নিজস্ব প্রতিবেদক | ঢাকা নিউজ অনলাইন ২৪ ২২ অক্টোবার ২০২৬ ০৯:০০ এ.এম
ছবি
সৎ ও যোগ্য মানুষের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ নিয়ে প্রশ্ন; ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার পরিবেশ নেই বলে মন্তব্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদের
দেশের রাজনীতি ও নেতৃত্বের মান নিয়ে সমালোচনা করে জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম বলেছেন, “সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা সংসদ সদস্য ও মন্ত্রী হন এবং সবচেয়ে দুর্নীতিবাজ ব্যক্তিরা নেতা হয়ে যান।”
গতকাল বুধবার (২১ অক্টোবর ২০২৬) বিকেলে ভোলার তজুমদ্দিন উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) এশিয়া-প্যাসিফিক গ্রুপের (এপিজি) চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় উপজেলা বিএনপি ও এর অঙ্গসংগঠনের উদ্যোগে তাঁকে এ সংবর্ধনা দেওয়া হয়।
বক্তব্যে স্পিকার বলেন, ভালো মানুষের নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ নেই। সংসদে রাজনীতি করার উপযুক্ত পরিবেশও গড়ে তোলা সম্ভব হয়নি। তবে ভবিষ্যতে দেশে এমন পরিস্থিতি থাকবে না বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
রাজনৈতিক নেতৃত্বের মান ও সমাজব্যবস্থা নিয়ে তাঁর এ বক্তব্যে সৎ, যোগ্য ও জনকল্যাণে নিবেদিত ব্যক্তিদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ নিশ্চিত করার বিষয়টি আবারও আলোচনায় এসেছে।
অনুষ্ঠানে তজুমদ্দিনের উন্নয়ন পরিকল্পনা তুলে ধরে স্পিকার জানান, উপজেলাটিকে পৌরসভায় রূপান্তরের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি স্থানীয় মানুষের বিনোদনের সুযোগ বাড়াতে মেঘনা নদীর তীরে একটি পার্ক নির্মাণের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি।
আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে তিনি সন্ত্রাস ও মাদকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে প্রশাসনকে নির্দেশনা দেন।
চার দিনের রাষ্ট্রীয় সফরে জাপান পৌঁছেছেন প্রধানমন্ত্রী
সমাজের নিকৃষ্ট ব্যক্তিরা এমপি-মন্ত্রী হন, দুর্নীতিবাজরা নেতা: স্পিকার
আগামীকাল খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
হাজার বছর ধরে সব ধর্মের মানুষ শান্তি-সম্প্রীতির বন্ধনে বসবাস করুক : প্রধানমন্ত্রী
দক্ষিণ সিটির নগর ভবন পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী
জাতীয় স্বার্থ, সার্বভৌমত্ব ও আত্মমর্যাদা রক্ষাই হবে আগামীর বাংলাদেশের মূল অঙ্গীকার : প্রধানমন্ত্রী
প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা আরও বাড়ানো হবে : প্রধানমন্ত্রী
সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচার সব ধর্মেরই মূল উপজীব্য: প্রধানমন্ত্রী
পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর
এনবিআরের দুর্নীতিবাজ কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে নির্দেশনা
জনগণের অর্থের প্রতিটি পয়সা দেশের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
সেনাবাহিনী ও সেনাপ্রধানকে জড়িয়ে বিভ্রান্তিকর তথ্য প্রচার, সতর্ক করল আইএসপিআর
অর্থনৈতিক অনেক সংকটের মধ্যেও রিজার্ভ ৩৭ বিলিয়নে উন্নীত: মীর শাহে আলম
শাহজালালের থার্ড টার্মিনালের গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে ৪ বিদেশি অপারেটরের নাম প্রস্তাব
ধর্ম, বর্ণ ও পরিচয় অধিকার ও সুযোগের ক্ষেত্রে বাধা হবে না : প্রধানমন্ত্রী
জাতিসংঘে ভাষণ দেওয়ায় প্রধানমন্ত্রীকে মন্ত্রিসভার অভিনন্দন, গেজেট প্রকাশ
প্রধানমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের হাইকমিশনারের সাক্ষাৎ
শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে: দীনেশ ত্রিবেদী
রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ
বাংলাদেশে ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির
পুলিশ সপ্তাহ ২০২৬: সাহসিকতা ও সেবার স্বীকৃতিতে চার ক্যাটাগরিতে পুলিশ পদক প্রদান
সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী
জাতিসংঘ মহাসচিবের স্বাগত প্রাতরাশে অংশ নিলেন প্রধানমন্ত্রী
ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী
জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন তারেক রহমান
নরেন্দ্র মোদিকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
সাংবাদিকদের কারণেই দেশে গণতন্ত্র টিকে আছে : তথ্যমন্ত্রী
স্থানীয় সরকার নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই: প্রতিমন্ত্রী
রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর
ভারতের সঙ্গে ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার, শিগগিরই সিদ্ধান্ত: চিফ হুইপ