আন্তর্জাতিক অনলাইন ডেস্ক ০৩ আগষ্ট ২০২৬ ১১:১৬ পি.এম
ডোনাল্ড ট্রাম্প।
ইরানের নেতৃত্বকে ‘দ্বিমুখী’ আখ্যা দিয়ে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প। তিনি বলেছেন, এই দেশটির সামনে এখন কেবল দুটি পথ খোলা রয়েছে, হয় যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তিতে আসা, নয়ত পুরোপুরি আত্মসমর্পণ করা।
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় রাজি না হওয়ার জন্য ইরানের সমালোচনা করেন ট্রাম্প। তিনি বলেন, ইরান কেবল ওমানের সঙ্গে আলোচনা করছে।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, তেহরান যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার কথা প্রকাশ্যে
অস্বীকার করে কেবল ওমানের সঙ্গে আলোচনা চালানোর কথা বলছে।
পোস্টে তিনি লেখেন, “ইরানের নেতৃত্ব অবিশ্বাস্য রকমের দ্বিমুখী! তারা নিজেরাই বৈঠকের জন্য আকুতি জানায়, আলোচনা শুরু হয় এবং দ্রুতই পরবর্তী বৈঠকের সময় নির্ধারণ করা হয়। অথচ এরপরই তারা প্রকাশ্যে ও সগর্বে দাবি করে যে কোনও আলোচনাই নাকি হচ্ছে না এবং তারা কেবল ওমানের সঙ্গে কাজ করছে।”
হরমুজ প্রণালি ও মার্কিন অবরোধ
পারস্য উপসাগরের কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি নিজেদের শক্ত নিয়ন্ত্রণে রয়েছে বলে ইরানের দেওয়া বক্তব্যের কড়া সমালোচনা করেন মার্কিন প্রেসিডেন্ট।
ট্রাম্প দাবি করেন, এই জলপথটি এখন মূলত মার্কিন নৌবাহিনীর নিবিড় পর্যবেক্ষণে রয়েছে।
তিনি বলেন, “তারা বরাবরের মতো ফাঁকা বুলি ছড়িয়ে বলছে যে, হোরমুজ প্রণালি তারা শক্তভাবে পরিচালনা করবে। অথচ এটি ইতোমধ্যে মার্কিন নৌবাহিনী এবং আমাদের ‘অবরোধ’ বা সহজ কথায় ‘যুক্তরাষ্ট্রের তৈরি ইস্পাত প্রাচীরের’ সম্পূর্ণ নিয়ন্ত্রণে।”
‘কখনও পরমাণু অস্ত্র পাবে না ইরান’
ইরানের ওপর সব ধরনের চাপ বজায় রাখার ইঙ্গিত দিয়ে ট্রাম্প স্পষ্ট জানিয়ে দেন, যুক্তরাষ্ট্র না চাইলে কোনও কিছুই ইরানে পৌঁছাবে না।
ট্রাম্প লেখেন, “আমরা না চাইলে কোনো কিছুই ইরানে প্রবেশ করতে পারবে না এবং কোনো একটি চুক্তি হওয়া অথবা ইরানের সম্পূর্ণ আত্মসমর্পণ ছাড়া কিছুই দেশটিতে পৌঁছাতে পারবে না, বহাল থাকবে মার্কিন নৌ-অবরোধ ও কঠোর অবস্থান।”
তিনি আরও বলেন, “ইরান এটি স্বীকার করুক বা না করুক, তারা কয়েক দশক ধরে যে সংকট তৈরি করে রেখেছে, আমরা প্রকৃতপক্ষে সেটারই একটি সমাধানের চেষ্টা করছি।
“হিসাবটা খুবই সহজ, ইরান কখনও পারমাণবিক অস্ত্রের মালিক হতে পারবে না !”
ঘূর্ণিঝড় ‘অর্ণব’ মোকাবিলায় ভারতে মানুষ নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে
রিয়াদের দিকে হুতিদের ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার দাবি সৌদি জোটের
ইন্দোনেশিয়ায় বিষাক্ত ধোঁয়া মোকাবিলায় কার্যকর পদক্ষেপের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ
সৌদি আরবের পূর্বাঞ্চল ও মদিনায় ৫টি ড্রোন ভূপাতিতের দাবি জোটের
বাণিজ্য কূটনীতির লক্ষ্য নিয়ে ভারতে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রুবিও
চীনে এপেক সম্মেলনে পুতিন, শি ও ট্রাম্পের বৈঠক হতে পারে: ক্রেমলিন
প্যারিসে বিক্ষোভ ঘিরে সহিংসতায় রেকর্ড ৮৫৫ জন গ্রেপ্তার
বৈশ্বিক উষ্ণতা নিয়ে প্রতিবেদন প্রকাশের সময় নির্ধারণে একমত হতে পারেনি জাতিসংঘ জলবায়ু প্যানেল
যুক্তরাষ্ট্রের প্রাথমিক বিদ্যালয়ে বন্দুকধারীর গুলিতে নিহত ৪
সৌদি আরবের তেল স্থাপনা আরামকোতে হামলার দাবি হুতিদের, আরও হামলার হুঁশিয়ারি
ভোটার তালিকায় ১৩ কোটি নাম বাদ, বিতর্কে মোদি সরকার
রিয়াদ বিমানবন্দরে হুথিদের হামলা, ট্রাম্পের কড়া বার্তা
বুলগেরিয়ার উপকূলে ২টি জাহাজে ড্রোন হামলা, নিখোঁজ কয়েকজন নাবিক
মালয়েশিয়া থেকে যুদ্ধবিধ্বস্ত মিয়ানমারে ফিরেছেন প্রায় দেড় হাজার অভিবাসী
নতুন হামলার হুমকি ইরানের, হরমুজ নিয়ে মার্কিন জবাবের অপেক্ষা
হোয়াইট হাউসে ট্রাম্পের সঙ্গে নৈশভোজে অ্যানথ্রপিকের প্রধান আমোদেই
‘শোচনীয়ভাবে হেরে যাচ্ছে ইরান, এখন চুক্তি করতে চায়’
যুদ্ধ বন্ধের সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রকেই নিতে হবে : ইরানের প্রেসিডেন্ট
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা বহাল রাখার আহ্বান ইইউ পররাষ্ট্রনীতি প্রধানের
মধ্যপ্রাচ্যের যুদ্ধে জড়িয়ে পড়ার শঙ্কায় পাকিস্তান
হরমুজ প্রণালীতে ‘অজ্ঞাত বস্তুর’ আঘাতে ট্যাংকারে আগুন
গোপনে ‘ক্লড’ এআই ব্যবহার করে বড় অস্ত্র বানাচ্ছে হুথিরা
ইয়েমেনের ৩২ জায়গায় বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের
এক সপ্তাহে ১২ হাজারেরও বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০
৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান
মার্কিন হামলার পর ইরানের পালটা আঘাত, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা
তেলাপোকার মৃত্যুতে একাকিত্বে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী
বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত