আন্তর্জাতিক অনলাইন ডেস্ক ০৭ সেপ্টেম্বার ২০২৬ ১২:৪০ এ.এম
ছবি : সংগৃহীত
সৌদি আরবে আইন মেনে না চলে বসবাস করা হাজার হাজার প্রবাসীর বিরুদ্ধে শুরু হয়েছে নজিরবিহীন অভিযান। আবাসন, সীমান্ত ও শ্রম আইন অমান্য করায় মাত্র এক সপ্তাহের মধ্যেই ১২,৩৬৩ জন অবৈধ বাসিন্দাকে নিজ দেশে ফেরত পাঠিয়েছে দেশটির পুলিশ।
গত ২৭ আগস্ট থেকে ২ সেপ্টেম্বর পর্যন্ত চলা এই সাঁড়াশি অভিযানে ধরা পড়েছেন আরও প্রায় ১৪ হাজার মানুষ।
সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অভিযানে পুলিশের হাতে ধরা পড়া মানুষের মধ্যে প্রায় সাত হাজারই ছিলেন অবৈধভাবে বাস করা বাসিন্দা। বাকিরা সীমান্ত টপকে আসার চেষ্টা কিংবা শ্রম আইন না মানার অপরাধে ধরা পড়েছেন।
গ্রেফতার হওয়াদের মধ্যে বেশিরভাগই ইথিওপিয়া ও ইয়েমেনের নাগরিক। ভ্রমণ নথিপত্র তৈরির জন্য হাজার হাজার প্রবাসীকে তাদের নিজ নিজ দেশের দূতাবাসে পাঠানো হয়েছে।
অবৈধ বাসিন্দাদের জায়গা দেওয়া বা কাজ দেওয়ার ব্যাপারেও কঠোর অবস্থান নিয়েছে সৌদি সরকার। আইন ভেঙে কাউকে থাকার জায়গা দিলে, কাজের ব্যবস্থা করে দিলে কিংবা চলাচলে সাহায্য করলে হতে পারে চরম বিপদ! এ জাতীয় অপরাধে ১৫ বছরের জেল এবং বিপুল অংকের জরিমানার সাথে ব্যবহৃত গাড়ি বা বাড়ি বাজেয়াপ্ত করার স্পষ্ট সতর্কবার্তা দিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
ইয়েমেনের ৩২ জায়গায় বিমান হামলা চালিয়েছে সৌদি, দাবি হুথিদের
এক সপ্তাহে ১২ হাজারেরও বেশি প্রবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি
ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০
৫০০ বছরের পুরোনো মানচিত্র বদল, বিশ্বকে নতুনভাবে দেখাবে জাতিসংঘ
শত্রুরা আমাদের ক্ষেপণাস্ত্র হামলা বন্ধ করতে পারবে না: ইরান
মার্কিন হামলার পর ইরানের পালটা আঘাত, মধ্যপ্রাচ্যে সংঘাত ছড়িয়ে পড়ার শঙ্কা
তেলাপোকার মৃত্যুতে একাকিত্বে ভুগছেন জাপানের প্রধানমন্ত্রী
বিশ্বজুড়ে মার্কিন ভিসা সাক্ষাৎকার স্থগিত
যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত
স্থায়ী যুদ্ধবিরতি ছাড়া যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো চুক্তি নয়: আরাগচি
বন্দে মাতরম’ থামিয়ে ‘পাপ’ করেছেন সোনিয়া, ক্ষমা চাওয়ার দাবি অমিত শাহের
লেবানন ও গাজা থেকে সেনা সরাবে না ইসরাইল
‘ট্রাম্পকে গুপ্তহত্যার ছক ইসরাইলের সাজানো নাটক’
ভূমিকম্পে লণ্ডভণ্ড কলম্বিয়া, নিহত অন্তত ৪৭
আফগানিস্তানে স্বর্ণ উত্তোলনের হিড়িক, নেপথ্যে কী?
ভেনেজুয়েলায় রাজনৈতিক উত্তরণ নিয়ে প্রথম দিনের সংলাপ অনুষ্ঠিত
জলবায়ু পরিবর্তনে কানাডার দাবানলের ঝুঁকি দ্বিগুণ বেড়েছে : গবেষণা
ফ্রান্সে দাবানলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের গোলাবারুদ উদ্ধার
ইরানের পথ দুটি, চুক্তি কিংবা সম্পূর্ণ আত্মসমর্পণ: ট্রাম্প
হামাস অস্ত্র ছাড়লেও গাজায় থামেনি ইসরাইলি নৃশংসতা
গালাগালির অভিযোগ তুলে গভীর রাতে হঠাৎ ভিডিও বার্তা মোদির
বাংলাদেশসহ ১৪ দেশ নিয়ে সৌদির নতুন সামুদ্রিক প্রতিরক্ষা জোট
পারমাণবিক বোমা বানানোর নির্দেশ দিতে পারেন মোজতবা খামেনি
হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা
তীব্র জ্বালানি সংকটে ভোগান্তিতে রাশিয়ার মানুষ
মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক
পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী
কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই
ভেনেজুয়েলায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচ থেকে আট দিন পর একজন জীবিত উদ্ধার
তেলের দাম নামলো ৮০ ডলারের নিচে