স্টাফ রিপোর্টার | ঢাকা নিউজ অনলাইন ২৪ ২১ জুলাই ২০২৬ ০৮:৩২ পি.এম
জামাতের এমপি গাজী নজরুল ইসলাম
সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওকে কেন্দ্র করে আলোচনার মধ্যে নিজের অবস্থান ব্যাখ্যা করেছেন সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য গাজী নজরুল ইসলাম।
মঙ্গলবার প্রকাশিত এক লিখিত বিবৃতিতে তিনি দাবি করেন, তিনি প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেছেন এবং ভাইরাল ভিডিওতে থাকা নারী তার বৈধ দ্বিতীয় স্ত্রী। তার ভাষ্য অনুযায়ী, গত ১৭ জুন ২০২৬ পারিবারিকভাবে মরিয়াম বেগমের সঙ্গে তাদের বিয়ে সম্পন্ন হয়।
বিবৃতিতে তিনি আরও বলেন, ভাইরাল হওয়া ভিডিওটি তার ও তার স্ত্রীর ব্যক্তিগত মুহূর্তের এবং এটি উদ্দেশ্যপ্রণোদিতভাবে ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে যে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগ ছড়ানো হচ্ছে, তা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।
এদিকে, বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে দেখা গেছে, তার প্রথম স্ত্রীও ভিডিও বার্তায় দাবি করেছেন যে, গাজী নজরুল ইসলাম ও মরিয়াম বেগমের মধ্যে বৈধভাবে বিয়ে হয়েছে এবং এ বিষয়ে অপপ্রচার না চালানোর আহ্বান জানিয়েছেন।
তবে ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা চলছে। বিষয়টি নিয়ে বিভিন্ন পক্ষের বক্তব্য ও আরও তথ্য সামনে আসছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক তদন্ত বা আইনি প্রক্রিয়ার ফলাফল না আসা পর্যন্ত অভিযোগগুলো চূড়ান্তভাবে সত্য বা মিথ্যা বলে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না।
ঢাকা দক্ষিণ সিটির ৪৯ নম্বর ওয়ার্ডে রাজস্ব আদায়ে অনিয়মের অভিযোগ
রেলের ডিজির পিএস নাসির উদ্দীনকে ঘিরে অভিযোগের পাহাড়
রাজস্ব ফাঁকি থেকে ঘুষ-দুর্নীতি: ডিএসসিসিতে প্রশাসকের ‘জিরো টলারেন্স’ কতটা কার্যকর?
ভাওতাবাজির শীর্ষে মীর হাজিরবাগের আরিফুল ইসলাম—রাজউকে অভিযোগ, উঠছে নানা প্রশ্ন
আধ্যাত্মিকতা ও জ্ঞান সাধনার অনন্য কেন্দ্র "চন্দ্রপাড়া পাক দরবার শরীফ"
গোলাপবাগে রাজউকের অনুমোদন ছাড়াই ১০ তলা ভবন নির্মাণের অভিযোগ
রাজধানী ডেমরার ডেভেলপারদের নয়নমণি "রমজান মাস্টারের" রূপসী পল্লী টাওয়ার-১৫ কি রাজউকের সমস্ত নিয়ম মেনেই তৈরি হচ্ছে?
হোটেল-রেস্তোরাঁর ধোঁয়ায় বায়ুদূষণের অভিযোগ, স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ
মীর হাজীরবাগে রাজউকের অনুমোদিত নকশার বাইরে ইমারত নির্মাণের অভিযোগ
পার্বত্য অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখতে তৎপর রয়েছে নিরাপত্তা বাহিনী
নৈতিক স্খলনের অভিযোগে এমপি গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কার করল বাংলাদেশ জামায়াতে ইসলামী
ভাইরাল ভিডিও বিতর্ক: প্রথম স্ত্রীর সম্মতিতে দ্বিতীয় বিয়ে করেছেন বলে দাবি এমপি গাজী নজরুল ইসলামের
বিস্ফোরক মামলায় গ্রেফতার সেলিম প্রধান
একযোগে ৩৪ বিচারককে বদলি ও ৪ জনের পদোন্নতি
শাপলা চত্বর মামলা: একাত্তর টিভির লাইসেন্স ও নথি তলব
সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠা নিয়ে হাইকোর্টের রায় স্থগিত