অনলাইন ডেস্ক ১৯ জুলাই ২০২৬ ১১:০০ পি.এম
সংগৃহীত
মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন, এমপি বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকারের মূল লক্ষ্য ও অঙ্গীকার হলো আমাদের তরুণ ছেলে-মেয়েদের কেবল শিক্ষার মধ্যেই সীমাবদ্ধ না রেখে খেলাধুলাতেও ব্যাপকভাবে সম্পৃক্ত করা; যাতে তারা তাদের চরিত্র গঠন করতে পারে, শারীরিক বিকাশ ঘটাতে পারে।
রোববার (১৯ জুলাই) রাজধানীর মিরপুরের শহিদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে বাংলাদেশ কারাতে ফেডারেশনের আয়োজনে অনুষ্ঠিত '১০ম ক্যাডেট, জুনিয়র, অনূর্ধ্ব-২১, সিনিয়র সাউথ এশিয়ান কারাতে চ্যাম্পিয়ানশিপ ২০২৬ এবং ২য় অনূর্ধ্ব-১৪ কারাতে কাপ -এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
মন্ত্রী বলেন, কারাতে কেবলই একটি খেলা নয়, এটি বিভিন্ন দেশের মধ্যকার বন্ধুত্বের মেলবন্ধন তৈরি করতেও সাহায্য করে। কারাতের মাধ্যমে এই বন্ধুত্ব ভৌগোলিক সীমানা ছাড়িয়ে বিশ্ব দরবারে পৌঁছাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন ।
মন্ত্রী খেলোয়াড়দের প্রদর্শিত বিভিন্ন ইভেন্ট উপভোগ করেন। পরে তিনি বিভিন্ন ইভেন্টে বিজয়ী খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করেন।
উল্লেখ্য, গত ১৭ থেকে ১৯ জুলাই তিন দিনব্যাপী আয়োজিত এই আন্তর্জাতিক প্রতিযোগিতায় ভারত, পাকিস্তান, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা এবং স্বাগতিক দেশ হিসেবে বাংলাদেশ অংশগ্রহণ করে। প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে দক্ষিণ এশিয়ার প্রায় ৯ শতাধিক উদীয়মান খেলোয়াড় অংশগ্রহণ করে তাদের ক্রীড়াশৈলী প্রদর্শন করেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আমেনা বেগম, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাউথ এশিয়ান কারাতে ফেডারেশনের সভাপতি ভারত শর্মা। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ কারাতে ফেডারেশনের সভাপতি শাহজাদা আলম, সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেনসহ দেশি-বিদেশি রেফারি, প্রশিক্ষক, অংশগ্রহণকারী দেশসমূহের প্রতিনিধি দল এবং ক্রীড়াপ্রেমী সাধারণ দর্শক।
আগামীকাল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল
তোরেসের ১০৬ মিনিট, স্পেনের অনন্ত অপেক্ষার অবসান
তরুণদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলাই সরকারের মূল লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নেপাল
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম কত
রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার
‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড
জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি
কেপ ভার্দের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ?
মেসিই সর্বকালের সেরা: রোনাল্ডো
স্পেনকে রুখে রাতারাতি তারকা ভোজিনহা, ৫৬ হাজার থেকে ৫০ লাখ ফলোয়ার
ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি