই

news image

কমলাপুর রেলস্টেশনে মাস্টাররোল কর্মীদের বেতন থেকে টাকা কাটার অভিযোগ

news image

অভয় দাস লেন সরু গলির ভিতরে বহুতল ভবন: জনদুর্ভোগের 'মরণ ফাঁদ'

news image

যাত্রাবাড়ীর ধলপুরে রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

news image

ধলপুরে রাজউকের অনুমোদন ছাড়াই জি+৯ ভবন নির্মাণের অভিযোগ

news image

মাতুয়াইল ডিপিডিসির লাইনম্যান যখন কোটিপতি, তাহলে প্রকৌশলীদের অবস্থা কী?

news image

রাজউকের নকশা পরিবর্তনের অভিযোগ, আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে ডায়াগনস্টিক সেন্টার—ঝুঁকিতে তারেক টাওয়ার

news image

যাত্রাবাড়ীতে রাজউকের অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, মালিককে কারণ দর্শানোর নোটিশ

news image

ঢাকা দক্ষিণ ৪৯ নং ওয়ার্ড থেকে মোবারক হোসেনের বদলি

news image

তদবির বাণিজ্যে ও মুদ্রা পাচারের মাধ্যমে অর্জিত অঢেল সম্পত্তির মালিক কে এই কোহিনূর চোকদার?

news image

শরীরে আয়রনের অভাব? যেসব খেতে পারেন

news image

শিশু নির্যাতন বন্ধে চাই মানুষের মধ্যে সুকুমারবৃত্তির বিকাশ