বুধবার ২৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
প্রবাসী

মতবিনিময় ও আলোচনা সভা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

অনলাইন ডেস্ক ০৭ আগষ্ট ২০২৬ ০১:৪৬ পি.এম

ছবি : সংগৃহীত ছবি : সংগৃহীত

গতকাল প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী মোঃ নুরুল হকের সভাপতিত্বে 'আন্তর্জাতিক অভিবাসী দিবস' এবং 'জাতীয় প্রবাসী দিবস' যথাযথভাবে উদযাপনের লক্ষ্যে এক আন্তঃমন্ত্রণালয় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় প্রতিমন্ত্রী বিভিন্ন সময় গণমাধ্যমে প্রকাশিত প্রবাসীদের সততা ও মানবিক দৃষ্টান্ত তুলে ধরেন। রাস্তায় কুড়িয়ে পাওয়া টাকা ফেরত দেওয়া, বিপদে পড়া সহকর্মী ও স্থানীয় নাগরিকদের জীবন বাঁচানো, কিংবা অসুস্থদের রক্তদানের মতো প্রশংসনীয় কাজের জন্য সিআইপি (CIP)-দের পাশাপাশি সাধারণ প্রবাসীদেরও এই দিবসগুলোতে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেওয়ার আহ্বান জানান।

একই সাথে রাষ্ট্রীয় পর্যায়ের বাইরে জেলা, উপজেলা এবং বিদেশের বাংলাদেশ দূতাবাসগুলোতে পূর্ণ ভাবগাম্ভীর্যের সঙ্গে দিবস দুটি পালনের নির্দেশ দেওয়া হয়। এছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোর প্রতারণা কমাতে এবং স্বচ্ছতা নিশ্চিত করতে পারফরম্যান্সের ভিত্তিতে দ্রুত 'গ্রেডিং পদ্ধতি' চালু করার ওপর বিশেষ জোর দেন প্রতিমন্ত্রী।

উক্ত আন্তঃমন্ত্রণালয় সভায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, অতিরিক্ত সচিব আহমাদুল হক, সুশীল সমাজের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

আরও খবর

news image

ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন বার্তা মার্কিন দূতাবাসের

news image

মালয়েশিয়ায় ১০ মাসে আটক ৬৫ হাজার বিদেশি

news image

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর নামে প্রতারণাকারী এজেন্সির বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার : প্রবাসীকল্যাণ মন্ত্রী

news image

অবৈধ ও প্রতারণামূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অভিযান

news image

প্রবাসী বাংলাদেশিদের যেসব বিষয়ে সতর্ক থাকতে হবে

news image

কানাডার অন্টারিও উপনির্বাচনে মুখোমুখি দুই বাংলাদেশি

news image

মতবিনিময় ও আলোচনা সভা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়

news image

জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: প্যারিসে দূতাবাসের আলোচনা সভা

news image

দুবাইয়ে সহকর্মীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিলেন রেমিট্যান্সযোদ্ধা ফরহাদ

news image

হজ প্যাকেজ ঘোষণা: সর্বনিম্ন ব্যয় ৫ লাখ ৫ হাজার ৬৪৮ টাকা