মঙ্গলবার ১৫ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিশেষ প্রতিবেদন

ঢাকা দক্ষিণ সিটির ৪৯ নম্বর ওয়ার্ডে রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ

বিশেষ প্রতিবেদন | ঢাকা নিউজ অনলাইন ২৪ ডেস্ক ১৫ সেপ্টেম্বার ২০২৬ ১১:৩১ এ.এম

ছবি ছবি

সাবেক রেভিনিউ সুপারভাইজার মোবারকের বিরুদ্ধে অভিযোগ, বর্তমান দায়িত্বপ্রাপ্ত নিজাম উদ্দিনকে ঘিরেও প্রশ্ন; শতাধিক হোল্ডিংয়ে অনিয়মের দাবি

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের কর অঞ্চল-৫-এর ৪৯ নম্বর ওয়ার্ডে রাজস্ব আদায় ও হোল্ডিং ব্যবস্থাপনাকে ঘিরে দীর্ঘদিন ধরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। স্থানীয় সূত্র ও সংশ্লিষ্টদের বক্তব্যে ওয়ার্ডটির বেশ কিছু ভবন ও হোল্ডিংয়ের রাজস্ব নির্ধারণ এবং আদায় প্রক্রিয়া নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে।

অভিযোগ রয়েছে, ৪৯ নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন রেভিনিউ সুপারভাইজার হিসেবে দায়িত্ব পালন করেন মো. মোবারক হোসেন। পরবর্তীতে তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ ওঠার পর তাকে ওই ওয়ার্ডের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

এরপর ৪৯ নম্বর ওয়ার্ডের রেভিনিউ সুপারভাইজার হিসেবে দায়িত্ব পান নিজাম উদ্দিন। স্থানীয়দের কাছে তুলনামূলকভাবে সাদামাটা হিসেবে পরিচিত হলেও সাবেক দায়িত্বশীলদের বক্তব্যে তার ভূমিকা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।
 

ভবনের রাজস্ব নিয়ে রফাদফার অভিযোগ

মোবারক হোসেনের বক্তব্যের সূত্র ধরে টেন্ডুল ইব্রাহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, এর আগে মাসুদ, হালিম ও উজ্জ্বলসহ কয়েকজনের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছিল এবং তারা দায়িত্ব থেকে বিতাড়িত হয়েছেন।

টেন্ডুল ইব্রাহিমের দাবি, বর্তমান রেভিনিউ সুপারভাইজার নিজাম উদ্দিন ৪৯ নম্বর ওয়ার্ডের দায়িত্ব নেওয়ার পর কয়েকটি ভবনের রাজস্ব নির্ধারণ ও আদায়কে কেন্দ্র করে আগের দায়িত্বশীলদের সঙ্গে বিরোধ তৈরি হয়েছে।
অভিযোগের একটি উদাহরণ হিসেবে ৬০/১৯/এম-এর ৩ নম্বর সাততলা জাকির গংয়ের বাড়ির কথা উল্লেখ করা হয়েছে। সেখানে সরকারি রাজস্বের বাইরে ৬০ হাজার টাকার রফাদফার অভিযোগ উঠেছে। তবে এ অভিযোগের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

সূত্রের দাবি, উক্ত অর্থের ভাগাভাগি নিয়ে টেন্ডুল ইব্রাহিমের সঙ্গে সাবেক রেভিনিউ সুপারভাইজার মোবারক হোসেনের মনোমালিন্যের সৃষ্টি হয়। সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ওই এলাকায় দায়িত্ব পালনের কারণে বিভিন্ন ভবন নিয়ে মোবারক হোসেনের প্রভাব ও দাবি ছিল বলে অভিযোগ রয়েছে।
 

শতাধিক হোল্ডিংয়ে অনিয়মের অভিযোগ

অনুসন্ধানে প্রায় ১০০ থেকে ১৫০টি হোল্ডিংয়ে রাজস্ব সংক্রান্ত অনিয়মের অভিযোগ পাওয়া গেছে বলে সংশ্লিষ্ট সূত্র দাবি করেছে। এসব হোল্ডিংয়ের মধ্যে দীর্ঘদিন ধরে মোবারক হোসেন, টেন্ডুল, হালিম ও উজ্জ্বলের মাধ্যমে অনিয়ম চলেছে বলেও অভিযোগ রয়েছে।

অভিযোগের তালিকায় থাকা কয়েকটি ভবনের ঠিকানা হলো—
৬৫/ক ব্রাহ্মণ চিরন—ইয়াকুব মিয়ার বাড়ি, ছয়তলা ভবন।
৬০/৮/এইচ, ধলপুর—সালাউদ্দিন সেলিমের পাঁচতলা ভবন।
৬০/১/ক, ধলপুর—রহমতুল্লাহর বাড়ি।
৬০/৩৯—পাঁচতলা ভবন।
৬০/৩৮, ধলপুর—পারভীন আক্তারের ভবন।
৬০/৩৯/বি—পাঁচতলা ভবন।
৫২/৪—আবু সাত্তারের পাঁচতলা বাড়ি।
তবে এসব ভবনের মালিকদের বিরুদ্ধে কোনো অনিয়মের অভিযোগ প্রমাণিত হয়েছে—এমন দাবি এই প্রতিবেদনে করা হচ্ছে না।
 

কলকারখানা ও বিচ্ছিন্ন ভবন ঘিরে রাজস্বের বড় উৎস

৪৯ নম্বর ওয়ার্ডে অসংখ্য কলকারখানা, বাণিজ্যিক প্রতিষ্ঠান ও বিচ্ছিন্ন ভবন রয়েছে। এসব স্থাপনার হোল্ডিং, কর নির্ধারণ ও রাজস্ব আদায়ের হিসাব সঠিকভাবে যাচাই না হলে সিটি কর্পোরেশনের বিপুল রাজস্ব ক্ষতির আশঙ্কা রয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

স্থানীয় সূত্রের দাবি, এসব ভবন ও প্রতিষ্ঠানের রাজস্ব নির্ধারণে স্বচ্ছতা নিশ্চিত করা জরুরি। একই সঙ্গে পূর্বের ও বর্তমান দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সময়ে হোল্ডিং ভিত্তিক রাজস্ব আদায়ের তথ্য তুলনা করে দেখলে প্রকৃত চিত্র বেরিয়ে আসতে পারে।
 

নিজাম উদ্দিনের পদোন্নতি নিয়েও গুঞ্জন

এদিকে বর্তমান রেভিনিউ সুপারভাইজার নিজাম উদ্দিনকে ঘিরে পদোন্নতির গুঞ্জনও রয়েছে বলে একটি সূত্র দাবি করেছে।
 

তদন্তের দাবি

অভিযোগের প্রকৃত সত্য উদঘাটনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট রাজস্ব বিভাগকে ৪৯ নম্বর ওয়ার্ডের হোল্ডিংগুলো পুনরায় যাচাই করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

ঢাকা দক্ষিণ সিটির ৪৯ নম্বর ওয়ার্ডে রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ

news image

রেলের ডিজির পিএস নাসির উদ্দীনকে ঘিরে অভিযোগের পাহাড়

news image

রাজস্ব ফাঁকি থেকে ঘুষ-দুর্নীতি: ডিএসসিসিতে প্রশাসকের ‘জিরো টলারেন্স’ কতটা কার্যকর?

news image

ভাওতাবাজির শীর্ষে মীর হাজিরবাগের আরিফুল ইসলাম—রাজউকে অভিযোগ, উঠছে নানা প্রশ্ন

news image

আধ্যাত্মিকতা ও জ্ঞান সাধনার অনন্য কেন্দ্র "চন্দ্রপাড়া পাক দরবার শরীফ"

news image

গোলাপবাগে রাজউকের অনুমোদন ছাড়াই ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ

news image

রাজধানী ডেমরার ডেভেলপারদের নয়নমণি "রমজান মাস্টারের" রূপসী পল্লী টাওয়ার-১৫ কি রাজউকের সমস্ত নিয়ম মেনেই তৈরি হচ্ছে?

news image

হোটেল-রেস্তোরাঁর ধোঁয়ায় বায়ুদূষণের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ

news image

মীর হাজীরবাগে রাজউকের অনুমোদিত নকশার বাইরে ইমারত নির্মাণের অভিযোগ

news image

পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী

news image

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল বাংলাদেশ জামায়াতে ইসলামী

news image

ভাইরাল ভিডিও বিতর্ক: প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেছেন বলে দাবি এমপি গাজী নজরুল ইসলামের

news image

বিস্ফোরক মামলায় গ্রেফতার সেলিম প্রধান

news image

একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি

news image

শাপলা চত্বর মামলা: একাত্তর টিভির লাইসেন্স ও নথি তলব

news image

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত