মঙ্গলবার ২৭ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
সারাদেশ

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

বাসস ১৯ সেপ্টেম্বার ২০২৬ ০৯:২৬ পি.এম

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

জেলায় আজ সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) -এর চোরাচালান বিরোধী বিশেষ অভিযানকালে ভারতীয় মোবাইল ফোন ও ফোনের যন্ত্রাংশ, জিরা, চিনি, পাতার বিড়ি ও নেশা জাতীয় উইনকেরেক্স সিরাপ সহ ভারতীয় বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে। 

আজ শনিবার সাতক্ষীরা সদর ও কলারোয়া উপজেলার ভোমরা, তলুইগাছা, কালিয়ানী, কাকডাঙ্গা ও সুলতানপুর বিওপির আওতাধীন বিভিন্ন সীমান্ত থেকে এসব মালামাল জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সাতক্ষীরা সদর উপজেলার ফলমোড় নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোন, তলুইগাছা বিওপির বিশেষ আভিযানিক দল একই উপজেলার কামার বাড়ি নামক স্থান হতে ও কালিয়ানী বিওপির বিশেষ আভিযানিক দল ছয়ঘরিয়া নামক স্থান হতে  ভারতীয় নেশা জাতীয় উইনকেরেক্স কফ সিরাপ এবং কাকডাঙ্গা বিওপির পৃথক দুটি বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার কেড়াগাছি ও গেড়াখালি নামক স্থান হতে ভারতীয় জিরা ও উইনকেরেক্স কফ সিরাপ জব্দ করে।

এছাড়া, সুলতানপুর বিওপির বিশেষ আভিযানিক দল কলারোয়া উপজেলার তালসারি নামক স্থান হতে ভারতীয় মোবাইল ফোনের যন্ত্রাংশ জব্দ করে। জব্দকৃত মালামালের সর্বমোট বাজার মূল্য আনুমানিক দুইলাখ ২৭ হাজার টাকা।

বিষয়টি নিশ্চিত করে বিজিবি’র সাতক্ষীরা ব্যাটেলিয়নের (৩৩ বিজিবি) অধিনায়ক লে. কর্নেল কাজী আশিকুর রহমান জানান, জব্দকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমসে জমা দেয়া হয়েছে।এছাড়া, জব্দকৃত মাদকদ্রব্য সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে সাধারণ ডায়েরী করে পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে বিজিবি ষ্টোরে জমা রাখা হয়েছে।

আরও খবর

news image

কক্সবাজারে রিসোর্টে আগুনের ঘটনায় ইনচার্জ আটক

news image

চিতলমারীতে ঐতিহ্যবাহী নৌকাবাইচ দেখতে মানুষের ঢল

news image

উত্তরাঞ্চলে আগাম জাতের আমন ধান কাটা শুরু

news image

গাজীপুরে ১৫ দিনে ১৫০০ যানবাহনের হাইড্রোলিক হর্ন অপসারণের ঘোষণা

news image

কুসিকে নাগরিক সেবায় ‘আমার কুমিল্লা’ অ্যাপ চালু

news image

খাদ্যে পোড়া তেল ও ক্ষতিকর উপাদান, চট্টগ্রামে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

news image

সাতক্ষীরা সীমান্তে ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

news image

সারের দাবিতে সড়ক অবরোধ, কৃষি কর্মকর্তা অবরুদ্ধ

news image

দেশের অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর : স্পিকার হাফিজ উদ্দিন

news image

সুন্দরবনের ‘নানা ভাই’ বাহিনীর প্রধানসহ ১২ জনের আত্মসমর্পণ

news image

কুমিল্লায় নওয়াব ফয়জুন্নেছা সরকারি কলেজ ক্যাম্পাস বেদখলের পাঁয়তারা: স্থানীয় মহলে তীব্র ক্ষোভ

news image

আশুলিয়ায় বন্ধ ঘর থেকে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

news image

জাতীয় গ্রিডে স্বস্তি দিচ্ছে রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র

news image

কাকডাকা ভোরে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল

news image

চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবীর জুলুসে লাখো মানুষের ঢল

news image

সড়ক প্রশস্তকরণের প্রকল্প নেই, তবু কাটা হচ্ছে সাড়ে চার হাজার গাছ

news image

ক্রিকেটার শফিউলের মা আর নেই

news image

প্রতিটি বাড়িঘর ‘পাহারায় রাখা’ সম্ভব নয়: রাজউক চেয়ারম্যান

news image

সিলেট-ঢাকা মহাসড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৭ জন নিহত

news image

রুমিন ফারহানাকে প্রধান অতিথি করায় অনুষ্ঠান বয়কট বিএনপির

news image

গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা সরকারের