রবিবার ১৩ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
জাতীয়

বিএনপির জ্যেষ্ঠ নেতা ও শরিকদের থেকে মন্ত্রিসভায় ডাক পেতে পারেন যারা

ঢাকা নিউজ অনলাইন ২৪ ডেস্ক ০৪ আগষ্ট ২০২৬ ০৮:৪২ পি.এম

ফাইল ছবি ফাইল ছবি

আগামী ১৬ আগস্ট বিএনপি সরকারের প্রথম ৬ মাস পূর্ণ হবে। জোর আলোচনা চলছে- ছয় মাস পর তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভা পুনর্গঠন করা হবে। ছয় মাসের ভাবমূর্তি ও কর্মদক্ষতা অনুযায়ী মন্ত্রীদের কাজের মূল্যায়ন করবেন তারেক রহমান। আর এ মানদণ্ডে কেউ কেউ মন্ত্রিসভা থেকে বাদ পড়তে পারেন।

বাদ পড়াদের জায়গায় দলের সিনিয়র নেতাদের মন্ত্রী-প্রতিমন্ত্রী করা হতে পারে। সিনিয়র নেতাদের মধ্যে যারা আলোচনায় রয়েছেন তাদের যদি রাষ্ট্রপতি বা স্পিকার হিসাবে মনোনীত না করা হয়, তবে তাদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হতে পারে। এছাড়া সমমনা দলগুলো থেকে কয়েকজনের নাম মন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছে।

জানা যায়, বিএনপি স্থায়ী কমিটির প্রবীণ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, সেলিমা রহমানের নাম আলোচনায় আছে। এছাড়া মন্ত্রিসভা পুনর্গঠন হলে নতুন করে জায়গা পেতে পারেন-বিএনপির মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, জাতীয় সংসদের হুইপ এ বি এম আশরাফ উদ্দিন নিজান ও রকিবুল ইসলাম বকুল, বিএনপি নেতা শাহাদাত হোসেন সেলিম।

এছাড়া সমমনা দলগুলো থেকে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সংসদ-সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নামও আলোচনায় আছে।

মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে, অন্তত ১২ জন মন্ত্রী-প্রতিমন্ত্রী একাধিক মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। অতিরিক্ত কাজের চাপে অনেক দপ্তরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হওয়ায় এসব দায়িত্ব ভাগ করে দেওয়ার কথা ভাবা হচ্ছে। এছাড়া মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের কয়েক জনের ‘পারফরম্যান্স’ ও আচরণ সরকারের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে বলে সরকারের ভেতরে ও বাইরে আলোচনা রয়েছে। এজন্য তাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তবে এই মুহূর্তে তাদের কাউকেই মন্ত্রিসভা থেকে বাদ দেওয়ার বদলে ছয় মাস পূর্ণ হওয়ার অপেক্ষা করা হচ্ছে।

সূত্র জানায়, মন্ত্রী-প্রতিমন্ত্রীদের মূল্যায়নের ক্ষেত্রে কয়েকটি বিষয়কে বিশেষভাবে গুরুত্ব দেওয়া হচ্ছে। এর মধ্যে রয়েছে দলের নির্বাচনি ইশতেহার অনুযায়ী মন্ত্রণালয়গুলোর পদক্ষেপ ও অগ্রগতি, প্রশাসনিক জটিলতা নিরসন করে দ্রুত ফাইল নিষ্পত্তির ক্ষমতা, সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নেওয়া পদক্ষেপ, সচিবালয় ও মাঠপর্যায়ের প্রশাসনের ওপর কার্যকর নিয়ন্ত্রণ এবং জাতীয় সংসদে মন্ত্রীদের সক্রিয় অংশগ্রহণ ও জবাবদিহি।

জানা যায়, কয়েকটি ঘটনার পরিপ্রেক্ষিতে সরকারের ভেতরে শৃঙ্খলা প্রতিষ্ঠায় কঠোর অবস্থান নিয়েছেন প্রধানমন্ত্রী। মন্ত্রী ও কর্মকর্তাদের আচরণ, সময়ানুবর্তিতা এবং দায়িত্ব পালনের বিষয়ে একাধিক নির্দেশনা দিয়েছেন তিনি। একই সঙ্গে তিনি ক্ষমতার অপব্যবহার থেকে বিরত থাকার বিষয়েও কড়া বার্তা দিয়েছেন। সব মিলিয়ে, নিজস্ব কঠোর মানদণ্ড, সুশাসন ও শৃঙ্খলা নিশ্চিত করতেই প্রধানমন্ত্রী তারেক রহমান এই মূল্যায়ন ও পুনর্গঠনের প্রস্তুতি নিচ্ছেন বলে আলোচনা আছে।

গত ২১ জুলাই প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান বলেন, প্রধানমন্ত্রী একটি মন্ত্রিসভা তৈরি করেছেন, একটি উপদেষ্টা পরিষদ তৈরি করেছেন। যেটুকু ওনার সঙ্গে কথা প্রসঙ্গে আমি বুঝি, ওনার যদি কখনো মনে হয় কেউ ভালো পারফর্ম করতে পারছেন না তার জায়গায় দপ্তর পুনর্বণ্টন বা নতুন কাউকে দেওয়া, এগুলো যদি প্রয়োজন হয়, সেটা তিনি করবেন।’ 

তিনি আরও বলেন, তার (প্রধানমন্ত্রী) সঙ্গে ব্যক্তিগতভাবে কথা বলে আমার এমনটাই মনে হয়েছে। এটা এখন ১৮০ দিনের (সরকারের ১৮০ দিন) পরপর হবে, নাকি তার চেয়ে একটু সময় লাগবে, এটা এখনো নিশ্চিতভাবে বলা যাবে না।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর

news image

ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ

news image

অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

news image

ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

news image

১৭ সেপ্টেম্বর কার্ড পাবেন এক লাখ কৃষক

news image

কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী

news image

অন্যায়কে প্রশ্রয় নয়, রুখে দাঁড়াতে হবে : খাদ্যমন্ত্রী

news image

হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা

news image

দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান

news image

আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

news image

গুম-খুন ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী

news image

দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা

news image

পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি, ৬ মাসে এমন একটা ঘটনাও নাই: স্বরাষ্ট্রমন্ত্রী

news image

দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি

news image

আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন

news image

ঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় কলেরার টিকা শুরু

news image

সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী

news image

৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ

news image

হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী

news image

রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ

news image

শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার: নজরুল ইসলাম খান

news image

হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮

news image

গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া

news image

ছাত্রনেতা থেকে ‘মহামান্য’

news image

ঢাকার বাতাস আজ কতটা দূষিত?

news image

মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তুলতে হবে: বাণিজ্যমন্ত্রী

news image

মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি

news image

‘র’ প্রধান ঢাকায়

news image

আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী

news image

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী