অনলাইন ডেস্ক ১৪ অক্টোবার ২০২৬ ০৯:১৮ এ.এম
ছবি : সংগৃহীত
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) দুর্নীতিগ্রস্থ কর্মকর্তা-কর্মচারিদের বিরুদ্ধে কর্মস্থলে দুর্নীতির অভিযোগ থাকলে তাদের চিহ্নিত করে যথাযথ ব্যবস্থা নিতে নির্দেশনা দেওয়া হয়েছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এনবিআর চেয়ারম্যান আহসান হাবিবকে পাঠানো চিঠিতে সচিব সভার এই সিদ্ধান্ত বাস্তবায়নের অনুরোধ জানানো হয়েছে।
রাজস্ব প্রশাসনে কর নির্ধারণ, রাজস্ব আদায়, শুল্কায়ন, ভ্যাট ব্যবস্থাপনা, কর অডিট ও করদাতাদের সেবা দেওয়ার মতো কার্যক্রমের সঙ্গে মাঠপর্যায়ের কর্মকর্তাদের উপস্থিতি অপরিহার্য। তাই সচিব সভার সিদ্ধান্তে কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি নিশ্চিত করতে ডিজিটাল হাজিরা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এছাড়া সেবাপ্রার্থীদের হয়রানি বন্ধ করতেও নির্দেশনা দেওয়া হয়েছে।
দাপ্তরিক কাজের অগ্রগতি পর্যবেক্ষণ, কর্মসম্পাদন পরিকল্পনা ও নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। সরকারি কর্মচারিদের মধ্যে চাকরির ক্ষেত্রে অন্য কোন ব্যক্তির মাধ্যমে যেকোন ধরণের তদবির করলে তা শৃঙ্খলাপরিপন্থী বিষয় হিসেবে দেখা হবে।
এসব নির্দেশনার আওতায় দেশের সব কর অঞ্চল, কাস্টমস হাউস, ভ্যাট কমিশনারেট, কর গোয়েন্দা ও তদন্ত সংস্থাসহ রাজস্ব প্রশাসনের বিভিন্ন দপ্তরকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে। একইসঙ্গে দাপ্তরিক কার্যক্রমের মূল্যায়ন এবং প্রশাসনিক সিদ্ধান্ত বাস্তবায়নে নিয়মিত তদারকির ওপর জোর দেওয়া হয়েছে। এনবিআরের অধীন কর অঞ্চল, কাস্টমস ও ভ্যাটের বিভিন্ন দপ্তরকে এসব নির্দেশনা অনুসরণ করতে হবে।
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
দক্ষিণ সিটির নগর ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
এনবিআরের দুর্নীতিবাজ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর
অর্থনৈতিক অনেক সংকটের মধ্যেও রিজার্ভ ৩৭ বিলিয়নে উন্নীত: মীর শাহে আলম
শাহজালালের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ বিদেশি অপারেটরের নাম প্রস্তাব
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
পুলিশ সপ্তাহ ২০২৬: সাহসিকতা ও সেবার স্বীকৃতিতে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ