মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

কেপ ভার্দের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ?

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক ০৩ জুলাই ২০২৬ ০৯:৪৩ পি.এম

ফাইল ছবি ফাইল ছবি

গ্রুপ পর্বে শতভাগ জয় নিয়ে নকআউটে ওঠা আর্জেন্টিনা বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে। মিয়ামির হার্ড রক স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য ম্যাচকে সামনে রেখে সম্ভাব্য শুরুর একাদশ বাছাই করছেন কোচ লিওনেল স্কালোনি। তবে এখনও তিনটি পজিশন নিয়ে রয়েছে অনিশ্চয়তা।

জর্ডানের বিপক্ষে শেষ গ্রুপ ম্যাচে বেশ কয়েকজন বদলি খেলোয়াড়কে সুযোগ দিয়ে দল ঘুরিয়ে খেলিয়েছিলেন স্কালোনি। নকআউটে তিনি আবারও মূল একাদশে ফিরতে চান। পরিকল্পনা হলো, গ্রুপ জে-র দ্বিতীয় ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে যে দল খেলেছিল, মোটামুটি সেই একাদশ মাঠে নামানো।

প্রথম ধোঁয়াশা বামপাশের ফুলব্যাকে। চোট কাটিয়ে ফিরে আসা নিয়মিত একাদশের খেলোয়াড় নিকোলাস তালিয়াফিকো জায়গা নিতে পারেন ফাকুন্দো মেদিনার। যদিও বিষয়টি এখনও নিশ্চিত নয়।

তালিয়াফিকোর অনুপস্থিতিতে প্রথম দুই ম্যাচে সেন্টার-ব্যাক হয়েও বাম প্রান্তে দারুণভাবে দায়িত্ব পালন করেছেন মেদিনা। এতে তিনি নিজের অবস্থান আরও শক্ত করেছেন। তবে বড় ম্যাচে অভিজ্ঞ তালিয়াফিকো বরাবরই স্কালোনির আস্থার প্রতীক। তাই এই পজিশন নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

আরেকটি অনিশ্চয়তা রয়েছে সেন্টার-ব্যাকে। ডান হাঁটুর চোট থেকে ক্রিশ্চিয়ান রোমেরো পুরোপুরি সেরে উঠতে পারলে তিনিই শুরু করবেন। অন্যথায় নিকোলাস ওতামেন্দি লিসান্দ্রো মার্তিনেজের সঙ্গে জুটি গড়বেন। বর্তমান পরিস্থিতিতে ওতামেন্দির খেলার সম্ভাবনাই বেশি।

আক্রমণভাগেও রয়েছে কঠিন প্রতিযোগিতা। জর্ডানের বিপক্ষে পেনাল্টি থেকে গোল করে বিশ্বকাপে নিজের প্রথম গোলের দেখা পান লাউতারো মার্তিনেজ। সেই গোল শেষ ৩২-এর ম্যাচে একাদশে থাকার দাবিকে আরও শক্ত করেছে।

জাতীয় দলে সেন্টার ফরোয়ার্ড পজিশন নিয়ে হুলিয়ান আলভারেজ ও লাউতারো মার্তিনেজের লড়াই বেশ কয়েক মৌসুম ধরেই চলছে। কেপ ভার্দের বিপক্ষে ম্যাচের আগে সেই প্রতিদ্বন্দ্বিতা আবারও আলোচনায় এসেছে।

তবে বর্তমানে কিছুটা এগিয়ে আছেন 'এল তোরো' খ্যাত লাউতারো। কারণ, লিওনেল মেসি একাদশে ফিরছেন, ফলে জর্ডানের বিপক্ষে ব্যবহৃত দুই স্ট্রাইকারের (ডাবল নাইন) কৌশল আর ব্যবহার করা হবে না।

বৃহস্পতিবারের শেষ অনুশীলনের আগে পর্যন্ত নিশ্চিতভাবে বলা যায়, রক্ষণে নাহুয়েল মলিনা ও লিসান্দ্রো মার্তিনেজ খেলবেন। মাঝমাঠে থাকবেন রদ্রিগো ডি পল, আলেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ ও থিয়াগো আলমাদা।

কেপ ভার্দের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ (গোলরক্ষক), নাহুয়েল মলিনা, ক্রিশ্চিয়ান রোমেরো/নিকোলাস ওতামেন্দি, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তালিয়াফিকো/ফাকুন্দো মেদিনা, রদ্রিগো ডি পল, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, এনজো ফার্নান্দেজ, থিয়াগো আলমাদা, লিওনেল মেসি এবং লাউতারো মার্তিনেজ/হুলিয়ান আলভারেজ।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আগামীকাল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল

news image

তোরেসের ১০৬ মিনিট, স্পেনের অনন্ত অপেক্ষার অবসান

news image

তরুণদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলাই সরকারের মূল লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী

news image

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নেপাল

news image

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম কত

news image

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

news image

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

news image

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

news image

কেপ ভার্দের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ?

news image

মেসিই সর্বকালের সেরা: রোনাল্ডো

news image

স্পেনকে রুখে রাতারাতি তারকা ভোজিনহা, ৫৬ হাজার থেকে ৫০ লাখ ফলোয়ার

news image

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

news image

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ

news image

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি