সোমবার ১৪ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অপরাধ

হঠাৎ বাতিল হচ্ছে ভিসা, উৎকণ্ঠায় আমিরাত প্রবাসীরা

ফাইল ছবি ফাইল ছবি

বাংলাদেশে থাকা অনেকেই তড়িঘড়ি করে আমিরাতে ফিরে যাচ্ছেন; এ অবস্থায় উড়োজাহাজের ৩০ হাজার টাকার ভাড়া গিয়ে ঠেকেছে লাখের ঘরে।

 

দেশে ছুটি কাটাতে আসা আরব আমিরাত প্রবাসী অনেকের ভিসা বাতিল হয়ে যাওয়ার খবর পাওয়া গেছে; দেশটিতে থাকা অনেকে আবার ভিসা নবায়নও করতে পারছেন না।

এক সপ্তাহে এমন ‘শত শত’ ভিসা বাতিল হওয়ার খবরে উদ্বেগ প্রকাশ করছেন প্রবাসী বাংলাদেশিরা। অনেকে আবার দেশে ফেরা নিয়েও সংশয়ে রয়েছেন।

এমন পরিস্থিতিতে বাংলাদেশে থাকা অনেকেই তড়িঘড়ি করে আমিরাতে ফিরে যাচ্ছেন। এ অবস্থায় উড়োজাহাজের ৩০ হাজার টাকার ভাড়া গিয়ে ঠেকেছে লাখের ঘরে।

ঠিক কতজনের ভিসা বাতিল হয়েছে বা এর পেছনে কারণ কী, সেই তথ্য জানা যায়নি। আবুধাবিতে বাংলাদেশের দূতাবাস বিষয়টি নিয়ে খোঁজখবর নেওয়ার কথা বলছে।

ফেইসবুকে দুবাই প্রবাসীদের গ্রুপগুলোতে এখন বেশিরভাগ পোস্টই ভিসা বাতিল ও নবায়ন নিয়ে। অনেকেই বিভিন্ন পোস্ট করে সমাধান জানতে চাচ্ছেন।

আমিরাত প্রবাসীদের একটি ফেইসবুক গ্রুপের পোস্টে মন্তব্যের ঘরে আবু বকর আহমেদ নামে একজন লিখেছেন, তার ভিসাও বাতিল হয়েছে। জীবনের সব অর্জন হারাতে বসছেন।

শাকিল মিয়া নামে আরেকজন লিখেছেন, ২৭ জুলাই তার ভিসা বাতিল হয়েছে।

এমদাদুল হক ইমন নামে আরো একজন এই সমস্যার কথা তুলে ধরে লিখেছেন, “বাংলাদেশ সরকার যদি কূটনৈতিক আলোচনার মাধ্যমে আপাতত তিনটি সমস্যা সমাধান করতে পারে, তাহলে আমিরাতের ১২ লাখ প্রবাসী সরকারের প্রতি আজীবন কৃতজ্ঞ থাকবে।”

কোন ধরনের ভিসা বাতিল হচ্ছে, সেটিও বুঝতে পারছেন না প্রবাসীরা। কেউ বলছেন ‘লেবার ভিসা’ আবার কেউ বলছেন ‘ঘরের ভিসা’। আরব আমিরাতে গৃহকর্মী হিসেবে কাজের ভিসা ‘ঘরের ভিসা’ নামে পরিচিত।

ভিসা নবায়ন করতে না পারার কথা তুলে ধরে জেএইচ হৃদয় নামে একজন ফেইসবুকে লিখেন, “আমার মালিক তিনটা ভিসা বিক্রি করছিল। একটা রিনিউ হচ্ছে না, আরেকটা এখন বাতিল হয়ে গেছে দেশে যাওয়ার পরে।

“…আপনার অবশ্যই কোনো ভুল বা লাইসেন্সের ভুলের জন্য ভিসা বাতিল হয়েছে। এতে পুনরায় কিছুই করতে পারবেন না।”

ভিসা বাতিলের আতঙ্কে দেশে আসা প্রবাসীদের অনেকে তড়িঘড়ি করে কর্মস্থলে ফিরতে বিমানের টিকিট কাটছেন। এতে টিকেটেরও দাম বেড়ে গেছে।

বিষয়টি নিয়ে গত ২৭ জুলাই আবুধাবিতে বাংলাদেশ দূতাবাস ফেইসবুকে বলেছে, তারা ভিসা বাতিল হওয়ার কারণ জানার চেষ্টা করছে। পাশাপাশি প্রবাসীদের গুজবের বিষয়ে সতর্ক থাকতে বলেছে।

দূতাবাসের পোস্টে বলা হয়েছে, “আরব আমিরাতের সংশ্লিষ্ট দপ্তরে কূটনৈতিক চ্যানেলে যোগাযোগের মাধ্যমে এ বিষয়ে সঠিক তথ্য ও দিকনির্দেশনা পাবার চেষ্টা আমরা অব্যাহত রেখেছি। এটি কি কোনো টেকনিক্যাল ত্রুটি, অথবা বিশেষ কোনো কারণে ঘটছে কি না, সেটি জানার ও বোঝার জন্য প্রচেষ্টা অব্যাহত রেখেছি।”

প্রবাসীদের গুজবের বিষয়ে সতর্ক করে বলা হয়, “সামাজিক যোগাযোগ মাধ্যমে বাংলাদেশ সরকারের লোগো, সরকারি প্রতীক ও বাংলাদেশের পতাকা, দূতাবাসের ইমেইল আইডি ব্যবহার করে বিভিন্নজন কিছু অসত্য, অসম্পূর্ণ তথ্য ও গুজব ছড়াচ্ছেন। অনেকেই আবার তা না বুঝে শেয়ার দিচ্ছেন। এ সকল বিষয় থেকে দূরে থাকুন।”

ব্র্যাকের মাইগ্রেশন কর্মসূচির প্রধান শরীফুল হাসান বুধবার বলেন, “গত এক সপ্তাহ ধরে শত শত দুবাই প্রবাসীর ভিসা বাতিল হওয়ার খবর আসছে আমাদের কাছে। বিশেষ করে যারা ছুটিতে দেশে এসেছিলেন, ফেরার আগে দেখেন ভিসা বাতিল। এর যথাযথ কোনো কারণ জানানো হয়নি।”

মহিউদ্দীন আহমেদ নামে একজন ঢাকা থেকে দুবাইয়ে ফেরার পর বলছেন, তার ফেরার কথা ছিল আগামী ১৩ অক্টোবর। ভিসা জটিলতায় তড়িঘড়ি করে ২৮ জুলাই চলে গেছেন। দুই দফায় টিকিটের তারিখ পরিবর্তনসহ তার লাখ টাকার ওপরে টিকিটের দাম পড়েছে।

উড়োজাহাজের টিকিট কাটার প্ল্যাটফর্ম ও এয়ারলাইন্সগুলোর ওয়েবসাইটে দেখা গেছে, জুলাইয়ের বাকি দিন ও অগাস্টের প্রথম সপ্তাহের টিকিটের দাম ৭০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত উঠেছে। সরাসরি ফ্লাইটগুলোর দাম বেড়েছে বেশি, ৯০ হাজার থেকে এক লাখের ঘরে ওঠানামা করছে।

আগামী ৩১ জুলাইয়ে এমিরেটসের একটি টিকিটের দাম দেখাচ্ছে ৮৮ হাজার ৮৯০ টাকা। একই দিনে ফ্লাই দুবাইয়ের টিকিটও লাখ ছুঁয়েছে প্রায়; এ উড়োজাহাজের ওয়ানওয়ে টিকিটের দাম দেখাচ্ছে ৮০৭ ডলার বা ৯৯ হাজার টাকা।

টিকিট কাটার প্ল্যাটফর্ম ‘গো জায়ান’ এ ২ অগাস্টের ইউএস বাংলার টিকিট দেখাচ্ছে ৯১ হাজার, এমিরেটসের ৮৪ হাজার, ফ্লাই দুবাইয়ের দাম দেখাচ্ছে ১ লাখ ১ হাজার টাকা।

 

আরও খবর

news image

যাত্রাবাড়ী ও লালবাগ থানার বিশেষ অভিযানে ৩৩ জন গ্রেফতার

news image

বিআরটিএতে ছদ্মবেশে দুদক: ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রস্তাব

news image

অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা ও অর্থপাচার চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

news image

সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে মানব পাচার সিন্ডিকেট

news image

যশোরে ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি

news image

রাজউকের ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ, ইসমাইল হোসেনের বিরুদ্ধে

news image

যশোরে মাদকের বিস্তার: এড়েন্দাসহ বিস্তীর্ণ এলাকায় সিন্ডিকেটের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি

news image

সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান: গোয়েন্দা পুলিশের অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার

news image

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার, মামলা ৫৮

news image

ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭

news image

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৬৩০০ মামলা

news image

প্রক্সি পরীক্ষার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার

news image

রাজউকের আইন অমান্য করে ভবন ও মার্কেট তৈরি যা দেখার কেউ নাই, চিঠি বাণিজ্য চলমান

news image

হঠাৎ বাতিল হচ্ছে ভিসা, উৎকণ্ঠায় আমিরাত প্রবাসীরা

news image

প্রবাসীদের চলমান সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

news image

প্রধান টার্গেট বিধবা, কম বয়সি ও অসচ্ছলরা

news image

আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার; উদ্ধার ৩টি চাপাতি

news image

তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ

news image

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯ ও ৪১ নম্বর ওয়ার্ডের রেভিনিউ সুপারভাইজার মোবারক হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুসন্ধানে উঠছে নানা প্রশ্ন

news image

৪১ ও ৪৯ নম্বর ওয়ার্ডে অনিয়ম ও উৎকোচ বাণিজ্যের অভিযোগ: তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের দাবি এলাকাবাসীর

news image

জীবন যাত্রার মান উন্নত করার উপায়