বুধবার ২৮ অক্টোবার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আইন ও আদালত

হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত

অনলাইন ডেস্ক ১২ আগষ্ট ২০২৬ ১১:৪৬ পি.এম

হাইকোর্ট হাইকোর্ট

শৃঙ্খলা ভঙ্গের দায়ে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের পাঁচ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে কর্তৃপক্ষের অনুমতি ছাড়া কর্মস্থলে অনুপস্থিত থাকার দায়ে একজন বেঞ্চ অফিসারের বেতন স্থগিত করা হয়েছে।

বুধবার (১২ আগস্ট) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে কোর্ট প্রশাসন পৃথক পৃথক অফিস আদেশ থেকে এই সিদ্ধান্ত সম্পর্কে জানা গেছে।

অফিস আদেশ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৯ নভেম্বর থেকে টানা অনুপস্থিত থাকার দায়ে প্রথম আপিল শাখায় কর্মরত অফিস সহকারী মো. আকরাম হোসেনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

 

 

গত ৯ আগস্ট সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল হাবিবুর রহমান সিদ্দিকীর স্বাক্ষরিত আদেশে সিদ্ধান্তটি জানানো হয়।

এ দিকে বিভাগীয় মামলায় অভিযোগ প্রমাণিত হওয়ায় চার এমএলএসএস মো. আসাদুজ্জামান, মো. মেহেদী হাসান, মো. ফিরোজ মিয়া ও মোছা. রুক্ষুন নিশাকে চাকরি থেকে স্থায়ীভাবে বরখাস্ত করে সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি করা হয়েছে। গত ৪ আগস্ট এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

এ ছাড়া যথাযথ কর্তৃপক্ষের অনুমিত ব্যতিরেকে কর্মস্থলের অনুপস্থিত থাকার কারণে হাইকোর্ট বিভাগে কর্মরত বেঞ্চ অফিসার মো. জামাল হোসেন প্রধানের বেতন বন্ধের অফিস আদেশ জারি করা হয়। গত ২৬ জুলাই এ আদেশ জারি করা হয়।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

অসচ্ছল বিচারপ্রার্থীদের অনুকূলে ৬৪ জেলায় ৪১৮ কোটি টাকার বেশি ক্ষতিপূরণ আদায়

news image

নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে মামলায় সাক্ষ্যগ্রহণ আজ

news image

টেলিগ্রামভিত্তিক সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ০২ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি

news image

স্বরাষ্ট্র উপদেষ্টার স্বাক্ষর জাল : আত্মসমর্পণের পর কারাগারে এএসপি

news image

সাইবার অপরাধ মোকাবিলায় পুলিশের সক্ষমতা বাড়ানোর বিকল্প নেই : আইজিপি

news image

সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার ও নির্যাতন ০১ সদস্যকে গ্রেফতার

news image

সিআইডি প্রধানের সঙ্গে চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

news image

হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত

news image

ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১২ কর্মকর্তার পদায়ন

news image

সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশপ্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ

news image

সিআইডি প্রধানের সাথে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ

news image

Aid to Good Investigation Course এর ১১৬ তম ব্যাচের শুভ উদ্বোধন

news image

৪.৮৮ ট্রিলিয়ন ডলারের মূল্য নিয়ে আবারও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি অ্যাপল