নিজস্ব প্রতিবেদক ০২ জুলাই ২০২৬ ১২:৩৭ এ.এম
স্থানীয়দের অভিযোগ—অনিয়ম, হয়রানি ও জবাবদিহিতার অভাব। অভিযোগের বিষয়ে তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের দাবি।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) ৪১ ও ৪৯ নম্বর ওয়ার্ডে দায়িত্ব পালনকারী রেভিনিউ সুপারভাইজার মোঃ মোবারক হোসেনের বিরুদ্ধে অনিয়ম, উৎকোচ গ্রহণ, ক্ষমতার অপব্যবহার এবং সাধারণ সেবাগ্রহীতাদের হয়রানির অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, দীর্ঘদিন ধরে তিনি একই এলাকায় কর্মরত থেকে বিভিন্ন প্রভাবশালী মহলের সহায়তায় বহাল রয়েছেন।
অভিযোগকারীদের ভাষ্যমতে, ভবন মালিকদের কাছ থেকে বিভিন্ন অজুহাতে অতিরিক্ত অর্থ আদায়ের ঘটনা দীর্ঘদিন ধরে চলে আসছে। তারা দাবি করেন, কয়েকজন সহযোগীর মাধ্যমে এসব কার্যক্রম পরিচালিত হয় এবং এ নিয়ে একাধিকবার অভিযোগ দায়ের করা হলেও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
যাত্রাবাড়ী থানাধীন ৪১ ও ৪৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে একই এলাকায় দায়িত্ব পালনের ফলে একটি প্রভাববলয় গড়ে উঠেছে, যা প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার প্রশ্ন তুলছে। তাদের অভিযোগ, সাধারণ নাগরিকদের ক্ষেত্রে কঠোরতা প্রদর্শন করা হলেও রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তি বা পরিচিত মহলের ক্ষেত্রে ভিন্ন আচরণ করা হয়।
স্থানীয়দের আরও দাবি, সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে অতীতে একাধিক অভিযোগ উত্থাপিত হলেও তা তদন্তের পর্যায়ে এগোয়নি। ফলে ক্ষোভ ও অসন্তোষ ক্রমেই বাড়ছে।
অভিযোগকারীরা আরও বলেন, দাপ্তরিক পরিবেশেও অসদাচরণ ও কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ রয়েছে। অফিসে কর্মরতদের সঙ্গে অমার্জিত আচরণ এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করা হয় বলেও কয়েকজন অভিযোগ করেছেন।
এলাকাবাসীর দাবি, অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্ত করে সত্যতা যাচাই করা হোক। অনিয়মের প্রমাণ পাওয়া গেলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনস্বার্থে সংশ্লিষ্ট কর্মকর্তাকে অন্যত্র বদলি করার বিষয়টি বিবেচনা করা উচিত।
তারা আশা প্রকাশ করেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন।
(প্রথম পর্ব)
পরবর্তী পর্বে: অভিযোগকারীদের উপস্থাপিত অনিয়মের বিবরণ, সংশ্লিষ্ট নথিপত্র ও অন্যান্য তথ্য প্রকাশ করা হবে।
বিঃদ্রঃ প্রতিবেদনে উল্লিখিত অভিযোগসমূহ অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপিত হয়েছে। অভিযুক্ত কর্মকর্তা ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে সংযুক্ত করা হবে।
তদবির বাণিজ্য ও মুদ্রা পাচারকারী কে এই কোহিনূর চোকদার?
প্রবাসীদের চলমান সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধান টার্গেট বিধবা, কম বয়সি ও অসচ্ছলরা
আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার; উদ্ধার ৩টি চাপাতি
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯ ও ৪১ নম্বর ওয়ার্ডের রেভিনিউ সুপারভাইজার মোবারক হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুসন্ধানে উঠছে নানা প্রশ্ন
৪১ ও ৪৯ নম্বর ওয়ার্ডে অনিয়ম ও উৎকোচ বাণিজ্যের অভিযোগ: তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের দাবি এলাকাবাসীর
জীবন যাত্রার মান উন্নত করার উপায়