রবিবার ১৩ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অন্যান্য

জুলাই আন্দোলনের প্রকৃত দোষীদেরই বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান

অনলাইন ডেস্ক ১৬ জুলাই ২০২৬ ১০:৫৪ পি.এম

বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি) জুলাই আন্দোলন-সংশ্লিষ্ট ৫৯টি মামলা তদন্ত করছে। প্রতিটি মামলায় বিপুল সংখ্যক আসামি থাকায় তাদের অবস্থান, ভূমিকা এবং ফরেনসিক তথ্য-প্রমাণ যাচাই করে ধাপে ধাপে তদন্ত এগিয়ে নেওয়া হচ্ছে। প্রকৃত দোষীদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম। 

‎বৃহস্পতিবার দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জুলাই মামলার অগ্রগতি বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

অতিরিক্ত কমিশনার বলেন, আমাদের ডিবিতে ৫৯টি মামলা তদন্ত করছি। প্রতিটি মামলায় আসামির সংখ্যা অনেক। আসামিদের অবস্থান শনাক্ত করা এবং কার কি অবস্থান ছিল সেগুলো দেখার বিষয় আছে। ফরেনসিকের বিষয় আছে। আমরা সব কিছু নিয়ে ধাপে ধাপে কাজ করছি। এই আন্দোলনের প্রায় ৪০ জিবি ডাটা আছে। আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে মামলাগুলো নিয়ে কাজ করছি। আমরা আইনের ভেতরে থেকে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে তদন্ত প্রতিবেদন দেব। 

জুলাই আন্দোলন ঘিরে মামলা বাণিজ্যে জড়িতদের বিষয়ে তিনি বলেন, যে সমস্ত মামলা হয়েছে সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। এগুলো যাচাই-বাছাই হচ্ছে। কেউ যদি ভিন্ন উদ্দেশ্য নিয়ে মামলা করে থাকে। আমরা তাতে সায় দেব না। আমি আপনাদেরকে নিশ্চয়তা দিচ্ছি যে মামলাগুলো সঠিকভাবে তদন্ত করে একমাত্র দোষী ব্যক্তিদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে।

মামলা তদন্তে সমস্যার বিষয়ে ডিবি প্রধান বলেন, অনেকগুলো সমস্যা- বিশাল ডাটা বিশ্লেষণ, আসামির সংখ্যা অনেক। আবার একেক ঘটনায় একেক রকম আসামি করা হয়েছে। সবগুলো বিষয় যাচাই বাছাই করতে হচ্ছে, সঠিক জিনিসটা যেন মামলায় উঠে আসে। 

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে ঢাকা প্রেসক্লাবের গভীর শোক

news image

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা

news image

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

news image

যাত্রাবাড়ী নিবাসী কাজী আবুল কালাম আজাদের ইন্তেকাল

news image

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

news image

আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে রাসিক

news image

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ৭০ হাজার টাকা জরিমানা

news image

বীরগঞ্জে লাউগাছের জাঙ্গি কাটার অভিযোগ

news image

উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

news image

জুলাই আন্দোলনের প্রকৃত দোষীদেরই বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় এশিয়ার ইংরেজি অলিম্পিয়াড জয়ী সামিনা

news image

সাত জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

news image

নেত্রকোনা ও সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

news image

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

news image

দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাবিরা সুলতানা

news image

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

news image

৩০ আঙুল নিয়ে শিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য

news image

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

news image

ঘুষ ছাড়া সেবা মেলে না মতিঝিল রাজস্ব সার্কেলে

news image

ময়মনসিংহে ডিসি অফিসে ২ বিএনপি নেতার মারামারি, আহত অফিস সহকারী