অনলাইন ডেস্ক ০৭ আগষ্ট ২০২৬ ১২:০৮ পি.এম
বৃহস্পতিবার ধানমন্ডিস্থ ‘মাহবুব ভবন’-এ শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ছবি: পিএমও
প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভায় অংশ নিয়েছেন। এ সময় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।
গতকাল বৃহস্পতিবার মাগরিবের নামাজের পর ধানমন্ডিস্থ ‘মাহবুব ভবন’-এ মরহুমের পরিবারের উদ্যোগে এ দোয়া মাহফিল ও ইসলামী আলোচনা সভার আয়োজন করা হয়।প্রধানমন্ত্রী তারেক রহমান, তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান, কন্যা ব্যারিস্টার জাইমা রহমানসহ মরহুমের পরিবার ও আত্মীয় স্বজন মিলাদে অংশ নেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব সুজাউদ্দৌলা সুজন মাহমুদ এ কথা জানান।
শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান ডা. জুবাইদা রহমানের পিতা এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্বশুর।
অনুষ্ঠানে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, উপদেষ্টা পরিষদের সদস্যবৃন্দ, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, চিফ হুইপ, হুইপ, সংসদ সদস্য, সশস্ত্র বাহিনী ও বেসামরিক প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ মরহুমের আত্মীয়-স্বজন ও পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন।
এ উপলক্ষে দেশের বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ও আলেমরা শহীদ রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের জীবন, কর্ম ও অবদানের ওপর আলোকপাত করেন। পরে, মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
এ সময় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আরাফাত রহমান কোকোর রুহের মাগফিরাত কামনাও করা হয়।
রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ
অন্তর্বর্তী সরকারের শ্বেতপত্রের আলোকেই পদক্ষেপ নিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী
ডেঙ্গু প্রতিরোধে শুরু হচ্ছে বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
১৭ সেপ্টেম্বর কার্ড পাবেন এক লাখ কৃষক
কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী
অন্যায়কে প্রশ্রয় নয়, রুখে দাঁড়াতে হবে : খাদ্যমন্ত্রী
হাসিনা-রেহানাসহ ৩ জনের বিরুদ্ধে দুদকের মামলা
দীর্ঘ সংগ্রামের পর দেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: তারেক রহমান
আলোচিত শিশু আছিয়া হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ
গুম-খুন ও শহীদ পরিবারের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী
দিল্লিকে ৪ শর্ত দেওয়ার চিন্তা করছে ঢাকা
পুলিশ অপরাধীদের গ্রেফতার করতে পারেনি, ৬ মাসে এমন একটা ঘটনাও নাই: স্বরাষ্ট্রমন্ত্রী
দুই দিনের সফরে ঠাকুরগাঁও যাচ্ছেন রাষ্ট্রপতি
আলোচিত নুসরাত হত্যা মামলায় দুজনের ফাঁসি, ৪ জনের যাবজ্জীবন
ঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় কলেরার টিকা শুরু
সত্য ও জনগণের স্পৃহাকে কখনো নিষিদ্ধ করে দমিয়ে রাখা যায় না: তথ্যমন্ত্রী
৩৫ বছর পর সরাসরি ভোটে রাষ্ট্রপতি নির্বাচন আজ
হালাল খাদ্যসংস্কৃতি ও মূল্যবোধ মানবসভ্যতার জন্য সম্পদ : তথ্যমন্ত্রী
রাষ্ট্রপতি নির্বাচন: প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন আজ
শিগগিরই জনপ্রশাসন সংস্কার কমিশন গঠন করবে সরকার: নজরুল ইসলাম খান
হাম উপসর্গে আরও ৬ শিশুর মৃত্যু, প্রাণহানি বেড়ে ৯০৮
গৃহবধূ থেকে আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া
ছাত্রনেতা থেকে ‘মহামান্য’
ঢাকার বাতাস আজ কতটা দূষিত?
মানসম্পন্ন হালাল ইকোসিস্টেম গড়ে তুলতে হবে: বাণিজ্যমন্ত্রী
মেয়ের খুনিকে গ্রেফতারে এক মায়ের আকুতি
‘র’ প্রধান ঢাকায়
আল্লামা আহমদ শফীর কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী
নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী