বুধবার ২৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
দুর্নীতি ও অনিয়ম

যাত্রাবাড়ীতে রাজউকের অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, মালিককে কারণ দর্শানোর নোটিশ

ছবি : নির্মাণাধীন বহুতল ভবন ৪৩/৬ ছবি : নির্মাণাধীন বহুতল ভবন ৪৩/৬

রাজধানীর যাত্রাবাড়ীর ধলপুর নতুন রোড এলাকায় রাজউকের অনুমোদন ছাড়া ভবন নির্মাণের অভিযোগে ভবন মালিককে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। নোটিশে সংশ্লিষ্টদের ১৫ দিনের মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়েছে, অন্যথায় ইমারত নির্মাণ আইন, ১৯৫২ (সংশোধিত) অনুযায়ী আইনগত ব্যবস্থা গ্রহণের সতর্কতা দেওয়া হয়েছে।
 

রাজউকের পরিচালক (জোন-৬) কার্যালয় থেকে জারি করা পৃথক দুটি নোটিশে উল্লেখ করা হয়, যাত্রাবাড়ীর ধলপুর নতুন রোডের হোল্ডিং নং ৪৩/৬-এর মালিক মো. ফিরোজ হোসেন অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
 

নোটিশ অনুযায়ী, পূর্বে রাজউকের পক্ষ থেকে অনুমোদিত নকশা দাখিলের জন্য নোটিশ প্রদান করা হলেও তা অনুসরণ করা হয়নি। অভিযোগ রয়েছে, তারা ইমারত নির্মাণ আইন, ১৯৫২-এর সংশ্লিষ্ট ধারা এবং ঢাকা মহানগর ইমারত বিধিমালা, ২০২৫ লঙ্ঘন করে নির্মাণকাজ অব্যাহত রেখেছেন।
 

রাজউক জানিয়েছে, অনুমোদন ছাড়া নির্মাণকাজ কেন অবৈধ ঘোষণা করে ভেঙে ফেলার নির্দেশ দেওয়া হবে না এবং ভবনের মালিকদের বিরুদ্ধে কেন আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে না— সে বিষয়ে ১৫ দিনের মধ্যে লিখিত জবাব দিতে হবে। নির্ধারিত সময়ে সন্তোষজনক জবাব না পেলে প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
 

এদিকে নোটিশের অনুলিপি যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) কাছেও পাঠানো হয়েছে। সেখানে সংশ্লিষ্ট ভবন দুটিতে সকল প্রকার নির্মাণকাজ ও ব্যবসায়িক কার্যক্রম প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের মাধ্যমে বন্ধ রাখার অনুরোধ জানানো হয়েছে।
 

এই বিষয়ে সরজমিনে অনুসন্ধানে দেখা যায়, রাজউকের আইন অমান্য করে নকশা পরিবর্তন করে বহুতলা ভবন নির্মাণ প্রায় শেষের দিকে। ব্যক্তি স্বার্থসিদ্ধির জন্য রাজউকের আইন অমান্য করে জি নাইন ভবন তৈরি শেষের দিকে। বাংলাদেশে প্রতিনিয়ত ভূমিকম্প হচ্ছে, বড় ধরনের ভূমিকম্প হলে, বিল্ডিং বসে পড়ে জানমালের ক্ষয়ক্ষতি ও প্রাণনাশের আশঙ্কা রয়েছে।

আরও খবর

news image

ডিএসসিসির কর অঞ্চল-৫: স্যানিটারি ইন্সপেক্টরের বিরুদ্ধে দোকানপ্রতি ১ হাজার টাকা আদায়ের অভিযোগ

news image

টেন্ডার ছাড়াই ১০ বছর ধরে শিল্প মন্ত্রণালয়ের ক্যান্টিন পরিচালনার অভিযোগ

news image

মুগদা সরকারি মেডিকেল হাসপাতালে আউটসোর্সিংয়ের নামে নিয়োগ-বাণিজ্যের অভিযোগ, শতাধিক কর্মী ছাঁটাই নিয়ে প্রশ্ন

news image

অঞ্চল-৫-এ রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ: কর কর্মকর্তা জসিম উদ্দিনকে ঘিরে প্রশ্ন, তদন্তের দাবি

news image

পোস্তগোলা বিদ্যুৎ অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যা দেখার কেউ নাই

news image

কমলাপুর রেলস্টেশনে মাস্টাররোল কর্মীদের বেতন থেকে টাকা কাটার অভিযোগ

news image

অভয় দাস লেন সরু গলির ভিতরে বহুতল ভবন: জনদুর্ভোগের 'মরণ ফাঁদ'

news image

যাত্রাবাড়ীর ধলপুরে রাজউকের অনুমোদিত নকশা ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, কাজ বন্ধের নির্দেশ

news image

ধলপুরে রাজউকের অনুমোদন ছাড়াই জি+৯ ভবন নির্মাণের অভিযোগ

news image

মাতুয়াইল ডিপিডিসির লাইনম্যান যখন কোটিপতি, তাহলে প্রকৌশলীদের অবস্থা কী?

news image

রাজউকের নকশা পরিবর্তনের অভিযোগ, আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ে ডায়াগনস্টিক সেন্টার—ঝুঁকিতে তারেক টাওয়ার

news image

যাত্রাবাড়ীতে রাজউকের অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগ, মালিককে কারণ দর্শানোর নোটিশ

news image

ঢাকা দক্ষিণ ৪৯ নং ওয়ার্ড থেকে মোবারক হোসেনের বদলি

news image

তদবির বাণিজ্যে ও মুদ্রা পাচারের মাধ্যমে অর্জিত অঢেল সম্পত্তির মালিক কে এই কোহিনূর চোকদার?

news image

শরীরে আয়রনের অভাব? যেসব খেতে পারেন

news image

শিশু নির্যাতন বন্ধে চাই মানুষের মধ্যে সুকুমারবৃত্তির বিকাশ