অনলাইন ডেস্ক ০৭ জুন ২০২৬ ০৯:০৩ পি.এম
ময়মনসিংহ ডিসি অফিস
ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ে দুই বিএনপি নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। মারামারি ফেরাতে গিয়ে এক অফিস সহকারী আহত হয়েছেন।
রোববার বিকাল সাড়ে ৫টায় জেলা প্রশাসকের কার্যালয়ের দোতলার বারান্দায় গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব হাফেজ আজিজুল হক এবং কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেনের মধ্যে মারামারির ঘটনা ঘটে।
ঘটনার ব্যাপারে জানতে চাইলে জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেন, “হঠাৎ এ ঘটনার সূত্রপাতে আমিসহ উপস্থিত অন্যরাও বিব্রত। এ ধরনের কর্মকাণ্ড দায়িত্বশীলদের কাছে কাম্য নয়।”
ঘটনার এক প্রত্যক্ষদর্শী বলেন, বিকালে জেলা প্রশাসকের কক্ষ থেকে বের হচ্ছিলেন গৌরীপুর উপজেলা বিএনপির বহিষ্কৃত সদস্যসচিব হাফেজ আজিজুল হক। একই সময়ে ডিসির কক্ষে প্রবেশ করছিলেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন।
দুই নেতা মুখোমুখি হলে একে অপরকে ‘দালাল’ বলে গালি দেন। এ থেকেই একপর্যায়ে দুজন উত্তেজিত হয়ে হাতাহাতিতে লিপ্ত হন। একপর্যায়ে হাফিজ আজিজুল হক বারান্দায় থাকা ফুলের টব দিয়ে তোফাজ্জলকে আঘাতের চেষ্টা করেন। এতে টবটি ভেঙে যায়।
এ সময় জেলা প্রশাসকের দেহরক্ষী পুলিশের সদস্য মো. জাকির হোসেন, জেলা প্রশাসকের কার্যালয়ের অফিস সহকারী জনিসহ অন্যরা এগিয়ে এসে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করেন। এতে জনি (৩০) হাতে আঘাত পান।
এ ব্যাপারে জানতে হাফেজ আজিজুল হক ও তোফাজ্জল হোসেনের মোবাইলে ফোন করা হলে তারা ঘটনার জন্য একে অপরকে দোষারূপ করেন।
দুই নেতার এ ধরনের কাণ্ডে বিব্রত বিএনপি নেতারাও।
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ
দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাবিরা সুলতানা
সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত
৩০ আঙুল নিয়ে শিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য
‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
ঘুষ ছাড়া সেবা মেলে না মতিঝিল রাজস্ব সার্কেলে
ময়মনসিংহে ডিসি অফিসে ২ বিএনপি নেতার মারামারি, আহত অফিস সহকারী