নিজস্ব প্রতিবেদক | ঢাকা নিউজ অনলাইন ২৪ ১৬ আগষ্ট ২০২৬ ০১:৪৮ পি.এম
ছবি
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) নাম ও পরিচয় ব্যবহার করে নির্মাণাধীন ভবনের মালিকদের ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগের কেন্দ্রে রয়েছেন ইসমাইল হোসেন নামে এক ব্যক্তি। তিনি রাজউকের কর্মকর্তা-কর্মচারী না হয়েও সংস্থাটির বিভিন্ন কর্মকর্তা ও পরিদর্শকদের কক্ষে নিয়মিত যাতায়াত এবং তাদের সঙ্গে কাজ করার দাবি করে থাকেন বলে অভিযোগ রয়েছে।
সম্প্রতি একটি সংবাদপত্রে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়েছে, রাজউকের জোন-৭, এলাকার নির্মাণাধীন বিভিন্ন ভবনের মালিকদের অনুমোদিত নকশার বাইরে নির্মাণ, অতিরিক্ত তলা নির্মাণ, ভবনের কাজ বন্ধ করে দেওয়া কিংবা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার ভয় দেখিয়ে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে।
অভিযোগ অনুযায়ী, ইসমাইল হোসেন নিজেকে রাজউকের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তি হিসেবে উপস্থাপন করে নির্মাণাধীন ভবনের মালিকদের সঙ্গে যোগাযোগ করেন। তার মাধ্যমে বিভিন্ন অনিয়মের বিষয় ‘ম্যানেজ’ করে দেওয়ার আশ্বাস দেওয়া হয় বলেও অভিযোগ রয়েছে।
সূত্রের দাবি, ইসমাইল হোসেন রাজউকের কোনো কর্মকর্তা-কর্মচারী নন। তবে তাকে রাজউকের বিভিন্ন অনুমোদিত কর্মকর্তা ও পরিদর্শকদের কক্ষে বসে আলাপচারিতা করতে দেখা যায়। এ কারণে অনেক ভবন মালিক তাকে রাজউকের ঊর্ধ্বতন কর্মকর্তা বা দায়িত্বশীল ব্যক্তি হিসেবে মনে করে থাকতে পারেন বলে অভিযোগকারীদের দাবি।
আরও অভিযোগ করা হয়েছে, রাজউকের অনুমোদিত নকশার বাইরে নির্মাণ, অতিরিক্ত তলা নির্মাণ কিংবা অন্যান্য অনিয়মের অভিযোগে থাকা ভবন মালিকদের কাছ থেকে অর্থ লেনদেনের ক্ষেত্রে ইসমাইল হোসেনের নাম ব্যবহার করা হচ্ছে। অভিযোগকারীদের দাবি, এ ধরনের লেনদেনের মাধ্যমে প্রতি মাসে বিপুল পরিমাণ অর্থ আদায় করা হয়ে থাকতে পারে।
রাজউকের দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে সংশ্লিষ্টতা না থাকা সত্ত্বেও কেউ যদি সংস্থাটির নাম বা কর্মকর্তাদের পরিচয় ব্যবহার করে সাধারণ মানুষ কিংবা ভবন মালিকদের কাছ থেকে অর্থ আদায় করেন, তাহলে বিষয়টি প্রতারণা ও দুর্নীতির অভিযোগের আওতায় তদন্তের দাবি রাখে।
বিশেষজ্ঞদের মতে, নির্মাণাধীন ভবনের নকশা ও অনুমোদনসংক্রান্ত বিষয়ে রাজউকের নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করা জরুরি। রাজউকের নিজস্ব কর্মকর্তারাও ভবন পরিদর্শন করে অনুমোদিত নকশা অনুযায়ী নির্মাণ হচ্ছে কি না তা যাচাই করেন।
এদিকে রাজউকের অনুমোদন, ভবন পরিদর্শন ও নির্মাণসংক্রান্ত অনিয়ম নিয়ে অতীতেও বিভিন্ন সময়ে অভিযোগ ও সংবাদ প্রকাশিত হয়েছে। এসব অভিযোগের পাশাপাশি রাজউকের নাম ব্যবহার করে কোনো বহিরাগত ব্যক্তি অর্থ আদায় করছে কি না, তা তদন্তের মাধ্যমে স্পষ্ট করার দাবি উঠেছে।
অভিযোগের প্রকৃত ঘটনা উদঘাটনে রাজউকের সংশ্লিষ্ট জোনের দায়িত্বশীল কর্মকর্তা, পরিদর্শক এবং অভিযুক্ত ব্যক্তির আর্থিক লেনদেন ও সংশ্লিষ্টতার বিষয়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন বলে মনে করছেন এলাকাবাসী।
সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৫২, মামলা ৩২
যাত্রাবাড়ী ও লালবাগ থানার বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেফতার
বিআরটিএতে ছদ্মবেশে দুদক: ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রস্তাব
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা ও অর্থপাচার চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে মানব পাচার সিন্ডিকেট
যশোরে ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি
রাজউকের ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ, ইসমাইল হোসেনের বিরুদ্ধে
যশোরে মাদকের বিস্তার: এড়েন্দাসহ বিস্তীর্ণ এলাকায় সিন্ডিকেটের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি
সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান: গোয়েন্দা পুলিশের অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার, মামলা ৫৮
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৬৩০০ মামলা
প্রক্সি পরীক্ষার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার
রাজউকের আইন অমান্য করে ভবন ও মার্কেট তৈরি যা দেখার কেউ নাই, চিঠি বাণিজ্য চলমান
হঠাৎ বাতিল হচ্ছে ভিসা, উৎকণ্ঠায় আমিরাত প্রবাসীরা
প্রবাসীদের চলমান সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধান টার্গেট বিধবা, কম বয়সি ও অসচ্ছলরা
আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার; উদ্ধার ৩টি চাপাতি
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯ ও ৪১ নম্বর ওয়ার্ডের রেভিনিউ সুপারভাইজার মোবারক হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুসন্ধানে উঠছে নানা প্রশ্ন
৪১ ও ৪৯ নম্বর ওয়ার্ডে অনিয়ম ও উৎকোচ বাণিজ্যের অভিযোগ: তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের দাবি এলাকাবাসীর
জীবন যাত্রার মান উন্নত করার উপায়