রবিবার ১৩ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সিলেট-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৭ জন নিহত

অনলাইন ডেস্ক ০৭ আগষ্ট ২০২৬ ১২:০২ পি.এম

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

সিলেট-ঢাকা মহাসড়কের কাশি কাপন এলাকায় দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে এক নারীসহ সাতজন নিহত হয়েছেন। আজ সকালে সিলেট নগরী থেকে প্রায় ২২ কিলোমিটার দূরে ওসমানীনগর থানাধীন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

হাইওয়ে পুলিশের শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনিসুর রহমান বাসসকে জানান, সিলেট থেকে ছেড়ে আসা ইউনিক পরিবহনের ঢাকাগামী একটি বাস এবং ঢাকা থেকে সিলেটগামী বেঙ্গল পরিবহনের একটি বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। ওভারটেকিং করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাসই সড়কের পাশের খাদে পড়ে যায়।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালান। তারা ইউনিক পরিবহনের বাস থেকে সাতজনের মরদেহ উদ্ধার করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

ওসি আনিসুর রহমান আরও জানান, নিহতদের পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশগুলো থানায় নেওয়া হবে।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

news image

কুমিল্লায় নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাস বেদখলের পাঁয়তারা: স্থানীয় মহলে তীব্র ক্ষোভ

news image

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

news image

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

news image

কাকডাকা ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

news image

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

news image

সড়ক প্রশস্তকরণের প্রকল্প নেই, তবু কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

news image

ক্রিকেটার শফিউলের মা আর নেই

news image

প্রতিটি বাড়িঘর ‘পাহারায় রাখা’ সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

news image

সিলেট-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৭ জন নিহত

news image

রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান বয়কট বিএনপির

news image

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের