নিজস্ব প্রতিবেদক | ঢাকা নিউজ অনলাইন ২৪ ডেস্ক ১৬ সেপ্টেম্বার ২০২৬ ১১:০০ এ.এম
ছবি
ভান্ডারিয়ার আয়রন ব্রিজ প্রকল্পে ২৩৫ কোটি ৮৯ লাখ টাকা উত্তোলনের অভিযোগ; বদলি আদেশ বাতিল নিয়েও প্রশ্ন
নরসিংদী জেলার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশাহকে ঘিরে সরকারি উন্নয়ন প্রকল্পে ব্যাপক আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পে কাজের বাস্তব অগ্রগতির সঙ্গে সামঞ্জস্য না রেখে বিল-ভাউচারের মাধ্যমে বিপুল পরিমাণ সরকারি অর্থ উত্তোলন করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে জানা যায়, ওই প্রকল্পের ভান্ডারিয়া অংশে ১২৫টি প্যাকেজসহ মোট ১২৮টি প্যাকেজের বিপরীতে কাজ বাস্তবায়ন না করেই বিলের মাধ্যমে ২৩৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৩০০ টাকা উত্তোলনের অভিযোগ রয়েছে। এসব অভিযোগের সঙ্গে প্রকল্পটির তৎকালীন নির্বাহী প্রকৌশলী ও পরবর্তী প্রকল্প পরিচালক ফুলকাম বাদশাহর ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে।
প্রকল্প বাস্তবায়ন নিয়ে গুরুতর প্রশ্ন
সংশ্লিষ্ট সূত্রের দাবি, ফুলকাম বাদশাহ ২০২১ সালের ৩০ মে থেকে ২০২৩ সালের ৩ জুলাই পর্যন্ত দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেন। একই প্রকল্পে ২০২৩ সালের ৩ মে থেকে ওই বছরের ৩ ডিসেম্বর পর্যন্ত প্রকল্প পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অভিযোগকারীদের দাবি, প্রকল্পের বিভিন্ন প্যাকেজের কাজের বাস্তব অগ্রগতি, পরিমাপ বই (এমবি), ঠিকাদারি নথি এবং সরকারি অর্থ উত্তোলনের হিসাব পর্যালোচনা করলে অনিয়মের বিষয়টি স্পষ্ট হতে পারে।
দুদকের অনুসন্ধান নিয়ে প্রশ্ন
ফুলকাম বাদশাহর বিরুদ্ধে পিরোজপুরের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে অনিয়ম ও সরকারি অর্থ আত্মসাতের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) অনুসন্ধানের কথা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।
নরসিংদীতে দায়িত্ব পালন নিয়েও প্রশ্ন
অভিযোগের মধ্যেই ফুলকাম বাদশাহ বর্তমানে নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন।
সংশ্লিষ্ট কয়েকজন কর্মকর্তা-কর্মচারীর অভিযোগ, নরসিংদীতে বিভিন্ন উন্নয়নকাজের ক্ষেত্রে ঘুষ ও কমিশন লেনদেনের একটি চক্র সক্রিয় রয়েছে। ওই চক্রের সঙ্গে ফুলকাম বাদশাহর সম্পৃক্ততার অভিযোগও করেছেন কেউ কেউ।
বদলি আদেশ বাতিল নিয়ে রহস্য
ফুলকাম বাদশাহকে নরসিংদী থেকে এলজিইডির সদরদপ্তরে বদলির জন্য প্রধান প্রকৌশলীর স্বাক্ষরে একটি আদেশ জারি হয়েছিল বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি। পরে ওই বদলি আদেশ বাতিল হয়ে যায়।
বদলি আদেশ কেন বাতিল করা হলো, কার সুপারিশে বা কোন প্রশাসনিক কারণে সিদ্ধান্ত পরিবর্তন করা হয়েছে—এ নিয়ে এলজিইডির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে।
এদিকে ২০২৬ সালের ৫ মে জারি করা একটি আদেশে হুমায়ুন কবিরকে নরসিংদীতে বদলি করা হয়েছিল বলে জানা গেছে। তবে তিনি সেখানে দায়িত্ব গ্রহণ করতে পারেননি। পরবর্তীতে ওই বদলি আদেশও বাতিল হয় বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ঘটনাগুলোকে কেন্দ্র করে সাধারণ কর্মকর্তা-কর্মচারীদের একটি অংশ বদলি ও পদায়ন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন।
রাজনৈতিক প্রভাবের অভিযোগ
ফুলকাম বাদশাহর বিরুদ্ধে আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিকভাবে প্রভাবশালী মহলের ঘনিষ্ঠতার অভিযোগও রয়েছে।
অভিযোগকারীদের কেউ কেউ দাবি করেছেন, পিরোজপুরের ভান্ডারিয়া এলাকার তৎকালীন রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা ছিল এবং সেই প্রভাব ব্যবহার করে তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন।
সম্পদের উৎস অনুসন্ধানের দাবি
অভিযোগকারীদের পক্ষ থেকে ফুলকাম বাদশাহর সম্পদ ও জীবনযাপন নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। রাজধানীর তেজগাঁওয়ের মনিপুর পাড়ায় তাঁর নামে বা তাঁর মালিকানাধীন প্রায় ২ হাজার ১০০ বর্গফুটের একটি ফ্ল্যাট থাকার দাবি করা হয়েছে।
তবে ফ্ল্যাটটির মালিকানা, ক্রয়মূল্য, অর্থের উৎস এবং তা তাঁর ঘোষিত আয় ও সম্পদ বিবরণীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কি না—এ বিষয়ে নির্ভরযোগ্য দলিল ছাড়া কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায় না।
তাই তাঁর আয়কর নথি, সম্পদ বিবরণী, ব্যাংক লেনদেন ও সংশ্লিষ্ট সম্পদের মালিকানা যাচাইয়ের দাবি জানিয়েছেন অভিযোগকারীদের একটি অংশ।
তদন্তের দাবি
সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের মতে, অভিযোগগুলোর সত্যতা যাচাই করতে দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ প্রকল্পের সব প্যাকেজের নথি পরীক্ষা করা প্রয়োজন।
অভিযোগ সত্য হলে সরকারি অর্থের অপব্যবহারের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টদের একটি অংশ।
ফুলকাম বাদশাহর বক্তব্য
আমি "দেশের দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনঃনির্মাণ/পুনর্বাসন প্রকল্পের (আরইবিআরপি) নির্বাহী প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলাম, কখনই প্রকল্প পরিচালক হিসেবে কর্মরত ছিলাম না। প্রকল্পের অর্থছাড়, বিল প্রদানসহ যে কোন আর্থিক ক্ষমতা (ডিডিওশিপ) শুধুমাত্র প্রকল্প পরিচালকের ছিল। তাই নির্বাহী প্রকৌশলী হিসেবে আমার পক্ষে কোন ধরনের অর্থ উত্তোলন বা আত্মসাত করার প্রশ্নই আসে না এবং দুদকে আমার বিরুদ্ধে এ সংক্রান্ত বা অন্য কোন মামলাও চলমান নেই।
বরং এই প্রকল্পের অর্থ আত্মসাতের বিষয়ে দুদকে চলমান মামলায় আমি একজন স্বাক্ষী হিসেবে নির্ধারিত সময়ে হাজির হয়ে আমার দায়িত্ব পালন করেছি।
এখানে উল্লেখ্য যে, ২০২৩ সালে আরইবিআরপি প্রকল্প হতে বদলী হয়ে ২০২৪ সালের জুলাই পর্যন্ত দু'টি কর্মস্থলের (প্রকল্পে) কোথাও আমি ভিডিও হিসেবে পদায়িত ছিলাম না। ২০২৪ সালের জুলাই মাসে নরসিংদী এলজিইডিতে যোগদানের পর থেকে নির্বাহী প্রকৌশলী হিসেবে আমি সম্পূর্ণ সততা, নিষ্ঠা ও স্বচ্ছতার সাথে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করে আসছি।
নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফুলকাম বাদশার সাথে পূর্বের সরকারের ঘনিষ্ট সম্পর্কের বিষয়ে যে মনগড়া অভিযোগ আনা হয়েছে তাও সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন। মূলত: একটি কুচক্রি মহল অসৎ উদ্দেশ্য হাসিল করার লক্ষ্যে নরসিংদী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এর ভাবমুর্তি ও আমার ব্যক্তিগত, সামাজিক ও পেশাগত মর্যাদা ক্ষুন্ন করতে এই ধরনের কুৎসা রটাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। দায়িত্বশীল কর্তৃপক্ষ ও সংশিষ্ট সকলের প্রতি এই ধরনের বিভ্রান্তিকর ও মানহানিকর সংবাদ প্রকাশ থেকে বিরত থাকার অনুরোধ জানাচ্ছি।
মোহাম্মদ ফুলকাম বাদশা
নির্বাহী প্রকৌশলী
এলজিইডি, নরসিংদী
শেষ কথা
ভান্ডারিয়ার দক্ষিণাঞ্চলের আয়রন ব্রিজ পুনর্নির্মাণ ও পুনর্বাসন প্রকল্পে ২৩৫ কোটি ৮৯ লাখ ১৮ হাজার ৩০০ টাকা কাজ না করেই উত্তোলনের অভিযোগ, ফুলকাম বাদশাহর বিরুদ্ধে কথিত দুদক অনুসন্ধান এবং নরসিংদীতে তাঁর বদলি আদেশ বাতিল—এই তিনটি বিষয়ই এখন বিশেষভাবে খতিয়ে দেখার দাবি জানিয়েছে সচেতন মহল।
নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশাহকে ঘিরে অনিয়মের অভিযোগ ও তার মতামত
ঢাকা দক্ষিণ সিটির ৪৯ নম্বর ওয়ার্ডে রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ
রেলের ডিজির পিএস নাসির উদ্দীনকে ঘিরে অভিযোগের পাহাড়
রাজস্ব ফাঁকি থেকে ঘুষ-দুর্নীতি: ডিএসসিসিতে প্রশাসকের ‘জিরো টলারেন্স’ কতটা কার্যকর?
ভাওতাবাজির শীর্ষে মীর হাজিরবাগের আরিফুল ইসলাম—রাজউকে অভিযোগ, উঠছে নানা প্রশ্ন
আধ্যাত্মিকতা ও জ্ঞান সাধনার অনন্য কেন্দ্র "চন্দ্রপাড়া পাক দরবার শরীফ"
গোলাপবাগে রাজউকের অনুমোদন ছাড়াই ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ
রাজধানী ডেমরার ডেভেলপারদের নয়নমণি "রমজান মাস্টারের" রূপসী পল্লী টাওয়ার-১৫ কি রাজউকের সমস্ত নিয়ম মেনেই তৈরি হচ্ছে?
হোটেল-রেস্তোরাঁর ধোঁয়ায় বায়ুদূষণের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
মীর হাজীরবাগে রাজউকের অনুমোদিত নকশার বাইরে ইমারত নির্মাণের অভিযোগ
পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী
নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভাইরাল ভিডিও বিতর্ক: প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেছেন বলে দাবি এমপি গাজী নজরুল ইসলামের
বিস্ফোরক মামলায় গ্রেফতার সেলিম প্রধান
একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি
শাপলা চত্বর মামলা: একাত্তর টিভির লাইসেন্স ও নথি তলব
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত