মঙ্গলবার ২৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
বিশেষ প্রতিবেদন

অগ্রণী ব্যাংকে অস্থায়ীদের স্থায়ীকরণের প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | ঢাকা নিউজ অনলাইন ২৪ ২৫ অক্টোবার ২০২৬ ০১:৩৭ পি.এম

ছবি ছবি

স্থায়ীকরণের আশ্বাসে লাখ লাখ টাকা নেওয়ার অভিযোগ; টাকা দিতে অস্বীকৃতি জানালে বদলির চাপ

 

অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের বিষয়ে বেশ কিছুদিন আগে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছিল। এই আলোচনাকে কেন্দ্র করে, অগ্রণী ব্যাংকের একটি সংঘবদ্ধ চক্রের বিরুদ্ধে অস্থায়ী কর্মীদের স্থায়ীকরণের আশ্বাস দিয়ে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগীদের অভিযোগ, একটি মহল দীর্ঘদিন ধরে চাকরি স্থায়ী করে দেওয়ার প্রলোভন দেখিয়ে কর্মীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করছে।

অন্যদিকে, দাবিকৃত অর্থ দিতে অস্বীকৃতি জানালে দেশের বিভিন্ন জেলায় বদলি করে দেওয়ার মাধ্যমে চাপ সৃষ্টি করা হচ্ছে বলেও অভিযোগ রয়েছে।

সূত্রে দাবি করে, স্থায়ী কর্মচারীরাও টাকা না দেওয়ার কারণে তাদেরকে বিভিন্ন জায়গায় বদলি করা হয়। 


আউটসোর্সিং কর্মীদের কাছ থেকেও অর্থ আদায়ের অভিযোগ

ব্যাংকটির আউটসোর্সিংয়ের মাধ্যমে নিয়োগপ্রাপ্ত ড্রাইভার, হেলপার, ক্লিনার ও নিরাপত্তাকর্মীদের নিয়েও গুরুতর অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের দাবি, চাকরি স্থায়ীকরণ, পদ পরিবর্তন কিংবা ভালো পদে কাজের সুযোগ দেওয়ার মতো নানা প্রলোভন দেখিয়ে তাদের কাছ থেকে দফায় দফায় অর্থ নেওয়া হচ্ছে। এভাবে সংশ্লিষ্ট কর্মীদের কাছ থেকে লাখ লাখ টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে বলে অভিযোগকারীরা দাবি করেছেন।

নিয়োগ প্রক্রিয়া ও বদলি নিয়ে প্রশ্ন

একটি ব্যাংকের নিয়োগ, পদায়ন ও বদলি-সংক্রান্ত সিদ্ধান্ত নির্ধারিত নীতিমালা এবং প্রশাসনিক প্রক্রিয়া অনুসারে পরিচালিত হওয়ার কথা। সেখানে চাকরি স্থায়ীকরণ বা পদ পরিবর্তনের নামে কোনো ব্যক্তি বা গোষ্ঠী আর্থিক সুবিধা দাবি করে থাকলে তা গুরুতর অনিয়মের বিষয়।

নিরপেক্ষ তদন্ত ও আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি

ভুক্তভোগীরা অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের শনাক্ত করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে চাকরি স্থায়ীকরণ, পদ পরিবর্তন ও বদলির ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করা এবং আউটসোর্সিং কর্মীদের অধিকার সুরক্ষারও দাবি উঠেছে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অগ্রণী ব্যাংকে অস্থায়ীদের স্থায়ীকরণের প্রলোভনে অর্থ আদায়ের অভিযোগ

news image

বাঘ ও মানুষের সংঘাত ঠেকাতে সুন্দরবনে নাইলনের বেড়া

news image

জি+৯ ভবন ঘিরে যত প্রশ্ন—ইঞ্জিনিয়ার আসাদের ভবনে নকশার ব্যত্যয়ের অভিযোগ

news image

নকশায় বেজমেন্টসহ ১০ তলা, বাস্তব নির্মাণ কতটা অনুমোদন অনুযায়ী?

news image

বসুন্ধরা গ্রুপের জমি ও আর্থিক অনিয়মের অভিযোগে সরকারি সংস্থার নজরদারি

news image

নরসিংদী এলজিইডির নির্বাহী প্রকৌশলী ফুলকাম বাদশাহকে ঘিরে অনিয়মের অভিযোগ ও তার মতামত

news image

ঢাকা দক্ষিণ সিটির ৪৯ নম্বর ওয়ার্ডে রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ

news image

রেলের ডিজির পিএস নাসির উদ্দীনকে ঘিরে অভিযোগের পাহাড়

news image

রাজস্ব ফাঁকি থেকে ঘুষ-দুর্নীতি: ডিএসসিসিতে প্রশাসকের ‘জিরো টলারেন্স’ কতটা কার্যকর?

news image

ভাওতাবাজির শীর্ষে মীর হাজিরবাগের আরিফুল ইসলাম—রাজউকে অভিযোগ, উঠছে নানা প্রশ্ন

news image

আধ্যাত্মিকতা ও জ্ঞান সাধনার অনন্য কেন্দ্র "চন্দ্রপাড়া পাক দরবার শরীফ"

news image

গোলাপবাগে রাজউকের অনুমোদন ছাড়াই ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ

news image

রাজধানী ডেমরার ডেভেলপারদের নয়নমণি "রমজান মাস্টারের" রূপসী পল্লী টাওয়ার-১৫ কি রাজউকের সমস্ত নিয়ম মেনেই তৈরি হচ্ছে?

news image

হোটেল-রেস্তোরাঁর ধোঁয়ায় বায়ুদূষণের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ

news image

মীর হাজীরবাগে রাজউকের অনুমোদিত নকশার বাইরে ইমারত নির্মাণের অভিযোগ

news image

পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী

news image

নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল বাংলাদেশ জামায়াতে ইসলামী

news image

ভাইরাল ভিডিও বিতর্ক: প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেছেন বলে দাবি এমপি গাজী নজরুল ইসলামের

news image

বিস্ফোরক মামলায় গ্রেফতার সেলিম প্রধান

news image

একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি

news image

শাপলা চত্বর মামলা: একাত্তর টিভির লাইসেন্স ও নথি তলব

news image

সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত