বুধবার ২৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিশেষ প্রতিবেদন

হোটেল-রেস্তোরাঁর ধোঁয়ায় বায়ুদূষণের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ

ছবি : খাজা হালিম ছবি : খাজা হালিম

রাজধানীর ঢাকার ৮৫/১, আর কে মিশন রোড, বিন্দু গলি এলাকায় ‘খাজা হালিম’ নামের একটি হোটেল-রেস্তোরাঁ থেকে রান্নার ধোঁয়া ও গন্ধ ছড়িয়ে পড়ায় বায়ুদূষণ এবং জনস্বাস্থ্য নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে হোটেলটির রান্নার কার্যক্রম থেকে নির্গত ধোঁয়া আশপাশের পরিবেশে ছড়িয়ে পড়ছে।

স্থানীয়দের দাবি,  আশপাশে হোটেলের রান্নার ধোঁয়া ও তীব্র গন্ধ ছড়িয়ে পড়লে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়। বিশেষ করে বয়স্ক ব্যক্তি এবং শ্বাসকষ্টে ভোগা মানুষের ক্ষেত্রে বায়ুদূষণ বাড়তি স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে বলে আশঙ্কা রয়েছে।

সরেজমিনে ধারণ করা ছবিতে দেখা যায়, ঘনবসতিপূর্ণ এলাকায় ভবনের নিচতলায় হোটেল-রেস্তোরাঁর কার্যক্রম পরিচালিত হচ্ছে। এটি একটি আবাসিক এলাকা ও লোকে লোকারণ্য। এমন পরিবেশে হোটেলের রান্নার ধোঁয়া কীভাবে নির্গত ও নিয়ন্ত্রিত হচ্ছে, তা নিয়ে স্থানীয়দের মধ্যে প্রশ্ন রয়েছে।

স্থানীয়দের অভিযোগ, হোটেলটির রান্নার ধোঁয়া ও গন্ধের কারণে আশপাশের পরিবেশের স্বাভাবিক ভারসাম্য ব্যাহত হচ্ছে। তারা ধোঁয়া নির্গমনের কার্যকর ব্যবস্থা, পর্যাপ্ত ভেন্টিলেশন এবং রান্নার বর্জ্য ব্যবস্থাপনা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

পরিবেশ ও জনস্বাস্থ্য সংশ্লিষ্টদের মতে, ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় খাবারের প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে রান্নার ধোঁয়া নিয়ন্ত্রণ ও যথাযথ বায়ু চলাচলের ব্যবস্থা থাকা গুরুত্বপূর্ণ। বিশেষ করে তা আবাসিক এলাকার কাছাকাছি হলে পরিবেশগত প্রভাব আরও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

এদিকে, স্থানীয়দের পক্ষ থেকে সংশ্লিষ্ট সিটি করপোরেশন, পরিবেশ অধিদপ্তর ও অন্যান্য দায়িত্বশীল কর্তৃপক্ষের প্রতি সরেজমিনে বিষয়টি পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।

আরও খবর

news image

অগ্রণী ব্যাংকে অস্থায়ীদের স্থায়ীকরণের প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ

news image

বাঘ ও মানুষের সংঘাত ঠেকাতে সুন্দরবনে নাইলনের বেড়া

news image

জি+৯ ভবন ঘিরে যত প্রশ্ন—ইঞ্জিনিয়ার আসাদের ভবনে নকশার ব্যত্যয়ের অভিযোগ

news image

নকশায় বেজমেন্টসহ ১০ তলা, বাস্তব নির্মাণ কতটা অনুমোদন অনুযায়ী?

news image

বসুন্ধরা গ্রুপের জমি ও আর্থিক অনিয়মের অভিযোগে সরকারি সংস্থার নজরদারি

news image

নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশাহকে ঘিরে অনিয়মের অভিযোগ ও তার মতামত

news image

ঢাকা দক্ষিণ সিটির ৪৯ নম্বর ওয়ার্ডে রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ

news image

রেলের ডিজির পিএস নাসির উদ্দীনকে ঘিরে অভিযোগের পাহাড়

news image

রাজস্ব ফাঁকি থেকে ঘুষ-দুর্নীতি: ডিএসসিসিতে প্রশাসকের ‘জিরো টলারেন্স’ কতটা কার্যকর?

news image

ভাওতাবাজির শীর্ষে মীর হাজিরবাগের আরিফুল ইসলাম—রাজউকে অভিযোগ, উঠছে নানা প্রশ্ন

news image

আধ্যাত্মিকতা ও জ্ঞান সাধনার অনন্য কেন্দ্র "চন্দ্রপাড়া পাক দরবার শরীফ"

news image

গোলাপবাগে রাজউকের অনুমোদন ছাড়াই ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ

news image

রাজধানী ডেমরার ডেভেলপারদের নয়নমণি "রমজান মাস্টারের" রূপসী পল্লী টাওয়ার-১৫ কি রাজউকের সমস্ত নিয়ম মেনেই তৈরি হচ্ছে?

news image

হোটেল-রেস্তোরাঁর ধোঁয়ায় বায়ুদূষণের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ

news image

মীর হাজীরবাগে রাজউকের অনুমোদিত নকশার বাইরে ইমারত নির্মাণের অভিযোগ

news image

পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী

news image

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল বাংলাদেশ জামায়াতে ইসলামী

news image

ভাইরাল ভিডিও বিতর্ক: প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেছেন বলে দাবি এমপি গাজী নজরুল ইসলামের

news image

বিস্ফোরক মামলায় গ্রেফতার সেলিম প্রধান

news image

একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি

news image

শাপলা চত্বর মামলা: একাত্তর টিভির লাইসেন্স ও নথি তলব

news image

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত