অনলাইন ডেস্ক | ঢাকা নিউজ অনলাইন ২৪ ২৪ অক্টোবার ২০২৬ ০৩:১৮ পি.এম
ছবি : সংগৃহীত
দাবানল থেকে ছড়িয়ে পড়া বিষাক্ত ধোঁয়ায় মাসের পর মাস ধরে শহর ও আশপাশের অঞ্চল ঢেকে থাকায় পরিস্থিতি মোকাবিলায় সরকারের আরও কার্যকর পদক্ষেপের দাবিতে বিক্ষোভ করেছেন ইন্দোনেশিয়ার পালাংকারায়া শহরের শত শত শিক্ষার্থী। শুক্রবার রাতে তারা এ বিক্ষোভ করেন।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
বিক্ষোভে অংশ নেওয়া অনেক শিক্ষার্থীর মুখে ছিল সার্জিক্যাল মাস্ক। আকাশজুড়ে ছিল অস্বাভাবিক কমলা আভা, আর ঘন ধোঁয়ার কারণে দৃশ্যমানতা নেমে এসেছিল ব্যাপকভাবে। এ পরিস্থিতিতে আগুন নিয়ন্ত্রণ ও ক্ষতিগ্রস্তদের সহায়তায় আরও অর্থ বরাদ্দের সুযোগ তৈরি করতে সরকারকে জাতীয় জরুরি অবস্থা ঘোষণার দাবি জানান বিক্ষোভকারীরা।
বোর্নিও দ্বীপের ইন্দোনেশীয় অংশে অবস্থিত মধ্য কালিমান্তান প্রদেশে এসব দাবানল ছড়িয়ে পড়েছে।
প্রদেশটির গভর্নরের কার্যালয়ের বাইরের দেয়ালে সাঁটানো একটি প্ল্যাকার্ডে লেখা ছিল, ‘কর্মকর্তারা নির্বোধ, অথচ তারা দারুণ সব সুযোগ-সুবিধা ভোগ করেন। আর সাধারণ মানুষের জীবন দুর্বিষহ।’
বিক্ষোভকারীরা ইন্দোনেশিয়ার দেশাত্মবোধক গান ‘ইন্দোনেশিয়া পুসাকা’ গেয়ে ওঠেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের সামান্য ধস্তাধস্তিও হয়।
তবে কোনো হতাহতের ঘটনা বা গ্রেফতারের খবর পাওয়া যায়নি। রাতে বিক্ষোভকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন।
বিক্ষোভের নেতা ইউয়ুন সানজায়া সমবেত জনতার উদ্দেশে বলেন, ‘এই দুর্যোগ মোকাবিলায় তারা যে অক্ষম, মধ্য কালিমান্তান প্রাদেশিক সরকারকে তা স্পষ্টভাবে ঘোষণা করার আহ্বান জানাচ্ছি। তাহলে পরিস্থিতিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় দুর্যোগ হিসেবে ঘোষণা করা সম্ভব হবে।’
তিনি প্রশ্ন করেন, ‘এত ঘন ও পুরু ধোঁয়া অসহায় বয়স্ক মানুষ ও নবজাতকদের শ্বাসের সঙ্গে শরীরে ঢুকছে আর সরকার কীভাবে তা ঘটতে দিচ্ছে?’
বন উজাড় পর্যবেক্ষণকারী সংস্থা নুসান্তারা অ্যাটলাসের তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত নয় মাসে দাবানলে ১৯ লাখ হেক্টরের বেশি জমি পুড়ে গেছে। তবে ইন্দোনেশিয়া সরকার এ পরিসংখ্যান নিশ্চিতও করেনি, আবার অস্বীকারও করেনি।
দাবানলের কারণে সৃষ্ট ধোঁয়ায় ইন্দোনেশিয়ায় কয়েক লাখ মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। এ ধোঁয়া ছড়িয়ে পড়েছে মালয়েশিয়া, সিঙ্গাপুর ও পূর্ব তিমুর পর্যন্ত।
প্রতিবেশী দেশগুলোর কূটনৈতিক অসন্তোষের পাশাপাশি নিজ দেশেও সরকারের বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়ছে। এর মধ্যে বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে সরকারবিরোধী বিক্ষোভ হয়েছে।
বৃহস্পতিবার জাভা দ্বীপে ইন্দোনেশিয়ার স্কুলশিশুরা বৃষ্টির জন্য প্রার্থনা করেছে।
ওই দ্বীপের বেশ কয়েকটি জেলা ও সংরক্ষিত বনাঞ্চলও দাবানলে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
রিয়াদের দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি জোটের
ইন্দোনেশিয়ায় বিষাক্ত ধোঁয়া মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনায় ৫টি ড্রোন ভূপাতিতের দাবি জোটের
বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
চীনে এপেক সম্মেলনে পুতিন, শি ও ট্রাম্পের বৈঠক হতে পারে: ক্রেমলিন
প্যারিসে বিক্ষোভ ঘিরে সহিংসতায় রেকর্ড ৮৫৫ জন গ্রেপ্তার
বৈশ্বিক উষ্ণতা নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় নির্ধারণে একমত হতে পারেনি জাতিসংঘ জলবায়ু প্যানেল
যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
সৌদি আরবের তেল স্থাপনা আরামকোতে হামলার দাবি হুতিদের, আরও হামলার হুঁশিয়ারি
ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা
বুলগেরিয়ার উপকূলে ২টি জাহাজে ড্রোন হামলা, নিখোঁজ কয়েকজন নাবিক
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
নতুন হামলার হুমকি ইরানের, হরমুজ নিয়ে মার্কিন জবাবের অপেক্ষা
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অ্যানথ্রপিকের প্রধান আমোদেই
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’
যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান
হরমুজ প্রণালীতে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ট্যাংকারে আগুন
গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে বড় অস্ত্র বানাচ্ছে হুথিরা
ইয়েমেনের ৩২ জায়গায় বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের
এক সপ্তাহে ১২ হাজারেরও বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০
৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান
মার্কিন হামলার পর ইরানের পালটা আঘাত, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা
তেলাপোকার মৃত্যুতে একাকিত্বে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী
বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত