শনিবার ১২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অন্যান্য

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

অনলাইন ডেস্ক ৩১ জুলাই ২০২৬ ০২:৫৩ পি.এম

সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান। ছবি: সংগৃহীত

আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে।

 শুক্রবার (৩১ জুলাই) বেলা ১১টার দিকে ঝিনাইদহ শহরের পুরাতন ডিসি কোর্ট চত্বরে বৃক্ষরোপণ ও বৃক্ষমেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি কথা জানান। 

আইনমন্ত্রী বলেন, প্রস্তাবনার আলোকেই ১৩৩টি অর্ডিন্যান্স অন্তর্বর্তীকালীন সরকারের সময় জারি করা হয় এবং সেই অর্ডিন্যান্সগুলোর মধ্য থেকে প্রায় সবগুলোই আমরা গ্রহণ করেছি। বাকি যেগুলো আছে, আমরা সংবিধান সংশোধন কমিটি গঠন করেছি। সেই কমিটি জুলাই সনদের আলোকে সংস্কারগুলো এগিয়ে নেবে। 

হবিগঞ্জে এনসিপির মামলা প্রসঙ্গে তিনি বলেন, আদালত, আইন, পুলিশ বিভাগ যদি নিয়ন্ত্রণে থাকত তাহলে তো মামলা হত না। মামলা তো একটা হয়েছে, মামলা যথাযথভাবে আইনসংগতভাবে তদন্ত হবে এবং যারা দোষী তাদের শাস্তি হবে। 

শেখ হাসিনা দেশে আসার বিষয়ে মন্ত্রী বলেন, সরকারের জায়গা থেকে আইনগত যতটা পদক্ষেপ নেওয়া সম্ভব ততটুকু করা হয়েছে। এখন তিনি (শেখ হাসিনা) বলেছেন যে, তিনি নিজেই আসবেন। তো নিজে আসলে তো ভালো। তিনি বাংলাদেশে আসবেন, আইনের কাছে সোপর্দ করবেন এবং আইনসংগতভাবেই তাকে ডিল করা হবে। এখানে আমরা আইনের ব্যত্যয় ঘটিয়ে কোনো কিছু করব না।

সম্পত্তির আইনি বন্টন নিয়ে তিনি বলেন,  আমরা একটা আইনসংগতভাবে আগানোর চেষ্টা করছি। পাকিস্তান সুপ্রিম কোর্ট, ইন্ডিয়ান সুপ্রিম কোর্ট এবং আমাদের এখানেও কিছু কিছু মামলায় এই নজির আছে যে বাবা-মা তার সন্তানকে সম্পত্তি দান করার পরে তাদের হাতে আর কিছু থাকে না। শেষ জীবনে অসহায় হয়ে যান তারা। এই শেষ জীবনে যাতে তারা অসহায় না হন, সেই ব্যবস্থাকে প্রটেক্ট করার জন্য আমরা আইনিভাবেই অবস্থান নেব।

আরও খবর

news image

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা

news image

চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব

news image

যাত্রাবাড়ী নিবাসী কাজী আবুল কালাম আজাদের ইন্তেকাল

news image

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী

news image

আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে রাসিক

news image

চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ৭০ হাজার টাকা জরিমানা

news image

বীরগঞ্জে লাউগাছের জাঙ্গি কাটার অভিযোগ

news image

উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

news image

জুলাই আন্দোলনের প্রকৃত দোষীদেরই বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান

news image

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় এশিয়ার ইংরেজি অলিম্পিয়াড জয়ী সামিনা

news image

সাত জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ

news image

নেত্রকোনা ও সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

news image

১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ

news image

দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাবিরা সুলতানা

news image

সীমান্তে বিজিবির গুলিতে ভারতীয় চোরাকারবারি আহত

news image

৩০ আঙুল নিয়ে শিশুর জন্ম, এলাকায় চাঞ্চল্য

news image

‘জয় বাংলা’ স্লোগান দিয়ে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন

news image

ঘুষ ছাড়া সেবা মেলে না মতিঝিল রাজস্ব সার্কেলে

news image

ময়মনসিংহে ডিসি অফিসে ২ বিএনপি নেতার মারামারি, আহত অফিস সহকারী