শনিবার ১২ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

অনলাইন ডেস্ক ১৪ জুন ২০২৬ ১২:৪৯ পি.এম

ফাইল ছবি ফাইল ছবি

ফিফা বিশ্বকাপ ২০২৬-এ নিজেদের প্রথম ম্যাচেই হোঁচট খেয়েছে ব্রাজিল। শনিবার রাতে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা। এই ফলে ক্ষুব্ধ হয়েছেন সাবেক মিডফিল্ডার ফেলিপে মেলো। স্পোর্টভির ‘সেলেসাও কোপা’ অনুষ্ঠানে তিনি কোচ কার্লো আনচেলত্তির সিদ্ধান্তের কড়া সমালোচনা করেছেন। তিনি বলেই ফেলেছেন, ব্রাজিল এই ম্যাচে খেলেছে ভুল একাদশ নিয়ে।

ইবানেজকে রাইট ব্যাক হিসেবে শুরু করানোর সিদ্ধান্তে বিশেষভাবে নাখোশ ছিলেন মেলো। তিনি বলেন, ‘আনচেলত্তি ইতিহাসের অন্যতম সেরা কোচ, কিন্তু তিনি এটা এড়িয়ে যেতে পারেন না। তিনি ভুল একাদশ দিয়ে শুরু করেছেন। ইবানেজ স্টার্টার হওয়া উচিত হয়নি। সে মাঠ থেকে বের হলেই দল অনেক ভালো খেলে। সে একজন ভালো খেলোয়াড়, কিন্তু সে ফুলব্যাক না। ফুলব্যাক হিসেবে তার প্রথম ম্যাচ সেন্টার ব্যাক হিসেবে খেলার পর হওয়া উচিত ছিল।’

ম্যাচের সেরা খেলোয়াড় হিসেবে ভিনিসিয়ুস জুনিয়রকে তুলে ধরেন মেলো। এই ম্যাচে দলের একমাত্র গোলটি করেন ভিনি। মেলো বলেন, ‘ভিনিসিয়ুস জুনিয়র সব পার্থক্য গড়েছে, কিন্তু দল হিসেবে... মরক্কো অনেক ভালো ছিল। রক্ষণের সংগঠন, যেটা নিয়ে বারবার ব্রাজিলের কথা বলা হয়, বিশেষত মিশরের বিপক্ষে ম্যাচের পর, আজ সেটা দেখা যায়নি। উন্নতি করতে হবে।’

ব্রাজিলের সামগ্রিক মান নিয়ে হতাশা লুকাননি মেলো। তিনি বলেন, ‘ব্রাজিলের জন্য ড্র একটা ভালো ফলাফল। কিন্তু আমার মতো সমর্থকের কাছে, যিনি অনেক বেশি আশা করেছিলেন, ব্রাজিল অনেক পিছিয়ে এবং অনেক উন্নতি করতে হবে। শুধু হাইতিকে হারানোর জন্য না, যেটা একটা দায়িত্ব, পরের ধাপের জন্যও। তাদের অনেক বেশি করতে হবে, নাহলে তারা ঝুঁকিতে পড়বে।’

শুক্রবার হাইতির বিপক্ষে ম্যাচ থেকেই দলের মানসিকতা বদলানোর দাবি জানান মেলো। তিনি বলেন, ‘ব্রাজিল সব কিছু দেখে নিষ্ক্রিয় থাকবে, এটা হতে পারে না তা হলো, এভাবে গোল হজম করবে। এটা ব্রাজিল না। মাঝমাঠে তিনজন শুধু দাঁড়িয়ে দেখছে! ব্রাহিম একটা ভালো পাস দিলেই রক্ষণ এলোমেলো হয়ে যাচ্ছে। এটা হতে পারে না। আমাদের দল এর চেয়ে অনেক ভালো। অনেক ভালো খেলার যোগ্যতা আমাদের আছে।’

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আইজিপি মহোদয়ের সাথে বাংলাদেশ পুলিশ সিস্টোবল (পুরুষ) চ্যাম্পিয়ন টিমের সৌজন্য সাক্ষাৎ

news image

উৎসবমুখর আয়োজনে কয়রায় শেষ হলো ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

news image

আবারও একসঙ্গে খেলবেন মেসি-ডি মারিয়া?

news image

আগামীকাল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল

news image

তোরেসের ১০৬ মিনিট, স্পেনের অনন্ত অপেক্ষার অবসান

news image

তরুণদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলাই সরকারের মূল লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী

news image

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নেপাল

news image

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম কত

news image

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

news image

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

news image

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

news image

কেপ ভার্দের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ?

news image

মেসিই সর্বকালের সেরা: রোনাল্ডো

news image

স্পেনকে রুখে রাতারাতি তারকা ভোজিনহা, ৫৬ হাজার থেকে ৫০ লাখ ফলোয়ার

news image

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

news image

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ

news image

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি