বাসস ২৯ সেপ্টেম্বার ২০২৬ ১০:৫৮ পি.এম
ছবি : বাসস
গাজীপুরকে শব্দদূষণমুক্ত ও বাসযোগ্য এলাকা হিসেবে গড়ে তুলতে আগামী ১৫ দিনের মধ্যে দেড় হাজার যানবাহনের অবৈধ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা দিয়েছে জেলা পরিবহন মালিক সমিতি।
মঙ্গলবার জেলা প্রশাসনের ভাওয়াল সম্মেলন কক্ষে গণপরিবহন মালিক, চালক ও শ্রমিক প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় এই ঘোষণা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী গাজীপুরকে শব্দদূষণমুক্ত করার লক্ষ্যে জেলা প্রশাসন বাস্তবায়িত ১৫ সপ্তাহব্যাপী ‘শব্দদূষণহীন গাজীপুর, শান্তিময় জীবন’ শীর্ষক কর্মসূচির অংশ হিসেবে এ সভার আয়োজন করা হয়।
এতে পরিবহন মালিক ও শ্রমিক প্রতিনিধিরা সড়কে অটোরিকশার আধিক্য, ফুটপাতে বাজার স্থাপন এবং সাধারণ মানুষের অসচেতনতাকে অতিরিক্ত হর্ন বাজানোর মূল কারণ হিসেবে উল্লেখ করেন।
তারা জেলা প্রশাসক এ কর্মসূচিকে ইতিবাচক ও দৃষ্টান্তমূলক সিদ্ধান্ত হিসেবে উল্লেখ করে শব্দদূষণ নিরসনে সরকারের এই উদ্যোগে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন এবং আগামী ১৫ দিনের মধ্যে নিজ দায়িত্বে জেলার ১ হাজার ৫০০ যানবাহন থেকে অবৈধ হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা দেন।
সভায় সভাপতিত্ব করেন গাজীপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. নূরুল করিম ভুঁইয়া।
তিনি বলেন, গাজীপুর জেলাকে শব্দদূষণমুক্ত ও শান্তিময় রাখতে চাই। হর্ন একেবারে বন্ধ করা সম্ভব না হলেও তা নিয়ন্ত্রণে রাখতে হবে। নিজেকে বিপদমুক্ত রাখার জন্য কেবল এটি ব্যবহার করা উচিত।
মতবিনিময় সভায় আরও বক্তব্য দেন গাজীপুরের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, গাজীপুর মহানগর পুলিশের ট্রাফিক বিভাগের উপ-কমিশনার এসএম আশরাফুল আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. শাহরিয়ার নজির, জেলা বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি মোশাররফ হোসেন ও সাধারণ সম্পাদক ফরিদ হোসেন এবং পথের সাথী পরিবহনের চেয়ারম্যান জুনায়েদ হোসেন লিয়ন।
সভা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে নগরীর শিববাড়ি এলাকায় বিভিন্ন যানবাহনে শব্দদূষণবিরোধী ও সচেতনতামূলক স্টিকার লাগানো হয়।
কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ইনচার্জ আটক
চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল
উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধান কাটা শুরু
গাজীপুরে ১৫ দিনে ১৫০০ যানবাহনের হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা
কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু
খাদ্যে পোড়া তেল ও ক্ষতিকর উপাদান, চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা
সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ
দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন
সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ
কুমিল্লায় নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাস বেদখলের পাঁয়তারা: স্থানীয় মহলে তীব্র ক্ষোভ
আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার
জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র
কাকডাকা ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল
চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল
সড়ক প্রশস্তকরণের প্রকল্প নেই, তবু কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ
ক্রিকেটার শফিউলের মা আর নেই
প্রতিটি বাড়িঘর ‘পাহারায় রাখা’ সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান
সিলেট-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৭ জন নিহত
রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান বয়কট বিএনপির
গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের