আন্তর্জাতিক অনলাইন ডেস্ক ৩১ আগষ্ট ২০২৬ ০১:৫১ পি.এম
ফাইল ছবি
ইরানের লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর জর্ডানে থাকা দুই মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে তেহরান। এর ফলে মধ্যপ্রাচ্যে সংঘাত আরও ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে।
জর্জ ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ের মধ্যপ্রাচ্য স্টাডিজ প্রোগ্রামের পরিচালক সিনা আজোদি আলজাজিরাকে বলেন, সংঘাত আরও বাড়বে কিনা, সেটি এখন মূলত যুক্তরাষ্ট্রের ওপর নির্ভর করছে।
লারাক দ্বীপে যুক্তরাষ্ট্রের হামলার পর ইরান জর্ডানে থাকা মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়ে। ইরানের এই পাল্টা হামলার পেছনে যুক্তরাষ্ট্রকে সতর্ক করার একটি বার্তাও রয়েছে বলে মনে করা হচ্ছে।
সিনা আজোদি সতর্ক করে বলেন, যুক্তরাষ্ট্র যদি আবার ইরানে হামলা চালায়, তাহলে ইরানের সামনে পালটা জবাব দেওয়া ছাড়া আর কোনো পথ থাকবে না।
তার ভাষায়, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরান ‘কোনো উপায় না পেয়ে’ জবাব দিতে বাধ্য হবে। এর ফলে পরিস্থিতি আবার ‘পূর্ণাঙ্গ সামরিক সংঘাতে’ ফিরে যেতে পারে।
লারাক দ্বীপে মার্কিন হামলার বিষয়ে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, হরমুজ প্রণালিতে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড কোরের (আইআরজিসি) মাইন পাতার সক্ষমতা থেকে ‘আসন্ন হুমকি’ তৈরি হওয়ায় সেখানে সীমিত ও নির্ভুল অভিযান চালানো হয়েছে।
তবে ইরান ওই হামলাকে আগ্রাসন হিসেবে আখ্যা দিয়েছে। এর পরপরই জর্ডানে মার্কিন ঘাঁটিতে পালটা হামলা চালানোর দাবি করেছে তেহরান।
বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের পরবর্তী পদক্ষেপই এখন সংঘাতের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। ওয়াশিংটন আবার হামলা চালালে ইরানও পালটা জবাব দিতে পারে। আর এমন পরিস্থিতিতে সংঘাত আরো বড় আকার ধারণ করে পূর্ণাঙ্গ সামরিক লড়াইয়ে রূপ নিতে পারে।
গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে বড় অস্ত্র বানাচ্ছে হুথিরা
ইয়েমেনের ৩২ জায়গায় বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের
এক সপ্তাহে ১২ হাজারেরও বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০
৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান
মার্কিন হামলার পর ইরানের পালটা আঘাত, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা
তেলাপোকার মৃত্যুতে একাকিত্বে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী
বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো চুক্তি নয়: আরাগচি
বন্দে মাতরম’ থামিয়ে ‘পাপ’ করেছেন সোনিয়া, ক্ষমা চাওয়ার দাবি অমিত শাহের
লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল
‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, নিহত অন্তত ৪৭
আফগানিস্তানে স্বর্ণ উত্তোলনের হিড়িক, নেপথ্যে কী?
ভেনেজুয়েলায় রাজনৈতিক উত্তরণ নিয়ে প্রথম দিনের সংলাপ অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনে কানাডার দাবানলের ঝুঁকি দ্বিগুণ বেড়েছে : গবেষণা
ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার
ইরানের পথ দুটি, চুক্তি কিংবা সম্পূর্ণ আত্মসমর্পণ: ট্রাম্প
হামাস অস্ত্র ছাড়লেও গাজায় থামেনি ইসরাইলি নৃশংসতা
গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ ভিডিও বার্তা মোদির
বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট
পারমাণবিক বোমা বানানোর নির্দেশ দিতে পারেন মোজতবা খামেনি
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
তীব্র জ্বালানি সংকটে ভোগান্তিতে রাশিয়ার মানুষ
মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই
ভেনেজুয়েলায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচ থেকে আট দিন পর একজন জীবিত উদ্ধার