মঙ্গলবার ২৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

চীনে এপেক সম্মেলনে পুতিন, শি ও ট্রাম্পের বৈঠক হতে পারে: ক্রেমলিন

বাসস ১৯ অক্টোবার ২০২৬ ০৮:৫৬ পি.এম

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনের ফাঁকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠক হতে পারে বলে জানিয়েছে ক্রেমলিন। 

সোমবার ক্রেমলিন জানায়, সম্ভাব্য এ বৈঠক নিয়ে এখনো সুনির্দিষ্ট কোনো প্রস্তাব বা আলোচ্যসূচি নিয়ে আলোচনা হয়নি। একই সঙ্গে তারা জোর দিয়ে বলেছে, ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া দেশটিতে চলমান যুদ্ধের অবসানে কোনো চূড়ান্ত সমঝোতা সম্ভব নয়।

রোববার দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানায়, ইউক্রেন যুদ্ধ নিয়ে আলোচনার জন্য শি জিনপিং ও ট্রাম্পের সঙ্গে একটি শীর্ষ বৈঠক করতে চান পুতিন। মস্কোর স্বার্থের অনুকূলে একটি শান্তিচুক্তি সম্পাদনের মধ্যস্থতা করাও তাঁর লক্ষ্য বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।

আলোচনার সঙ্গে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক ব্যক্তিদের উদ্ধৃত করে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

এ বিষয়ে জানতে চাইলে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেন, ‘তিন রাষ্ট্রপ্রধানই চীনে অনুষ্ঠেয় একটি সম্মেলনে সম্ভাব্যভাবে অংশ নিতে পারেন। সে কারণে এমন একটি কাল্পনিক বৈঠকের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে।’

তবে তিনি বলেন, ‘বৈঠকটি আয়োজন কিংবা এর সম্ভাব্য আলোচ্যসূচি ও বিষয়বস্তু নিয়ে কেউ কোনো সুনির্দিষ্ট প্রস্তাব বা সমঝোতা উপস্থাপন করেননি কিংবা আলোচনা করেননি।’

এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা (এপেক) জোটের শীর্ষ সম্মেলন আগামী ১৮ ও ১৯ নভেম্বর চীনের শেনজেন শহরে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। রাশিয়া, চীন ও যুক্তরাষ্ট্র—তিন দেশই এ জোটের সদস্য।

ইউক্রেনের অংশগ্রহণ ছাড়া পুতিন কোনো সমঝোতায় পৌঁছাতে পারবেন বলে মনে করেন কি না—এমন প্রশ্নের জবাবে পেসকভ বলেন, ‘এ কথা বলার অপেক্ষা রাখে না যে, দায়িত্ব নিতে প্রস্তুত কিয়েভের কোনো প্রতিনিধির অংশগ্রহণ ছাড়া চূড়ান্ত সমাধান সম্ভব নয়।’

পুতিন বারবার বলেছেন, চূড়ান্ত শান্তিচুক্তির খসড়া প্রস্তুত হওয়ার আগে তিনি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠক করবেন না। সামরিক আইনের অধীনে জেলেনস্কির পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার পর চুক্তিতে স্বাক্ষর করার তাঁর কর্তৃত্ব নিয়েও পুতিন বারবার প্রশ্ন তুলেছেন।

ইউক্রেন এ অবস্থান জোরালোভাবে প্রত্যাখ্যান করেছে। দেশটির বক্তব্য, জেলেনস্কির সঙ্গে বৈঠকে পুতিনের অনীহা প্রমাণ করে যে তিনি যুদ্ধের অবসান চান না। তবে ক্রেমলিন এ অভিযোগ প্রত্যাখ্যান করেছে।

ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা কার্যকর না করার সিদ্ধান্ত নেওয়া এবং মস্কোর সঙ্গে ডিজেল জ্বালানি নিয়ে একটি চুক্তি করার পর পেসকভের এ মন্তব্য এলো। এসব পদক্ষেপের ফলে যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউস মস্কোর দিকে ঝুঁকছে কি না, তা নিয়ে কিয়েভ ও ইউরোপে উদ্বেগ বেড়েছে।

সাম্প্রতিক দিনগুলোতে ইউক্রেন যুদ্ধ নিয়ে জেলেনস্কির সমালোচনা আরও জোরালো করেছেন ট্রাম্প। তিনি অভিযোগ করেছেন, ইউক্রেনের প্রেসিডেন্ট ‘এই যুদ্ধের অবসান চান না’। জেলেনস্কি এ মন্তব্য সরাসরি প্রত্যাখ্যান করেছেন।

 

আরও খবর

news image

রিয়াদের দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি জোটের

news image

ইন্দোনেশিয়ায় বিষাক্ত ধোঁয়া মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

news image

সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনায় ৫টি ড্রোন ভূপাতিতের দাবি জোটের

news image

বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও

news image

চীনে এপেক সম্মেলনে পুতিন, শি ও ট্রাম্পের বৈঠক হতে পারে: ক্রেমলিন

news image

প্যারিসে বিক্ষোভ ঘিরে সহিংসতায় রেকর্ড ৮৫৫ জন গ্রেপ্তার

news image

বৈশ্বিক উষ্ণতা নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় নির্ধারণে একমত হতে পারেনি জাতিসংঘ জলবায়ু প্যানেল

news image

যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪

news image

সৌদি আরবের তেল স্থাপনা আরামকোতে হামলার দাবি হুতিদের, আরও হামলার হুঁশিয়ারি

news image

ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার

news image

রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা

news image

বুলগেরিয়ার উপকূলে ২টি জাহাজে ড্রোন হামলা, নিখোঁজ কয়েকজন নাবিক

news image

মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী

news image

নতুন হামলার হুমকি ইরানের, হরমুজ নিয়ে মার্কিন জবাবের অপেক্ষা

news image

হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অ্যানথ্রপিকের প্রধান আমোদেই

news image

‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’

news image

যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট

news image

রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের

news image

মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান

news image

হরমুজ প্রণালীতে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ট্যাংকারে আগুন

news image

গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে বড় অস্ত্র বানাচ্ছে হুথিরা

news image

ইয়েমেনের ৩২ জায়গায় বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের

news image

এক সপ্তাহে ১২ হাজারেরও বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি

news image

ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০

news image

৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ

news image

শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান

news image

মার্কিন হামলার পর ইরানের পালটা আঘাত, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা

news image

তেলাপোকার মৃত্যুতে একাকিত্বে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী

news image

বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত

news image

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত