রবিবার ১৩ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
খেলা

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ

অনলাইন ডেস্ক ১২ জুন ২০২৬ ০৭:০৬ এ.এম

১৭ মিনিট দেরিতে হলেও বর্ণাঢ্য আয়োজন ছিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। সংগৃহীত ছবি ১৭ মিনিট দেরিতে হলেও বর্ণাঢ্য আয়োজন ছিল বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে। সংগৃহীত ছবি

মেক্সিকো সিটির আজতেকা স্টেডিয়ামে উদ্বোধনী অনুষ্ঠান শুরু হওয়ার কথা ছিল বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায়। খানিকটা দেরি হলো। তবে জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে দ্য গ্রেটেস্ট শো অন আর্থ খ্যাত ফুটবল বিশ্বকাপ।

২০২৬ ফিফা বিশ্বকাপে প্রথম ম্যাচ খেলবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (১১ জুন) রাতে মেক্সিকো সিটির মাঠে ‘গ্রুপ এ’-এর এই লড়াই। এর আগে একই ভেন্যুতে অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান।

বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে পারফর্ম করেছেন কলম্বিয়ান পপ তারকা শাকিরা। নাইজেরিয়ান আফ্রোবিটস শিল্পী বার্না বয়ের সঙ্গে যৌথভাবে পরিবেশন করেছেন টুর্নামেন্টের অফিশিয়াল থিম সং ‘দাই দাই’। এছাড়া অনুষ্ঠানে অংশ নেন জে বালভিন এবং জনপ্রিয় মেক্সিকান পপ-রক ব্যান্ড মানার সদস্যরাও।

উদ্বোধনী ম্যাচটি ফিরিয়ে আনছে ২০১০ বিশ্বকাপের স্মৃতি। সেবারও আসরের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকা ও মেক্সিকো। জোহানেসবার্গে অনুষ্ঠিত সেই ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছিল। ১৬ বছর পর আবারও উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হচ্ছে দুই দল, তবে এবার মেক্সিকোর ঘরের মাঠ আজতেকা স্টেডিয়ামে।

স্বাগতিকদের অন্যতম শক্তি তাদের রক্ষণভাগ। অভিজ্ঞ গোলরক্ষক গিয়ের্মো ওচোয়া রেকর্ড ষষ্ঠবারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছেন। অভিজ্ঞ ও তরুণ ফুটবলারের সমন্বয়ে গড়া মেক্সিকো দলটি নিজেদের শেষ আট ম্যাচের ছয়টিতেই প্রতিপক্ষকে গোল করতে দেয়নি।

অন্যদিকে, দ্রুতগতির কাউন্টার অ্যাটাকের জন্য পরিচিত দক্ষিণ আফ্রিকাও আত্মবিশ্বাসী। বিশ্বকাপে নিজেদের শেষ নয়টি ম্যাচের প্রতিটিতেই গোল করেছে আফ্রিকার প্রতিনিধিরা, যা তাদের আক্রমণভাগের ধারাবাহিকতারই প্রমাণ। 

এবারের বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন কেবল মেক্সিকোতেই সীমাবদ্ধ থাকছে না। যৌথ আয়োজক কানাডায় দ্বিতীয় উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে শুক্রবার (১২ জুন) বাংলাদেশ সময় রাত সাড়ে ১১টায় টরন্টোর বিএমও ফিল্ডে। সেখানে পারফর্ম করবেন মাইকেল বুবলে, অ্যালানিস মরিসেট ও আলিসিয়া কারা।

উদ্বোধনী আয়োজনের শেষ পর্ব বসবে শনিবার (১৩ জুন) বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের সোফাই স্টেডিয়ামে। হলিউড ঘরানার এই জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে মঞ্চ মাতাবেন ক্যাটি পেরি, ব্ল্যাকপিংকের লিসা, ফিউচার এবং অ্যানিত্তার মতো আন্তর্জাতিক তারকারাও।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

আইজিপি মহোদয়ের সাথে বাংলাদেশ পুলিশ সিস্টোবল (পুরুষ) চ্যাম্পিয়ন টিমের সৌজন্য সাক্ষাৎ

news image

উৎসবমুখর আয়োজনে কয়রায় শেষ হলো ৫৩ তম জাতীয় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা

news image

আবারও একসঙ্গে খেলবেন মেসি-ডি মারিয়া?

news image

আগামীকাল দক্ষিণ আফ্রিকা যাচ্ছে বাংলাদেশ ইমার্জিং দল

news image

তোরেসের ১০৬ মিনিট, স্পেনের অনন্ত অপেক্ষার অবসান

news image

তরুণদের চরিত্র গঠন ও শারীরিক বিকাশে খেলাধুলাই সরকারের মূল লক্ষ্য: সমাজকল্যাণ মন্ত্রী

news image

বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতা ফেরাল নেপাল

news image

বিশ্বকাপ ফুটবলের ফাইনালের টিকিটের দাম কত

news image

রেকর্ডের জোয়ারে শেষ বয়সভিত্তিক সাঁতার

news image

‘মেসিকে আমরা ঘুম পাড়িয়ে দেব’ বলছে ইংল্যান্ড

news image

জয়টা জরুরি ছিল, এবার একটু শান্তি পাব: মেসি

news image

কেপ ভার্দের বিপক্ষে কেমন হতে পারে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ?

news image

মেসিই সর্বকালের সেরা: রোনাল্ডো

news image

স্পেনকে রুখে রাতারাতি তারকা ভোজিনহা, ৫৬ হাজার থেকে ৫০ লাখ ফলোয়ার

news image

ভুল একাদশ নিয়ে মরক্কোর বিপক্ষে খেলেছে ব্রাজিল!

news image

জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু ফুটবল মহাযজ্ঞ

news image

ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতবে মরক্কো: মামদানি