বুধবার ২৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

অনলাইন ডেস্ক ২৮ সেপ্টেম্বার ২০২৬ ০৭:১৫ পি.এম

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

কুমিল্লায় আধুনিক নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ আ্যপ চালু করা হয়েছে। কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) উদ্যোগে অ্যাপটি চালু করা হয়। সোমবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রম উদ্বোধন করা হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। কুসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মামুনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য দেন জেলা প্রশাসক রোজী আক্তার, পুলিশ সুপার মো. আনিসুজ্জামান এবং সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার সাবেক সভাপতি শাহ মোহাম্মদ আলমগীর খানসহ অন্যান্যরা।

কুসিক জানায়, নির্দিষ্ট কিউআর (QR) কোড স্ক্যান করার মাধ্যমে নগরবাসী সহজেই তাদের স্মার্টফোনে ‘আমার কুমিল্লা’ অ্যাপটি ডাউনলোড করতে পারবেন। অ্যাপটির মাধ্যমে নগরবাসী সরাসরি তাদের মহল্লার যে কোনো নাগরিক সমস্যা, যেমন— সড়কবাতি বন্ধ থাকা, বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেনেজ ব্যবস্থা বা সড়ক সংস্কারসংক্রান্ত অভিযোগ ছবি বা বিবরণসহ সিটি করপোরেশন কর্তৃপক্ষকে জানাতে পারবেন। সমস্যা নিবন্ধিত হওয়ার সঙ্গে সঙ্গেই কুসিকের সংশ্লিষ্ট বিভাগ সমাধানের জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।

কুসিক প্রশাসক ইউসুফ মোল্লা টিপু বলেন, আ্যপের মাধ্যমে নাগরিকদের যে কোনো অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে। নাগরিক ভোগান্তি বা সমস্যা সমাধানের নির্দেশ পাওয়ার পরও কোনো কর্মকর্তা দায়িত্ব পালনে অবহেলা বা ব্যর্থতার পরিচয় দিলে তার বিরুদ্ধে কঠোর প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে।

 


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ইনচার্জ আটক

news image

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

news image

উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধান কাটা শুরু

news image

গাজীপুরে ১৫ দিনে ১৫০০ যানবাহনের হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা

news image

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

news image

খাদ্যে পোড়া তেল ও ক্ষতিকর উপাদান, চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

news image

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

news image

সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

news image

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন

news image

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

news image

কুমিল্লায় নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাস বেদখলের পাঁয়তারা: স্থানীয় মহলে তীব্র ক্ষোভ

news image

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

news image

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

news image

কাকডাকা ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

news image

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

news image

সড়ক প্রশস্তকরণের প্রকল্প নেই, তবু কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

news image

ক্রিকেটার শফিউলের মা আর নেই

news image

প্রতিটি বাড়িঘর ‘পাহারায় রাখা’ সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

news image

সিলেট-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৭ জন নিহত

news image

রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান বয়কট বিএনপির

news image

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের