বুধবার ২৯ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
শীর্ষ খবর

একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি

অনলাইন ডেস্ক ০৬ জুলাই ২০২৬ ০১:১৭ পি.এম

ফাইল ছবি ফাইল ছবি

বাংলাদেশ সুপ্রিম কোর্টের সঙ্গে পরামর্শক্রমে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চারজন সদস্যকে পদোন্নতি দিয়ে নতুন কর্মস্থলে পদায়ন করা হয়েছে। একই সঙ্গে ৩৪ জন বিচারককে বদলি করে বিভিন্ন কর্মস্থলে দায়িত্ব দেওয়া হয়েছে।

অন্যদিকে, আরেকটি প্রজ্ঞাপনে ৩৪ জন বিচারককে তাদের বর্তমান কর্মস্থল থেকে বদলি করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। এতে বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তারা নির্ধারিত নতুন কর্মস্থলে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপনে আরও উল্লেখ করা হয়, বর্তমানে কর্মরত বিচারকদের আগামী ৭ জুলাইয়ের মধ্যে দায়িত্ব হস্তান্তর করতে হবে। সংশ্লিষ্ট দপ্তর প্রধান কর্তৃক মনোনীত কর্মকর্তার কাছে তারা দায়িত্ব বুঝিয়ে দিয়ে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

যেসব বিচারক বর্তমানে প্রশিক্ষণ বা ছুটিতে রয়েছেন, তারা প্রশিক্ষণ বা ছুটি শেষ হওয়ার পর দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগ দেবেন।

জনস্বার্থে এ আদেশ জারি করা হয়েছে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

রবিবার (৫ জুলাই) আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিসের চারজন সদস্যকে সিনিয়র সিভিল জজ পদ থেকে জ্যেষ্ঠতাসহ যুগ্ম জেলা ও দায়রা জজ পদে পদোন্নতি দেওয়া হয়েছে। পদোন্নতিপ্রাপ্তদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নতুন পদ ও কর্মস্থলে দায়িত্ব পালন করতে বলা হয়েছে।