অনলাইন ডেস্ক ১৮ জুলাই ২০২৬ ১১:২১ পি.এম
ছবি : সংগৃহীত
রাজধানীর আদাবর থানাধীন মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেফতার করেছে আদাবর থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো-১। মো. শাকিল (২৫) ২। মো. নয়ন মাতুব্বর (২৮) ও ৩। মো. ইয়াছিন (২৫)।
আদাবর থানা সূত্রে জানা যায়, শনিবার (১৮ জুলাই) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশের একটি টিম অভিযান পরিচালনা করে দুপুর আনুমানিক ০১: ৪৫ ঘটিকায় তিনজনকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে গত শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১১:৪৫ ঘটিকায় আদাবর থানাধীন আদাবর ১৩ নম্বর রোডের মাথায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
সূত্র : ডিএমপি
বিআরটিএতে ছদ্মবেশে দুদক: ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স দেওয়ার প্রস্তাব
অনলাইন বেটিং (জুয়া) পরিচালনা ও অর্থপাচার চক্রের ০৪ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
সৌদি আরবে উচ্চ বেতনের চাকরির প্রলোভনে মানব পাচার সিন্ডিকেট
যশোরে ২ জনকে গ্রেফতার করেছে সিআইডি
রাজউকের ভুয়া ঊর্ধ্বতন কর্মকর্তা পরিচয়ে অর্থ আদায়ের অভিযোগ, ইসমাইল হোসেনের বিরুদ্ধে
যশোরে মাদকের বিস্তার: এড়েন্দাসহ বিস্তীর্ণ এলাকায় সিন্ডিকেটের অভিযোগ, প্রশাসনের নজরদারি দাবি
সরকারি কর্মকর্তার সীল-স্বাক্ষর জাল করে ভুয়া নিয়োগপত্র প্রদান: গোয়েন্দা পুলিশের অভিযানে প্রতারক চক্রের মূলহোতা গ্রেফতার
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫০০ জন গ্রেফতার, মামলা ৫৮
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪৬৬ জন গ্রেফতার, মামলা ৫৭
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ৬৩০০ মামলা
প্রক্সি পরীক্ষার মাধ্যমে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার
রাজউকের আইন অমান্য করে ভবন ও মার্কেট তৈরি যা দেখার কেউ নাই, চিঠি বাণিজ্য চলমান
হঠাৎ বাতিল হচ্ছে ভিসা, উৎকণ্ঠায় আমিরাত প্রবাসীরা
প্রবাসীদের চলমান সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধান টার্গেট বিধবা, কম বয়সি ও অসচ্ছলরা
আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার; উদ্ধার ৩টি চাপাতি
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯ ও ৪১ নম্বর ওয়ার্ডের রেভিনিউ সুপারভাইজার মোবারক হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুসন্ধানে উঠছে নানা প্রশ্ন
৪১ ও ৪৯ নম্বর ওয়ার্ডে অনিয়ম ও উৎকোচ বাণিজ্যের অভিযোগ: তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের দাবি এলাকাবাসীর
জীবন যাত্রার মান উন্নত করার উপায়