নিজস্ব প্রতিবেদক | ঢাকা নিউজ অনলাইন ২৪ ডেস্ক ০৬ সেপ্টেম্বার ২০২৬ ১১:৪৭ পি.এম
ছবি
রাজধানীর মীর হাজিরবাগ এলাকায় একটি নির্মাণাধীন ভবনকে কেন্দ্র করে অভিযোগ-পাল্টা অভিযোগের মধ্যে স্থানীয় ব্যবসায়ী হিসেবে পরিচিত আরিফুল ইসলামকে ঘিরে নানা অভিযোগ ও প্রশ্ন উঠেছে। তবে এসব অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্তের মাধ্যমে বিষয়গুলো নিশ্চিত হওয়া প্রয়োজন।
জানা যায়, পার্শ্ববর্তী বাড়ি নির্মাণসংক্রান্ত অভিযোগ নিয়ে নির্মাণাধীন ভবনের পাশের বাড়ির কয়েকজন ব্যক্তি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন-৭, মহাখালী কার্যালয়ে গিয়ে অথোরাইজার ও পরিদর্শকের সঙ্গে কথা বলেন। সেখানে স্থানীয় বিরোধ, ভবন নির্মাণ এবং পারস্পরিক অভিযোগ নিয়ে আলোচনা হয় বলে সংশ্লিষ্টদের দাবি।
অভিযোগকারীদের বক্তব্য অনুযায়ী, এলাকায় বিভিন্ন ব্যক্তি ও স্থাপনা নিয়ে একাধিক অভিযোগ থাকলেও নির্দিষ্ট কিছু বিষয়কে কেন্দ্র করে কেন বারবার আপত্তি তোলা হচ্ছে—এ নিয়েও প্রশ্ন রয়েছে। তাদের দাবি, ভবন নির্মাণের ক্ষেত্রে ছোটখাটো ত্রুটি থাকলে তা নিয়ম অনুযায়ী সংশোধনের সুযোগ থাকা উচিত।
তারা জানায় আরিফুল ইসলাম পাভেলের নিজ বাসযোগ্য বাড়িটিই রাজউকের নিয়ম বহির্ভূত, অথচ সে সার্বক্ষণিক অন্যের পিছনে লেগে থাকে যা দুঃখজনক।
একই জমি ও দোকানের কাগজপত্র নিয়ে অভিযোগ
আরিফুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, একই জমি ও একই দোকানকে বিভিন্ন নামে দেখিয়ে স্টেটমেন্ট ও প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত করে বিভিন্ন ব্যাংক থেকে ঋণ নেওয়ার চেষ্টা বা ঋণ নেওয়া হয়েছে। তবে এ অভিযোগের পক্ষে কোনো ব্যাংক নথি বা সরকারি দলিল এই প্রতিবেদকের হাতে আসেনি। ফলে বিষয়টি যাচাই করা জরুরি।
স্থানীয় কয়েকজনের দাবি, এসব বিষয়ে সংশ্লিষ্ট ব্যাংক, ভূমি অফিস ও অন্যান্য কর্তৃপক্ষের নথি পর্যালোচনা করলেই প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।
ভ্যাট-ট্যাক্স ও আমদানি নিয়েও প্রশ্ন
আরিফুল ইসলাম নিজেকে বড় ব্যবসায়ী হিসেবে পরিচয় দেন—এমন দাবি করে কয়েকজন অভিযোগকারী তার ব্যবসায়িক কার্যক্রম, ভ্যাট-ট্যাক্স এবং পণ্য আমদানির কাগজপত্র নিয়েও প্রশ্ন তুলেছেন। ভ্যাট ও ট্যাক্স ফাঁকি কিংবা ইনভয়েসে কারসাজির অভিযোগও শোনা যাচ্ছে।
সংশ্লিষ্ট ব্যবসাপ্রতিষ্ঠানের ভ্যাট রিটার্ন, আমদানি-সংক্রান্ত ইনভয়েস, কাস্টমস নথি এবং কর সংক্রান্ত কাগজপত্র যাচাই করলেই সত্যতা নির্ধারণ সম্ভব।
আত্মীয়-স্বজনের সঙ্গেও বিরোধের অভিযোগ
অভিযোগকারীদের পাশাপাশি তার ঘনিষ্ঠ আত্মীয়দের কেউ কেউ নাম প্রকাশ না করার শর্তে জানান, পারস্পরিক রেষারেষি ও বিরোধ অব্যাহত থাকলে একসময় পারিবারিক সম্পর্কও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তাদের অভিযোগ, অর্থনৈতিক প্রভাব ও ব্যবসায়িক অবস্থানকে কেন্দ্র করে তিনি আত্মীয়-স্বজন ও প্রতিবেশীদের সঙ্গে দুর্ব্যবহার করেন।
তদন্তেই বেরিয়ে আসতে পারে প্রকৃত সত্য
একই জমি বা সম্পত্তির বিপরীতে একাধিক নামে কাগজপত্র ব্যবহার, ব্যাংক ঋণ, ভ্যাট-ট্যাক্স এবং আমদানি-সংক্রান্ত অভিযোগ সত্য হলে তা সংশ্লিষ্ট সরকারি সংস্থার তদন্তের আওতায় আসতে পারে। একইভাবে নির্মাণাধীন ভবনটি রাজউকের অনুমোদিত নকশা ও নির্মাণবিধি মেনে নির্মিত হচ্ছে কি না, সেটিও রাজউকের সরেজমিন পরিদর্শনের মাধ্যমে নিশ্চিত করা সম্ভব।
অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
অগ্রণী ব্যাংকে অস্থায়ীদের স্থায়ীকরণের প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ
বাঘ ও মানুষের সংঘাত ঠেকাতে সুন্দরবনে নাইলনের বেড়া
জি+৯ ভবন ঘিরে যত প্রশ্ন—ইঞ্জিনিয়ার আসাদের ভবনে নকশার ব্যত্যয়ের অভিযোগ
নকশায় বেজমেন্টসহ ১০ তলা, বাস্তব নির্মাণ কতটা অনুমোদন অনুযায়ী?
বসুন্ধরা গ্রুপের জমি ও আর্থিক অনিয়মের অভিযোগে সরকারি সংস্থার নজরদারি
নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশাহকে ঘিরে অনিয়মের অভিযোগ ও তার মতামত
ঢাকা দক্ষিণ সিটির ৪৯ নম্বর ওয়ার্ডে রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ
রেলের ডিজির পিএস নাসির উদ্দীনকে ঘিরে অভিযোগের পাহাড়
রাজস্ব ফাঁকি থেকে ঘুষ-দুর্নীতি: ডিএসসিসিতে প্রশাসকের ‘জিরো টলারেন্স’ কতটা কার্যকর?
ভাওতাবাজির শীর্ষে মীর হাজিরবাগের আরিফুল ইসলাম—রাজউকে অভিযোগ, উঠছে নানা প্রশ্ন
আধ্যাত্মিকতা ও জ্ঞান সাধনার অনন্য কেন্দ্র "চন্দ্রপাড়া পাক দরবার শরীফ"
গোলাপবাগে রাজউকের অনুমোদন ছাড়াই ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ
রাজধানী ডেমরার ডেভেলপারদের নয়নমণি "রমজান মাস্টারের" রূপসী পল্লী টাওয়ার-১৫ কি রাজউকের সমস্ত নিয়ম মেনেই তৈরি হচ্ছে?
হোটেল-রেস্তোরাঁর ধোঁয়ায় বায়ুদূষণের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
মীর হাজীরবাগে রাজউকের অনুমোদিত নকশার বাইরে ইমারত নির্মাণের অভিযোগ
পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী
নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভাইরাল ভিডিও বিতর্ক: প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেছেন বলে দাবি এমপি গাজী নজরুল ইসলামের
বিস্ফোরক মামলায় গ্রেফতার সেলিম প্রধান
একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি
শাপলা চত্বর মামলা: একাত্তর টিভির লাইসেন্স ও নথি তলব
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত