সোমবার ১৪ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অন্যান্য

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে ঢাকা প্রেসক্লাবের গভীর শোক

নিজস্ব প্রতিবেদক | ঢাকা নিউজ অনলাইন ২৪ ডেস্ক ১২ সেপ্টেম্বার ২০২৬ ০৪:৪৮ পি.এম

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

বরিশালের জ্যেষ্ঠ সাংবাদিক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরোপ্রধান পুলক চ্যাটার্জির আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ঢাকা প্রেসক্লাব। একই সঙ্গে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনাকে ঘিরে ওঠা বিভিন্ন প্রশ্নের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছে সংগঠনটি।
ঢাকা প্রেসক্লাবের সভাপতি দীপঙ্কর গৌতম ও সাধারণ সম্পাদক সাদেক মাহমুদ (পাভেল) এক শোকবার্তায় বলেন, একজন বর্ষীয়ান ও অভিজ্ঞ গণমাধ্যমকর্মীর এমন করুণ পরিণতি সাংবাদিক সমাজ কোনোভাবেই কামনা করে না। তাঁর মৃত্যু শুধু তাঁর পরিবার ও সহকর্মীদের জন্য নয়, পুরো গণমাধ্যম অঙ্গনের জন্যই গভীর বেদনার।
তাঁরা বলেন, পুলক চ্যাটার্জির মৃত্যু আত্মহত্যা হিসেবে আলোচিত হলেও ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে কোনো ধরনের অনুমান বা গুজবের ওপর নির্ভর না করে নিরপেক্ষ, সুষ্ঠু ও স্বচ্ছ তদন্ত প্রয়োজন। তদন্তের মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট সব প্রশ্নের উত্তর জাতির সামনে স্পষ্টভাবে তুলে ধরতে হবে।
বিশেষ করে তাঁর মৃত্যুর আগে বা পরে প্রকাশিত বলে আলোচিত চিরকুটকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। চিরকুটটি প্রকৃত কি না, এর বক্তব্যের সত্যতা কী এবং এর সঙ্গে মৃত্যুর কোনো সম্পর্ক রয়েছে কি না, তা যথাযথ তদন্তের মাধ্যমে নিশ্চিত করা প্রয়োজন বলে মনে করে ঢাকা প্রেসক্লাব।
ঢাকা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সাদেক মাহমুদ (পাভেল) বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে পুলক চ্যাটার্জির কর্মস্থলের বেতন-ভাতা বকেয়া থাকার বিষয়ে বিভিন্ন বক্তব্য ও দাবি দেখা যাচ্ছে। বিষয়টি যদি সত্য হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট কর্মপ্রতিষ্ঠান কর্তৃপক্ষের উচিত এ বিষয়ে তাদের অবস্থান স্পষ্ট করা। একজন বর্ষীয়ান সাংবাদিকের কর্মজীবন, পাওনা-দেনা ও মৃত্যুকে ঘিরে কোনো প্রশ্ন থাকলে তা গোপন না রেখে দায়িত্বশীলভাবে পরিষ্কার করা প্রয়োজন।
তিনি প্রত্যাশা করেন, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বহুল প্রচারিত দৈনিক পত্রিকার মাধ্যমে এ বিষয়ে একটি সুস্পষ্ট বক্তব্য বা বিবৃতি প্রকাশ করবে, যাতে জনমনে সৃষ্টি হওয়া বিভ্রান্তি ও প্রশ্নের অবসান ঘটে।
ঢাকা প্রেসক্লাবের নেতৃবৃন্দ বলেন, সত্য উদঘাটনই হওয়া উচিত এই মুহূর্তের প্রধান লক্ষ্য। কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আগাম অভিযোগ না তুলে, প্রমাণ ও তদন্তের ভিত্তিতে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরা হোক। একজন সাংবাদিকের জীবনের শেষ অধ্যায় যেন অনিশ্চয়তা, গুজব ও প্রশ্নের মধ্যে হারিয়ে না যায়, সেটিই তাঁদের প্রত্যাশা।
ঢাকা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে প্রয়াত পুলক চ্যাটার্জির শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয় এবং তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করা হয়।

আরও খবর

news image

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে ঢাকা প্রেসক্লাবের গভীর শোক

news image

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা

news image

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

news image

যাত্রাবাড়ী নিবাসী কাজী আবুল কালাম আজাদের ইন্তেকাল

news image

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

news image

আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে রাসিক

news image

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ৭০ হাজার টাকা জরিমানা

news image

বীরগঞ্জে লাউগাছের জাঙ্গি কাটার অভিযোগ

news image

উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

news image

জুলাই আন্দোলনের প্রকৃত দোষীদেরই বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় এশিয়ার ইংরেজি অলিম্পিয়াড জয়ী সামিনা

news image

সাত জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

news image

নেত্রকোনা ও সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

news image

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

news image

দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাবিরা সুলতানা

news image

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

news image

৩০ আঙুল নিয়ে শিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য

news image

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

news image

ঘুষ ছাড়া সেবা মেলে না মতিঝিল রাজস্ব সার্কেলে

news image

ময়মনসিংহে ডিসি অফিসে ২ বিএনপি নেতার মারামারি, আহত অফিস সহকারী