সবুজ নাসিম, যশোর জেলা প্রতিনিধি ১৪ জুন ২০২৬ ০৯:২৬ পি.এম
দোয়া ও আলোচনা অনুষ্ঠান
ঝিকরগাছা (যশোর) প্রতিনিধি: যশোর ১ ও ২ আসনের সংরক্ষিত নারী আসনের জাতীয় সংসদ সদস্য সাবিরা সুলতানা মুন্নি বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সকল দ্বিধাদ্বন্দ্ব ভুলে স্থানীয় সরকার নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
বর্তমান সরকারের বাজেটকে একটি সময়োপযোগী, জনবান্ধব ও গরীবের বাজেট উল্লেখ করে সরকার প্রধান তারেক রহমানকে ধন্যবাদ জানান তিনি।
শনিবার (১৩জুন) বিকালে ঝিকরগাছা সদর ইউনিয়নের জয় কৃষ্ণপুর ৮নং ওয়ার্ড বিএনপি আয়োজিত সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী পালন উপলক্ষে আয়োজিত দোয়া ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমরা ফ্যামিলি কার্ড শুরু করেছি। সবার হাতে কার্ড পৌঁছে যাবে। প্রবাসী ও কৃষি কার্ড অচিরেই দিতে শুরু করব ইনশাল্লাহ।
সভায় সভাপতিত্ব করেন, সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি খোরশেদ আলম।
জয় কৃষ্ণপুর ঈদগাহ ময়দানে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক জ্যেষ্ঠ নেতা মর্তোজা এলাহি টিপু, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু মুসা মিন্টুর সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ শহিদুল ইসলাম, সিনিয়র যুগ্ম-সম্পাদক সরদার শহিদুল ইসলাম, সাবেক যুগ্ম-আহবায়ক আশফাকুজ্জামান খান রনি, মানবাধিকার বিষয়ক সম্পাদক আব্দুল মাজিদ, প্রচার সম্পাদক গোলাম কাদের বাবলু, দপ্তর সম্পাদক ইসমাইল হোসেন সোহাগ, ছাত্র বিষয়ক সম্পাদক শাহাজাহান আলী, সাবেক যুগ্ম-আহবায়ক শাহাজাহান আলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আরাফাত কল্লোল, ঝিকরগাছা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি আবু দাউদ, সহ-সভাপতি খাইরুল ইসলাম, আলাল উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোশারেফ মেম্বার, মহিলা সম্পাদিকা হিরামনি আক্তার, রওফুন্নেছা, ৮নং ওয়ার্ড বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক লাল্টু মিয়া, যশোর জেলা ট্রাক ও ট্রাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি ইব্রাহিম হোসেন, সাবেক ছাত্রনেতা তৌহিদুল ইসলাম রাজু, আলমগীর হোসেন, সাইফুল ইসলাম বাচ্চুসহ ঝিকরগাছাসদর ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল, মহিলা দলের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া পরিচালনা করেন, জয়কৃষ্ণপুর জামে মসজিদের ইমাম হাফেজ ইসমাইল হোসেন।
বিশেষ চাহিদাসম্পন্ন দর্শনার্থীদের জন্য হুইলচেয়ার সেবা চালু করল জুলাই জাদুঘর
ইউরেনিয়ামের তৃতীয় চালান রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে
ইউরেনিয়ামের তৃতীয় চালান রূপপুর পারমাণু বিদ্যুৎ কেন্দ্রে পৌঁছেছে
মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেনের পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি
স্বরাষ্ট্রমন্ত্রীর ভাগিনাকে ঘুষ দিলেই ওসি-এসপি হওয়া যাবে: হাসনাত
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
এশীয় সহযোগিতা জোরদারে তিনটি উদ্যোগ প্রস্তাব করলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন
স্টারলিংকে প্রথম মাস ফ্রি মোবাইল সেবা, চালু করবেন যেভাবে
ঢাবি উপাচার্যের সঙ্গে ঢামেক পরিচালকের সৌজন্য সাক্ষাৎ
আইজিপি মহোদয়ের সাথে বাংলাদেশ পুলিশ ডজবল (পুরুষ) চ্যাম্পিয়ন টিমের সৌজন্য সাক্ষাৎ
সুবিধাবঞ্চিতদের উন্নয়নকে প্রাধান্য দিয়েই কাজ করছে সরকার: মঈন খান
বোয়িংয়ের সঙ্গে ১১টি বিমান কেনার চুক্তি হয়েছে: মাহদী আমিন
তথ্য মন্ত্রী-প্রতিমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ঢাকা প্রেসক্লাবকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অনুদানের চেক হস্তান্তর
প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানালেন কাওছার ও জাহাঙ্গীর আলম
সাংবাদিক পুলক চ্যাটার্জির মৃত্যুতে ঢাকা প্রেসক্লাবের গভীর শোক
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪৯৩ মামলা
চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব
যাত্রাবাড়ী নিবাসী কাজী আবুল কালাম আজাদের ইন্তেকাল
আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী
আরএমপিকে অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে রাসিক
চাঁদপুরে নিষিদ্ধ পলিথিন উদ্ধার, ৭০ হাজার টাকা জরিমানা
বীরগঞ্জে লাউগাছের জাঙ্গি কাটার অভিযোগ
উপকূলীয় এলাকায় স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
জুলাই আন্দোলনের প্রকৃত দোষীদেরই বিরুদ্ধে চার্জশিট দেওয়া হবে: ডিবি প্রধান
প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে চায় এশিয়ার ইংরেজি অলিম্পিয়াড জয়ী সামিনা
সাত জেলায় নিম্নাঞ্চল প্লাবিত, পানিবন্দি লাখো মানুষ
নেত্রকোনা ও সিলেটে বজ্রপাতে ৫ জনের মৃত্যু
১ আগস্ট থেকে সব গণপরিবহনে জিপিএস বাধ্যতামূলক: বিআরটিএ
দ্বিধাদ্বন্দ্ব ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে: সাবিরা সুলতানা