ঢাকা নিউজ অনলাইন ২৪ ডেস্ক ০২ আগষ্ট ২০২৬ ০৩:০৮ পি.এম
ছবি : সংগৃহীত
Aid to Good Investigation Course এর ১১৬ তম ব্যাচের শুভ উদ্বোধন
অদ্য ০২/০৮/২০২৬ খ্রি. তারিখ (রবিবার) ডিটেকটিভ ট্রেনিং স্কুল (ডিটিএস)-এর সম্মেলন কক্ষে Aid to Good Investigation Course এর ১১৬তম ব্যাচের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিআইডি প্রধান, অ্যাডিশনাল আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোছাইন মহোদয়। উদ্বোধনী অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন জনাব মাসুদ-উল-হাসান কমান্ড্যান্ট, অতিঃ ডিআইজি বাংলাদেশ পুলিশ, সিআইডি এবং সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মুহাম্মাদ মিনহাজুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (প্রশাসন), ডিটিএস, বাংলাদেশ পুলিশ, সিআইডি। এ সময় সিআইডির অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
উক্ত কোর্সটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জন্য একটি বিশেষায়িত কোর্স। এই কোর্সে সহকারী পুলিশ সুপার এবং অতিরিক্ত পুলিশ সুপার পদ মর্যাদার মোট ২৫ জন কর্মকর্তা অংশগ্রহণ করেছেন। যার মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার ০৮ জন এবং সহকারী পুলিশ সুপার ১৭ জন।
১৫ কার্যদিবস ব্যাপী পরিচালিত এই প্রশিক্ষণে প্রশিক্ষণার্থীদের DNA (Deoxyribonucleic Acid) এর নমুনা নির্বাচন, সংগ্রহ ও সংরক্ষণ, CDR বিশ্লেষণ, এজাহারের ভুল-ত্রুটি, ফরেনসিক, সাইবার অপরাধ, এসিড সন্ত্রাস দমন, নারী ও শিশু নির্যাতন রোধ, সাক্ষ্য আইন, মানব পাচার, মানি লন্ডারিং, আসামীদের জিজ্ঞাসাবাদসহ বিভিন্ন বিষয়ের উপর প্রশিক্ষণ প্রদান করা হবে।
সৌদি আরবে চাকরির প্রলোভন দেখিয়ে পাচার ও নির্যাতন ০১ সদস্যকে গ্রেফতার
সিআইডি প্রধানের সঙ্গে চীনা দূতাবাসের প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
হাইকোর্টের ৫ কর্মচারী বরখাস্ত, এক কর্মকর্তার বেতন স্থগিত
ডিএমপিতে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার ১২ কর্মকর্তার পদায়ন
সিআইডি প্রধানের সঙ্গে ইতালিয়ান স্টেট পুলিশপ্রতিনিধির সৌজন্য সাক্ষাৎ
সিআইডি প্রধানের সাথে এফবিআই প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ
Aid to Good Investigation Course এর ১১৬ তম ব্যাচের শুভ উদ্বোধন
৪.৮৮ ট্রিলিয়ন ডলারের মূল্য নিয়ে আবারও বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানি অ্যাপল