মোক্তার হোসেন, কয়রা(খুলনা) ০৩ সেপ্টেম্বার ২০২৬ ১২:৪৩ এ.এম
ছবি : সংগৃহীত
বিপুল উৎসাহ-উদ্দীপনা ও উৎসবমুখর পরিবেশে খুলনার কয়রা উপজেলায় পর্দা নেমেছে ৫৩তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর। বুধবার (২ সেপ্টেম্বর) উপজেলা পরিষদ মাঠে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক ক্ষুদে ক্রীড়াবিদ অংশগ্রহণ করে। বিভিন্ন অ্যাথলেটিকস ইভেন্টে শিক্ষার্থীরা তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল্লাহ আল বাকী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রোকশানা পারভীন ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মোঃ মহসিন আলী।
সভাপতির বক্তব্যে ইউএনও মোঃ আব্দুল্লাহ আল বাকী বলেন, “একটি সুস্থ ও মেধাবী জাতি গঠনে শিক্ষার পাশাপাশি খেলাধুলার গুরুত্ব অপরিসীম। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলী ও দলগত সহমর্মিতা জাগ্রত হয়। এই প্রতিযোগিতা কয়রার প্রান্তিক অঞ্চলের উদীয়মান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে নিজেদের মেলে ধরার পথ সুগম করবে।
আলোচনা পর্ব শেষে বিভিন্ন ইভেন্টে বিজয়ী ও রানার্সআপ শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, পদক ও ট্রফি তুলে দেন অতিথিবৃন্দ। বিজয়ীদের করতালির মাধ্যমে অভিনন্দন জানানো হয়।
সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে আয়োজকদের পক্ষ থেকে অংশগ্রহণকারী সকল প্রতিষ্ঠান, শিক্ষক, ক্রীড়াবিদ ও স্বেচ্ছাসেবকদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
ক্রীড়া প্রতিযোগিতার সফল আয়োজনে উপজেলাজুড়ে এক উৎসবের আমেজ বিরাজ করে।
আইজিপি মহোদয়ের সাথে বাংলাদেশ পুলিশ সিস্টোবল (পুরুষ) চ্যাম্পিয়ন টিমের সৌজন্য সাক্ষাৎ
উৎসবমুখর আয়োজনে কয়রায় শেষ হলো ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা
আবারও একসঙ্গে খেলবেন মেসি-ডি মারিয়া?
আগামীকাল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল
তোরেসের ১০৬ মিনিট, স্পেনের অনন্ত অপেক্ষার অবসান
তরুণদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলাই সরকারের মূল লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী
বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নেপাল
বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম কত
রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার
‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড
জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি
কেপ ভার্দের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ?
মেসিই সর্বকালের সেরা: রোনাল্ডো
স্পেনকে রুখে রাতারাতি তারকা ভোজিনহা, ৫৬ হাজার থেকে ৫০ লাখ ফলোয়ার
ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!
জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ
ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি