নিজস্ব প্রতিবেদক : ঢাকা নিউজ অনলাইন ২৪ ২৮ জুলাই ২০২৬ ০৮:৫৪ পি.এম
ছবি : কোহিনূর চোকদার
গত আওয়ামী লীগের সময় অগ্রনী ব্যাংকের ফরেন কারেন্সি শাখা অডিটের সময় জনৈক মুদ্রা পাচারকারী সুলতান ফরেন কারেন্সি শাখায় আসেন, ১০ লক্ষ টাকার ডলার নেওয়ার জন্য।
অডিট চলাকালীন সময় তিনি ভয়ে টাকা গুলো ময়লার ঝুড়ি( অপ্রয়োজনীয় কাগজপত্র) তে ফেলে দিয়ে পলায়ন করে। এই সুযোগে সুচতুর কোহিনূর চোকদার টাকা গুলো নিয়ে সরে পড়ে। পরবর্তীতে টাকার মালিক সুলতান টাকা পুনরায় খুজতে আসলে তার টাকা আর উনি খুজে পায় নি বলে, সুলতান জানায়।
নিয়ম অনুযায়ী ব্যাংকের অভ্যন্তরে পরিত্যক্ত টাকা পাওয়া গেলে তা জব্দ করে বাংলাদেশ ব্যাংকের ভল্টে জমা রাখার কথা থাকলেও উক্ত ১০ লক্ষ টাকা ঐ সময়ের সিবিএ নেতা গংরা সহ কোহিনূর চোকদার উক্ত টাকা পদ পদবী অনুযায়ী ভাগ বাটোয়ারা করে নেন বলে অভিযোগ উঠেছে।
কোহিনুর চোকদারের বিরুদ্ধে রয়েছে বহুমুখী নানান অভিযোগ। শিক্ষা যোগ্যতা অষ্টম শ্রেণি হলেও ঢাকা ইউনিভার্সিটির সনদ পত্র নিয়ে ঘোরে বলে গুঞ্জন রয়েছে। কোহিনূর চোকদারের রয়েছে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান ও ঢাকাতে রয়েছে একাধিক ফ্লাট ও বাড়ি। এমনকি ব্যাংকে রয়েছে কয়েক কোটি টাকার এফডিআর।
এই সমস্ত সম্পদের মালিক হয়েছেন কোহিনূর চোকদার ফ্যাসিবাদী সরকারের আমলে তদবির বাণিজ্যের মাধ্যমে। অগ্রণী ব্যাংকের সিবিএ-র নেতা হলেও ৫ ই আগস্টে ছাত্র আন্দোলনে সরকার পতনের ফলে কোহিনূর চোকদার কে তার রাম রাজত্ব ও তদবীর বাণিজ্যের জলাঞ্জলি দিয়ে দূর ভাগ্যবশত বদলী হতে হয়েছে ঢাকার যাত্রাবাড়ী থানার অগ্রণী ব্যাংকের শাখায়।
তাছাড়া তার নামে আরো বিস্তর দূর্নীতির খবর পাওয়া যায় যা অনুসন্ধানাধীন। এই নিউজ এর বিষয়ে কোহিনুর চোকদার এর মতামত জানতে একাধিকবার ফোন করা হলেও উনি ফোন ধরেননি। জানা যায় কোহিনূর চোকদার যেখানেই যায় সেখানেই ডলার সহ বৈদেশিক মুদ্রার রমরমা ব্যবসায়ের জড়িত হয়ে যায়।
তদবির বাণিজ্য ও মুদ্রা পাচারকারী কে এই কোহিনূর চোকদার?
প্রবাসীদের চলমান সমস্যা সমাধানে আরব আমিরাতের সহযোগিতা চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী
প্রধান টার্গেট বিধবা, কম বয়সি ও অসচ্ছলরা
আদাবরে ডাকাতির প্রস্তুতিকালে তিনজন গ্রেফতার; উদ্ধার ৩টি চাপাতি
তিন ধরনের কেক-পাউরুটি বিক্রি বন্ধের নির্দেশ
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৪৯ ও ৪১ নম্বর ওয়ার্ডের রেভিনিউ সুপারভাইজার মোবারক হোসেনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ: অনুসন্ধানে উঠছে নানা প্রশ্ন
৪১ ও ৪৯ নম্বর ওয়ার্ডে অনিয়ম ও উৎকোচ বাণিজ্যের অভিযোগ: তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপের দাবি এলাকাবাসীর
জীবন যাত্রার মান উন্নত করার উপায়