রবিবার ১৩ সেপ্টেম্বার ২০২৬ খ্রিস্টাব্দ

বঙ্গাব্দ
অর্থনীতি

অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়ের ফাঁদ, করদাতাদের সতর্ক করল এনবিআর

অনলাইন ডেস্ক ০৫ জুলাই ২০২৬ ০৭:০৩ পি.এম

জাতীয় রাজস্ব ভবন। (ফাইল ছবি) জাতীয় রাজস্ব ভবন। (ফাইল ছবি)

আয়কর নথি অডিটে পড়েছে, এমন দাবি করে করদাতাদের ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়ের চেষ্টা করছে একটি প্রতারকচক্র। অডিট থেকে অব্যাহতি দেওয়ার প্রলোভন বা আইনি জটিলতার ভয় দেখিয়ে বিভিন্ন নম্বর থেকে অর্থ দাবি করা হচ্ছে। এ ধরনের প্রতারণা সম্পর্কে করদাতাদের সতর্ক করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনবিআর জানায়, সম্প্রতি একটি প্রতারকচক্র নিজেদের এনবিআরের কর্মকর্তা পরিচয় দিয়ে করদাতাদের সঙ্গে যোগাযোগ করছে। তারা দাবি করছে, সংশ্লিষ্ট করদাতার আয়কর নথি অডিটের জন্য নির্বাচিত হয়েছে। এরপর অডিট থেকে অব্যাহতি দেওয়ার আশ্বাস কিংবা অডিটে জটিলতার ভয় দেখিয়ে অবৈধভাবে অর্থ আদায়ের চেষ্টা করছে।

এনবিআর জানিয়েছে, কর নথি অডিট সংক্রান্ত বিষয়ে কোনো কর্মকর্তা বা কর্মচারী ব্যক্তিগত মুঠোফোন নম্বর কিংবা অননুমোদিত মাধ্যমে করদাতাদের সঙ্গে যোগাযোগ করেন না। কোনো কর নথি অডিটের জন্য নির্বাচিত হলে আইন অনুযায়ী শুধু আনুষ্ঠানিক লিখিত নোটিশের মাধ্যমেই সংশ্লিষ্ট করদাতাকে বিষয়টি জানানো হয়।

সংস্থাটি আরও জানায়, কর-সংক্রান্ত বকেয়া কর বা ফি কেবল সরকারি চালানের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারে জমা দিতে হয়। কোনো কর্মকর্তা বা ব্যক্তি ব্যক্তিগতভাবে কিংবা বিকাশ, রকেট, নগদ বা ব্যক্তিগত ব্যাংক হিসাবের মাধ্যমে অর্থ গ্রহণের কোনো বৈধ ক্ষমতা রাখেন না।

এনবিআর করদাতাদের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, এ ধরনের সন্দেহজনক ফোনকল, খুদে বার্তা (এসএমএস) বা ই-মেইল পেলে বিভ্রান্ত না হয়ে সংশ্লিষ্ট কর অঞ্চলের উপকর কমিশনারের কার্যালয়ে যোগাযোগ করে তথ্যের সত্যতা যাচাই করতে হবে।

এ ছাড়া কেউ এনবিআরের কর্মকর্তা পরিচয়ে অর্থ দাবি করলে কোনো ধরনের আর্থিক লেনদেন না করে তাৎক্ষণিকভাবে নিকটস্থ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে এবং প্রতারকের ব্যবহৃত ফোন নম্বর সংরক্ষণ রাখার পরামর্শ দিয়েছে সংস্থাটি।

এনবিআর বলেছে, করদাতাদের হয়রানিমুক্ত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। তাই প্রতারণার ফাঁদে পা না দিয়ে সতর্ক থাকার জন্য করদাতাদের প্রতি অনুরোধ জানিয়েছে সংস্থাটি।


এই সম্পর্কিত আরও খবর

আরও খবর

news image

হংকংয়ের সঙ্গে বাণিজ্য ঘাটতি কমাতে বহুমুখী রপ্তানিতে জোর

news image

সেপ্টেম্বরের আট দিনে রেমিট্যান্স এলো ১১ হাজার কোটি টাকা

news image

এনবিআরের প্রজ্ঞাপন জারি ২ কোটি টাকা পর্যন্ত লেনদেনে টার্নওভার ট্যাক্স অব্যাহতি

news image

৩১ অ্যাপে লেনদেন না করতে সতর্কবার্তা

news image

বিডা, বেজা ও পিপিপিএ একীভূত হয়ে গঠিত হলো ‘ইনভেস্ট বাংলাদেশ’

news image

চার আর্থিক প্রতিষ্ঠানকে অকার্যকর ঘোষণা করল বাংলাদেশ ব্যাংক

news image

অগ্রণী ব্যাংকে সুশাসন ও সেবার মানোন্নয়নে চেয়ারম্যান-এমডির উদ্যোগ, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে ‘শূন্য সহনশীলতা’র বার্তা

news image

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৫৯ বিলিয়ন ডলার

news image

অর্থবছরের শুরুতেই তৈরি পোশাক রপ্তানিতে ধাক্কা

news image

এস আলম গ্রুপের ১১টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

news image

ক্রিপ্টো ও এমএলএম প্রতারণা থেকে সতর্ক থাকার আহ্বান বাংলাদেশ ব্যাংকের

news image

বাংলা কিউআর রিলস প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার দিয়েছে বাংলাদেশ ব্যাংক

news image

বাংলাদেশে ভুয়া ঋণের ফাঁদ সম্পর্কে জনসাধারণকে সতর্ক করল এডিবি

news image

সঞ্চয়পত্রের মুনাফার উৎসে করের প্রত্যয়নপত্র পাবেন যেখানে

news image

বৈদ্যুতিক যানবাহন নীতিমালা করছে শিল্প মন্ত্রণালয়

news image

অডিটের ভয় দেখিয়ে অর্থ আদায়ের ফাঁদ, করদাতাদের সতর্ক করল এনবিআর

news image

তিন মাসে কোটিপতি হিসাব বেড়েছে ২৪৪১টি

news image

দেশের অর্থনীতি গভীর চাপে: নাহিদ ইসলাম

news image

ইসলামী ব্যাংকের পরিচালনা বোর্ড ভেঙে দিলো কেন্দ্রীয় ব্যাংক

news image

আমিও তো ১০ হাজার কর্মী ছাঁটাই করবো

news image

যমুনা ব্যাংকের ২৫ বছর পূর্তি