মঙ্গলবার ১৫ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অন্যান্য

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন কাওছার ও জাহাঙ্গীর আলম

নিজস্ব প্রতিবেদক | ঢাকা নিউজ অনলাইন ২৪ ডেস্ক ১৪ সেপ্টেম্বার ২০২৬ ০১:৩১ পি.এম

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

পোস্তগোলা বিদ্যুৎ অফিসে কর্মরত মো. কাওছার ও জাহাঙ্গীর আলমকে নিয়ে সম্প্রতি প্রকাশিত সংবাদে উত্থাপিত বিভিন্ন অভিযোগের প্রতিবাদ জানিয়েছেন তারা।
গত ৯ সেপ্টেম্বর ২০২৬, বুধবার, ধোলাইপাড় সার্কেল অফিসের সামনে তাদের আহ্বানে বিকেল সাড়ে ৫টার দিকে কয়েকজন সাংবাদিক উপস্থিত হন। এ সময় কাওছার ও জাহাঙ্গীর আলমও কয়েকজন সাংবাদিককে সঙ্গে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন। আলোচনায় প্রকাশিত সংবাদ নিয়ে তারা তাদের বক্তব্য ও অবস্থান তুলে ধরেন এবং প্রতিবাদ প্রকাশের সিদ্ধান্তের কথা জানান।
আলোচনায় দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে কর্মরত থাকার বিষয়টিও উঠে আসে। এ বিষয়ে কাওছার ও জাহাঙ্গীর আলমের দাবি, তারা দায়িত্ব পালনে উপযুক্ত হওয়ায় সংশ্লিষ্ট কর্মকর্তারা তাদের দীর্ঘদিন একই প্রতিষ্ঠানে বহাল রেখেছেন।
তারা আরও জানান, চাকরির মেয়াদ এখন শেষ পর্যায়ে। দীর্ঘ কর্মজীবনে টুকিটাকি সম্পদ থাকা স্বাভাবিক বলেও তারা উল্লেখ করেন। তবে তাদের নামে প্রকাশিত বা আলোচিত সম্পদের পরিমাণ নিয়ে তারা চ্যালেঞ্জ ছুড়ে দেন।
তাদের বক্তব্য অনুযায়ী, তাদের নামে যে পরিমাণ সম্পদের কথা উল্লেখ করা হয়েছে, বাস্তবে সেই পরিমাণ সম্পদ পাওয়া গেলে তা সাংবাদিক ও উপস্থিত গণ্যমান্য ব্যক্তিদের সামনে দিয়ে দেওয়ার প্রতিশ্রুতিও তারা ব্যক্ত করেন।
উপস্থিত সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিদের সামনে তাদের এমন বক্তব্যের পরিপ্রেক্ষিতে তাদের পাঠানো লিখিত প্রতিবাদটি পাঠকদের অবগতির জন্য প্রকাশ করা হলো।

 

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পোস্তগোলা বিদ্যুৎ অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগ নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ
সম্প্রতি একটি অনলাইন নিউজ পোর্টালে “পোস্তগোলা বিদ্যুৎ অফিসে অনিয়ম-দুর্নীতির অভিযোগ, যা দেখার কেউ নাই” শিরোনামে প্রকাশিত সংবাদে পোস্তগোলা বিদ্যুৎ অফিসে কর্মরত মোঃ কাওছার ও জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, গ্রাহক হয়রানি, অবৈধ আর্থিক লেনদেন, বিদ্যুৎ চুরি, মিটার রিডিং কমিয়ে দেওয়া ও সম্পদ অর্জনসহ বিভিন্ন অভিযোগ তুলে ধরা হয়।
প্রকাশিত সংবাদের বিষয়ে মোঃ কাওছার ও জাহাঙ্গীর আলম তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং প্রতিবেদনে উত্থাপিত অভিযোগগুলো ভিত্তিহীন বলে দাবি করেছেন।
তাদের দাবি, বিদ্যুৎ চুরি, মিটার রিডিং কমিয়ে দেওয়া, অবৈধ আর্থিক লেনদেন কিংবা অন্য কোনো অনিয়মের সঙ্গে তারা জড়িত নন। যথাযথ তথ্য-প্রমাণ ও সংশ্লিষ্ট ব্যক্তির বক্তব্য যাচাই না করে এ ধরনের গুরুতর অভিযোগ প্রকাশ করা দুঃখজনক বলেও তারা উল্লেখ করেন।
প্রতিবাদে তারা আরও বলেন, সাংবাদিকতার ক্ষেত্রে সত্যতা যাচাই, নিরপেক্ষতা এবং সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো ব্যক্তির বিরুদ্ধে গুরুতর অভিযোগ প্রকাশের আগে অভিযোগের সত্যতা যাচাই এবং অভিযুক্ত ব্যক্তির বক্তব্য নেওয়া উচিত।
তারা ভবিষ্যতে তাদের সম্পর্কে কোনো সংবাদ প্রকাশের ক্ষেত্রে যথাযথ তথ্য-উপাত্ত যাচাই এবং তাদের বক্তব্য গুরুত্বসহকারে প্রকাশের অনুরোধ জানিয়েছেন। একই সঙ্গে ভিত্তিহীন ও যাচাইবিহীন অভিযোগের মাধ্যমে কোনো ব্যক্তি বা কর্মচারীর সামাজিক ও পেশাগত মর্যাদাহানি না করার আহ্বান জানান।
প্রতিবাদকারী:
মোঃ কাওছার ও জাহাঙ্গীর আলম
পোস্তগোলা বিদ্যুৎ অফিস
তারিখ: ১৩ সেপ্টেম্বর ২০২৬

 

আরও খবর

news image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন কাওছার ও জাহাঙ্গীর আলম

news image

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে ঢাকা প্রেসক্লাবের গভীর শোক

news image

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা

news image

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

news image

যাত্রাবাড়ী নিবাসী কাজী আবুল কালাম আজাদের ইন্তেকাল

news image

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

news image

আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে রাসিক

news image

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ৭০ হাজার টাকা জরিমানা

news image

বীরগঞ্জে লাউগাছের জাঙ্গি কাটার অভিযোগ

news image

উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

news image

জুলাই আন্দোলনের প্রকৃত দোষীদেরই বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় এশিয়ার ইংরেজি অলিম্পিয়াড জয়ী সামিনা

news image

সাত জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

news image

নেত্রকোনা ও সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

news image

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

news image

দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাবিরা সুলতানা

news image

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

news image

৩০ আঙুল নিয়ে শিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য

news image

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

news image

ঘুষ ছাড়া সেবা মেলে না মতিঝিল রাজস্ব সার্কেলে

news image

ময়মনসিংহে ডিসি অফিসে ২ বিএনপি নেতার মারামারি, আহত অফিস সহকারী