মঙ্গলবার ২৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচের আগে বিশ্রামে তাসকিন ও নাহিদ

বাসস ১৯ সেপ্টেম্বার ২০২৬ ০৯:২৪ পি.এম

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের জন্য বিশ্রাম দেওয়া হয়েছে পেসার তাসকিন আহমেদ ও নাহিদ রানাকে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে পরবর্তী ম্যাচগুলোর জন্য তাদের সতেজ রাখতে চান নির্বাচকরা।

আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট খেলবে বাংলাদেশ।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানিয়েছেন, দলের আসন্ন টেস্ট সিরিজগুলোর কথা মাথায় রেখেই বিশ্রাম দেওয়া হয়েছে তাসকিনকে।

আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টের দল ঘোষণার পর এক ভিডিও বার্তায় বাশার বলেন, ‘আমরা এই টেস্ট ম্যাচের জন্য তাসকিন আহমেদকে বিশ্রাম দিয়েছি। যেহেতু আমরা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচগুলোকে গুরুত্ব দিচ্ছি, তাই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজের জন্য তাকে সতেজ পেতে চাই। এ কারণেই এই টেস্টের দলে রাখা হয়নি তাকে।

তবে ওয়ানডে সিরিজে খেলতে পারেন তিনি।’

আফগানিস্তান সিরিজের পর ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্ট রয়েছে বাংলাদেশের। ওই সিরিজে পাওয়া সেটি নিশ্চিত করতে এখন থেকেই পেসারদের কাজের চাপের (ওয়ার্কলোড) বিষয়টি নিয়ে পরিকল্পনা করছেন নির্বাচকরা।

আফগানিস্তানের বিপক্ষে টেস্টে বাংলাদেশ দলে নেই পেসার নাহিদ রানাও। ইনজুরির কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে পারেননি তিনি। 

বাশার বলেন, ‘আমরা অবশ্যই নাহিদ রানার কথা ভেবেছিলাম। তবে ১০ অক্টোবরের আগে খেলার জন্য ফিট হবেন না। এজন্য এই টেস্টের জন্য বিবেচনায় নেই তিনি।’

প্রধান নির্বাচক আরও জানান, বাংলাদেশ তাদের পরবর্তী পাঁচটি টেস্টকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুটি টেস্টসহ সবকটিতেই নাহিদকে খেলার সুযোগ করে দিতে চায়।

এদিকে, ভবিষ্যতের পরিকল্পনার অংশ হিসেবে এবং অমিত হাসানের বিকল্প হিসেবে উইকেটরক্ষক-ব্যাটার জাকের আলী অনিক টেস্ট দলে ফিরেছেন।

বাশার জানান, এখনও ভবিষ্যতের জন্য সম্ভাবনাময় খেলোয়াড় হিসেবে বিবেচনা করা হচ্ছে অমিতকে। তবে প্রত্যাশিত ফর্ম ফিরে পাওয়ায় জাকেরকে দলে ফেরানো হয়েছে।

বাশার বলেন, ‘জাকের আলী অনিক আগে থেকেই আমাদের পছন্দের তালিকায় ছিলেন। ফর্মের কারণে তাকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু তিনি আমাদের প্রত্যাশা দারুণভাবে পূরণ করেছেন। আমাদের মনে হয়েছে জাকের তার ফর্ম ফিরে পেয়েছেন। দ্বিতীয় উইকেটরক্ষক হিসেবে তাকে দলে নেওয়া হয়েছে।’

আরও খবর

news image

‘ডি থ্রি’ ট্রফির কোচিং প্যানেল চূড়ান্ত করেছে ফ্র্যাঞ্চাইজিগুলো

news image

টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচের আগে বিশ্রামে তাসকিন ও নাহিদ

news image

আইজিপি মহোদয়ের সাথে বাংলাদেশ পুলিশ সিস্টোবল (পুরুষ) চ্যাম্পিয়ন টিমের সৌজন্য সাক্ষাৎ

news image

উৎসবমুখর আয়োজনে কয়রায় শেষ হলো ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

news image

আবারও একসঙ্গে খেলবেন মেসি-ডি মারিয়া?

news image

আগামীকাল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল

news image

তোরেসের ১০৬ মিনিট, স্পেনের অনন্ত অপেক্ষার অবসান

news image

তরুণদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলাই সরকারের মূল লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী

news image

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নেপাল

news image

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম কত

news image

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

news image

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

news image

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

news image

কেপ ভার্দের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ?

news image

মেসিই সর্বকালের সেরা: রোনাল্ডো

news image

স্পেনকে রুখে রাতারাতি তারকা ভোজিনহা, ৫৬ হাজার থেকে ৫০ লাখ ফলোয়ার

news image

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

news image

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ

news image

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি