বাসস ১৯ অক্টোবার ২০২৬ ০৮:৪৮ পি.এম
ছবি : সংগৃহীত
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে দেশের ৬৪ জেলায় অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ৪১৮ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮৭২ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে প্রি ও পোস্ট-কেইসে ৪২৫ কোটি ২০ লাখ ৬৪ হাজার ৪৮২ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। এর মধ্যে দেশের ৬৪ জেলা লিগ্যাল এইড অফিসের মাধ্যমে ৪১৮ কোটি ১৫ লাখ ৬৫ হাজার ৮৭২ টাকা এবং ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেলের মাধ্যমে ৭ কোটি ৪ লাখ ৯৮ হাজার ৬১০ টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে। সরকারি খরচায় আইনি সহায়তাপ্রাপ্ত উপকারভোগী ১৬ লাখ ৬৩ হাজার ৬২০ জন।
বাংলাদেশ আইনগত সহায়তা অধিদপ্তরের মাধ্যমে দেশের ৬৪টি জেলা লিগ্যাল এইড অফিস, সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিস, ঢাকা ও চট্টগ্রাম শ্রমিক আইনগত সহায়তা সেল, সরকারি আইনি সহায়তায় জাতীয় হেল্পলাইন কল সেন্টারে (টোল ফ্রি-'১৬৬৯৯') এই আইনি সেবা প্রদান করা হচ্ছে।
দেশে আর্থিকভাবে অসচ্ছল, অসমর্থ বিচারপ্রার্থী জনগণকে আইনি সহায়তা প্রদানের লক্ষ্যে ‘আইনগত সহায়তা প্রদান আইন’-এর অধীনে সরকারি খরচায় এ সেবা দেওয়া হয়। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের অধীনে জাতীয় আইনগত সহায়তা সংস্থার কার্যক্রম পরিচালিত হয়।
অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ৬৪ জেলায় ৪১৮ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ আদায়
নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ আজ
টেলিগ্রামভিত্তিক সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি
স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল : আত্মসমর্পণের পর কারাগারে এএসপি
সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি
সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার ও নির্যাতন ০১ সদস্যকে গ্রেফতার
সিআইডি প্রধানের সঙ্গে চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত
ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১২ কর্মকর্তার পদায়ন
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশপ্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
সিআইডি প্রধানের সাথে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
Aid to Good Investigation Course এর ১১৬ তম ব্যাচের শুভ উদ্বোধন
৪.৮৮ ট্রিলিয়ন ডলারের মূল্য নিয়ে আবারও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি অ্যাপল