বাসস ২২ সেপ্টেম্বার ২০২৬ ০৭:৫৭ পি.এম
ছবি : সংগৃহীত
অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং ক্ষতিকর উপাদান বিক্রির দায়ে চট্টগ্রামের পাহাড়তলী এলাকায় চার প্রতিষ্ঠানকে ৮৭ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার পরিচালিত অভিযানে এ জরিমানা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চট্টগ্রামের উপ-পরিচালক ফয়েজ উল্ল্যাহ।
অভিযান সূত্রে জানা যায়, অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য তৈরিতে পোড়া তেল ব্যবহারের দায়ে পাহাড়তলীর লোকনাথ ফুড প্রোডাক্টসকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পাহাড়তলী বাজারের মেসার্স কাউসার এন্টারপ্রাইজকে ক্ষতিকর কেওড়া জল বিক্রির দায়ে ৪ হাজার টাকা জরিমানা করা হয়। একই বাজারের ফেনী স্টোরকে ক্ষতিকর রং মিশ্রিত কাশ্মীরি মরিচ বিক্রির কারণে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া তৃতীয় পক্ষের কাছ থেকে ঘি কিনে নিজেদের উৎপাদিত পণ্য হিসেবে প্যাকেটজাত ও বিক্রি করার অভিযোগে আর এন সুপার বাঘাবাড়ি নামের একটি ঘি প্যাকেটজাতকারী প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান চলাকালে ব্যবসায়ীদের নিরাপদ খাদ্য উৎপাদন ও বিক্রয় এবং ভোক্তা অধিকার আইন মেনে চলার বিষয়ে সতর্ক করা হয়।
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ইনচার্জ আটক
চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল
উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধান কাটা শুরু
গাজীপুরে ১৫ দিনে ১৫০০ যানবাহনের হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা
কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
খাদ্যে পোড়া তেল ও ক্ষতিকর উপাদান, চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ
কুমিল্লায় নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাস বেদখলের পাঁয়তারা: স্থানীয় মহলে তীব্র ক্ষোভ
আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার
জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
কাকডাকা ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল
সড়ক প্রশস্তকরণের প্রকল্প নেই, তবু কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ
ক্রিকেটার শফিউলের মা আর নেই
প্রতিটি বাড়িঘর ‘পাহারায় রাখা’ সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান
সিলেট-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৭ জন নিহত
রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান বয়কট বিএনপির
গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের