মঙ্গলবার ২৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অন্যান্য

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত

অনলাইন ডেস্ক | ঢাকা নিউজ অনলাইন ২৪ ১৮ অক্টোবার ২০২৬ ০৯:২৯ পি.এম

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদের ভাগিনারা ঘুষ-বাণিজ্য চালান। কেউ ওসি বা এসপি হতে চাইলে তার ভাগিনাকে ঘুষ দিলেই হবে। কিন্তু সালাহউদ্দিন আহমদ তো এটাই করেছেন। দেশে আবার সংকট তৈরি হলে তাদের খুঁজে পাওয়া যাবে না। সংকটের সময় যেমন তারা দেশে ছিলেন না, তেমনি পরে আবার অধ্যাপক হিসেবে আবির্ভূত হবেন।

রবিবার (১৮ অক্টোবর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) আমার বাংলাদেশ (এবি পার্টি) আয়োজিত জুলাই সনদের এক বছর উপলক্ষে মুক্ত আলোচনায় সভায় তিনি এসব কথা বলেন। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিরোধীদলীয় নেতা জামায়াতের আমির ডা. শফিকুর রহমান।

হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপির মুখে হচ্ছে জুলাই সনদ আর অন্তরে আওয়ামী লীগ। তারা মুখে বারবার বলছেন জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন; কিন্তু ৬৯ নম্বর প্রস্তাবনায় তো কোনও দলেরই নোট অব ডিসেন্ট ছিল না। তাহলে এটি বাস্তবায়নে আপত্তি কীসের?

তিনি আরও বলেন, জুলাই সনদের ৬২ নম্বর প্রস্তাবে তথ্য অধিকার আইন সংশোধনের কথা বলা হয়েছিল। নাগরিকরা যাতে সহজে সরকারি তথ্য পেতে পারেন, সে জন্য অন্তর্বর্তী সরকার ২০২৬ সালের ৯ ফেব্রুয়ারি তথ্য অধিকার আদেশ জারি করেছিল। এর উদ্দেশ্য ছিল, সরকারি কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতি গোপন করতে না দেওয়া এবং এসব বিষয়ে অডিটের ব্যবস্থা করা। কিন্তু বিএনপি ক্ষমতায় এসেই সেই অধ্যাদেশ বাতিল করে দিয়েছে।

হাসনাত বলেন, দেখবেন বিএনপির মন্ত্রিসভা ও সংসদের সবাই বারবার বলছেন তারা জুলাই সনদ অক্ষরে অক্ষরে পালন করবেন। কিন্তু একবার জিজ্ঞেস করে দেখুন, জুলাই সনদের কোন বিষয়টি অক্ষরে অক্ষরে পালন করেছেন? ছেলের ঠিকাদারি, ছেলের নামে ইউনিয়ন করা আর ভাইয়ের মাধ্যমে ক্যাপ্টেন আনা ছাড়া বিএনপি আর কোন বিষয়টি বাস্তবায়ন করেছেন? অথচ ইতোমধ্যে জুলাই সনদের ১৭টি ধারা তারা ভঙ্গ করেছে।

হাসনাত অভিযোগ করেন, বিএনপি ১২ ফেব্রুয়ারির নির্বাচনের অর্ধেক ফলাফল মেনেছে, আর অর্ধেক মানেনি। আওয়ামী লীগের আমলে ২০১৪ সালে আসন চুরি, ২০১৮ সালে মধ্যরাতের নির্বাচন এবং ২০২৪ সালে আমি-ডামি নির্বাচনের অভিযোগ ছিল। আর বিএনপি নির্বাচনের ফলাফল চুরি করেছে বলে অভিযোগ করেন তিনি।

আরও খবর

news image

ইউরেনিয়ামের তৃতীয় চালান রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে

news image

ইউরেনিয়ামের তৃতীয় চালান রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে

news image

মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি

news image

স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত

news image

ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত

news image

এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন

news image

স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে

news image

ঢাবি উপাচার্যের সঙ্গে ঢামেক পরিচালকের সৌজন্য সাক্ষাৎ

news image

আইজিপি মহোদয়ের সাথে বাংলাদেশ পুলিশ ডজবল (পুরুষ) চ্যাম্পিয়ন টিমের সৌজন্য সাক্ষাৎ

news image

সুবিধাবঞ্চিতদের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছে সরকার: মঈন খান

news image

বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন

news image

তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

news image

ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর

news image

প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন কাওছার ও জাহাঙ্গীর আলম

news image

সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে ঢাকা প্রেসক্লাবের গভীর শোক

news image

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা

news image

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

news image

যাত্রাবাড়ী নিবাসী কাজী আবুল কালাম আজাদের ইন্তেকাল

news image

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

news image

আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে রাসিক

news image

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ৭০ হাজার টাকা জরিমানা

news image

বীরগঞ্জে লাউগাছের জাঙ্গি কাটার অভিযোগ

news image

উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

news image

জুলাই আন্দোলনের প্রকৃত দোষীদেরই বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় এশিয়ার ইংরেজি অলিম্পিয়াড জয়ী সামিনা

news image

সাত জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

news image

নেত্রকোনা ও সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

news image

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

news image

দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাবিরা সুলতানা

news image

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত