বৃহস্পতিবার ৩০ জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
আন্তর্জাতিক

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

আন্তর্জাতিক অনলাইন ডেস্ক ১২ জুলাই ২০২৬ ১২:৪৪ পি.এম

দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি। সংগৃহীত ছবি দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি। সংগৃহীত ছবি

কাতারের সাবেক আমির ও দেশটির আধুনিক রাষ্ট্র গঠনের অন্যতম স্থপতি শেখ হামাদ বিন খলিফা আল থানি ৭৪ বছর বয়সে ইন্তেকাল করেছেন।

রোববার (১২ জুলাই) দেশটির রাজকীয় দপ্তর আমিরি দিওয়ান এক বিবৃতিতে তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়, ‘আল্লাহর ফয়সালা ও তাকদিরের প্রতি অবিচল ঈমান রেখে আমিরি দিওয়ান গভীর শোকের সঙ্গে জাতির এই অপূরণীয় ক্ষতির সংবাদ জানাচ্ছে। মহান আল্লাহ তার প্রতি রহম করুন। ফাদার আমির হিজ হাইনেস শেখ হামাদ বিন খলিফা আল থানি আজ সকালে ইন্তেকাল করেছেন।’

শেখ হামাদ বিন খলিফা আল থানি ১৯৯৫ থেকে ২০১৩ সাল পর্যন্ত কাতারের আমির হিসেবে দায়িত্ব পালন করেন। তার শাসনামলেই কাতার জ্বালানি সম্পদকে কাজে লাগিয়ে দ্রুত অর্থনৈতিক উন্নয়ন, অবকাঠামো নির্মাণ এবং আন্তর্জাতিক অঙ্গনে প্রভাবশালী রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে।

২০১৩ সালে তিনি স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে দেন এবং তার ছেলে শেখ তামিম বিন হামাদ আল থানির কাছে রাষ্ট্রের দায়িত্ব হস্তান্তর করেন। এরপর থেকে তিনি ‘ফাদার আমির’ হিসেবে পরিচিত ছিলেন।

তার মৃত্যুতে কাতারজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। শিগগিরই তার জানাজা ও রাষ্ট্রীয় শোক পালনের বিষয়ে বিস্তারিত ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছে কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরা।

 

আরও খবর

news image

পারমাণবিক বোমা বানানোর নির্দেশ দিতে পারেন মোজতবা খামেনি

news image

হুথিদের হুমকিতে সৌদির তেল রপ্তানিতে শঙ্কা

news image

তীব্র জ্বালানি সংকটে ভোগান্তিতে রাশিয়ার মানুষ

news image

মালয়েশিয়ায় ৮১ বাংলাদেশিসহ ১১৩ অবৈধ অভিবাসী আটক

news image

পদত্যাগ করলেন ইউক্রেনের প্রধানমন্ত্রী

news image

কাতারের সাবেক আমির শেখ হামাদ আর নেই

news image

ভেনেজুয়েলায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচ থেকে আট দিন পর একজন জীবিত উদ্ধার

news image

তেলের দাম নামলো ৮০ ডলারের নিচে

news image

শিক্ষা ব্যয় তলানিতে, দারিদ্র্যে নতুন রেকর্ড পাকিস্তানের

news image

নিরাপদ থাকতে চাইলে আমাদের অঞ্চল ছেড়ে যাও, যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি ইরানের

news image

যুক্তরাষ্ট্র-ইরান অচলাবস্থার মূল কারণ জিম্মি সংকট

news image

ইসরাইলে ইরানের নতুন অভিযান ‘অপারেশন নাসর’ কী?